AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: আর ১ ঘণ্টা! তারপরই তেড়ে নামবে বৃষ্টি এই সব জেলায়

Latest Weather Update: কিন্তু মৌসম ভবন সূত্রে এও জানা গিয়েছে, এপ্রিলের শুরুতে বৃষ্টি হলেও, মে-জুনে গরম যে পিছু ছাড়বে না তা বলাই যায়। তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। বেশি তাপপ্রবাহ হবে পশ্চিমাঞ্চলে। বৃষ্টিও কম হবে।

Weather Update: আর ১ ঘণ্টা! তারপরই তেড়ে নামবে বৃষ্টি এই সব জেলায়
আসছে বৃষ্টিImage Credit: PTI
| Edited By: | Updated on: Apr 02, 2025 | 6:57 PM
Share

কলকাতা: বুধবার থেকে বৃষ্টিপাতের পূর্বাভাস আগেই দিয়েছিল আলিপুর আবহাওয়া অফিস। চড়া গরম থেকে মুক্তি মিলবে বলে সাময়িক আশ্বাস দেওয়া হয় হাওয়া অফিসের তরফে। সেই পূর্বাভাস গেল মিলে আর কিছুক্ষণের মধ্যেই ঝড়-বৃষ্টি হবে রাজ্যে। হতে পারে শিলাবৃষ্টিও।

কোথায়-কোথায় বৃষ্টি হবে?

আলিপুর আবহাওয়া অফিসের পূর্বাভাস, ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুরে ঝড়-বৃষ্টি হতে পারে। এক থেকে দু’ঘণ্টার মধ্যেই সেই বৃষ্টি হবে। সঙ্গে হতে পারে বজ্রপাতও। তবে শুধু এই জেলাগুলি নয়, বৃহস্পতিবারও বৃষ্টি হতে পারে রাজ্যের আরও একাধিক জায়গায়।

বৃহস্পতিবার–পশ্চিম মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমানে বৃষ্টির সম্ভাবনা রয়েছে।

শুক্রবার–দক্ষিণের পনেরোটি জেলায় বৃষ্টির পূর্বাভাস রয়েছে।

কিন্তু মৌসম ভবন সূত্রে এও জানা গিয়েছে, এপ্রিলের শুরুতে বৃষ্টি হলেও, মে-জুনে গরম যে পিছু ছাড়বে না তা বলাই যায়। তাপপ্রবাহের আশঙ্কাও রয়েছে। বেশি তাপপ্রবাহ হবে পশ্চিমাঞ্চলে। বৃষ্টিও কম হবে। অর্থাৎ মাসের শুরুতে বৃষ্টি হলেও, বাকি মাস যে শুকনো থাকবে সে কথা বলার অপেক্ষা রাখে না।

Follow Us
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
লিওনেল মেসিদের নামে দায়ের এক কোটি পিটিশন!
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
যারা আমাকে আবর্জনা বলেছিল, তারা দলটাকে ডাস্টবিনে পাঠাল: পার্থ
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
এই সরকার সত্যিই কাজ করছে, মানুষকে বিপদে ফেলবে না: অভিজিৎ গঙ্গোপাধ্যায়
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'অণু-পরমাণুকে মানুষ চেনে...', কাদের বিরুদ্ধে বিস্ফোরক শমীক?
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
'শিক্ষককে তাড়িয়ে দিলে পড়াশোনা বেশি হবে স্কুলে?' প্রশ্ন অধীরের
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
তৃণমূলের অনেক নেতা তাঁর সঙ্গে, তিনিই মুখ! মালদায় কৃষ্ণেন্দুই সব?
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
মদন মিত্র ঋত-শিবিরে, বড় কথা বলে দিলেন সাবিনা ইয়াসমিন!
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
শিক্ষার হাল ফেরাতে রাজ্য়ের ১২ হাজার স্কুল নিয়ে মাস্টার প্ল্যান
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
হেলমেট পরে বাইকে এসে কটূক্তি, গালিগালাজের অভিযোগ
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!
মাদ্রাসার নামে বিদেশ মাদ্রাসার নামে বিদথেকে কোটি কোটি লেনদেনের অভিযোগ!