AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: সরস্বতী পুজোয় কতটা ঠান্ডা থাকবে বাংলায়? জেনে নিন শীতের শেষবেলার আপডেট

Weather Update: জানুয়ারিতেও ভালভাবে ঠান্ডা অনুভব করতে পারেনি বঙ্গবাসী। শেষবেলায় জমিয়ে ঠান্ডা পড়বে, এমনটাই আশা করেছিলেন শীতপ্রেমীরা।

Weather Update: সরস্বতী পুজোয় কতটা ঠান্ডা থাকবে বাংলায়? জেনে নিন শীতের শেষবেলার আপডেট
ফাইল ছবিImage Credit: Getty Image
| Edited By: | Updated on: Jan 28, 2025 | 10:22 AM
Share

কলকাতা: সদ্য ‘ক্রিসমাস’ আর ‘নিউ ইয়ারে’র উদযাপনে মেতে থাকা বাঙালির মন এবার ছটফট করছে সরস্বতী পুজোর জন্য। হাতে আর মাত্র কয়েকটা দিন। আগামী ২ ফেব্রুয়ারি সেই পুজোর জন্য তোড়জোড় শুরু করে দিয়েছেন অনেকেই। সেদিন জমিয়ে খিচুড়ি খাওয়ার আগেই জানা গেল, আবহাওয়ার পূর্বাভাস। পুজোর দিন কতটা মিঠে রোদ গায়ে মেখে বেরিয়ে পড়তে পারবেন? সেই আপডেট দিল আলিপুর আবহাওয়া দফতর।

জানুয়ারি মাসটা কোনও রকমে কাটিয়ে দিয়েছে শীত। মাঝে মধ্যে দেখা মিললেও, একটানা ঠান্ডার প্রকোপ ছিল না খুব বেশি। এবার শেষবেলাতেও ধাক্কা। যাওয়ার আগেও ময়দানে নেমে বিশেষ কিছুই করতে পারবে না শীত। কারণ কাঁটা হয়ে দাঁড়াচ্ছে জোড়া পশ্চিমী ঝঞ্ঝা।

হাওয়া অফিস জানাচ্ছে, আগামিকাল, বুধবার থেকেই বাড়বে দিন ও রাতের তাপমাত্রা। রাতে হালকা কিছু গায়ে চাপাতে হলেও দিনে ঠান্ডা থাকবে না বললেই চলে। আর আগামী রবিবার অর্থাৎ সরস্বতী পুজোর দিন কার্যত উধাও হবে শীত। স্বাভাবিকের অনেকটা উপরে উঠে যাবে পারদ।

পূর্বাভাসে জানা গিয়েছে, কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ১৯ ডিগ্রিতে পৌঁছতে পারে। আর সর্বোচ্চ তাপমাত্রা ছুঁতে পারে ২৯ ডিগ্রি সেলসিয়াস। দিনে আর ঠান্ডা আমেজ মিলবে না বলেই জানাচ্ছে হাওয়া অফিস।

Follow Us
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
পুরভোট নিয়ে নবান্নে জরুরি বৈঠকে বসতে পারেন শুভেন্দু অধিকারী
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
ধর্ম যার যার, ধর্ম রক্ষা করার দায়িত্ব তার তার: শুভেন্দু
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
সময় শেষ হওয়ার দিনই ফের সুপ্রিম কোর্টে ঋতব্রতরা
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
কৌস্তভের গায়ে কেরোসিন ঢালার হুঁশিয়ারি শুনে অগ্নিমিত্রা বললেন, 'খুনসুটি
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
বঙ্গোপসাগরে তৈরি ঘূর্ণিঝড়, কোন কোন রাজ্যে প্রবল বৃষ্টি?
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
কমিশনে জমা দেওয়ার আগে ঋত শিবিরের নথি ছিনতাইয়ের চেষ্টা!
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
চাষের জমি দখলের অভিযোগকে কেন্দ্র করে উত্তপ্ত বাদুড়িয়া
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
আগামী শিক্ষাবর্ষ থেকে কী কী পরিবর্তনের ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
নৈহাটিতে বড় মায়ের পুজো নিয়ে কী সিদ্ধান্ত নিলেন অর্জুন?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?
ল্যান্ডফলের পরই ঘুরে যাবে 'অর্ণব',বাংলার কী হবে?