AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Forecast: বসন্তেও শীতের আমেজ, মার্চের শীতলতম ভোর দেখল কলকাতা

ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই তা উধাও হচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়ছে রোদ। তখন গরমের অস্বস্তি বেশ টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের তরফেও দ্রুত হাওয়াবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ন্যূনতম তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রিতে পৌঁছে যাবে।

Weather Forecast: বসন্তেও শীতের আমেজ, মার্চের শীতলতম ভোর দেখল কলকাতা
কলকাতার আবহাওয়া
| Edited By: | Updated on: Mar 11, 2024 | 10:22 AM
Share

কলকাতা: বসন্ত এসে গিয়েছে। কিন্তু শীতের আমেজ এখনও পুরোপুরি উধাও হয়নি। বঙ্গের আবহাওয়ার পরিস্থিতি এখন অনেকটা এ রমকই। সোমবার সর্বনিম্ন তাপমাত্রা গত কয়েক দিনের থেকে আরও কিছুটা কমেছে। সোমবার সকালে শীত শীত ভাব ভালোই টের পেয়েছেন কলকাতাবাসী। আলিপুর আবহাওয়া দফতর সূত্রে জানা গিয়েছে, সোমবার কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা ছিল ১৮.৬ ডিগ্রি সেলসিয়াস। যা স্বাভাবিকের থেকে ১ ডিগ্রি কম। কলকাতায় এটিই মার্চের শীতলতম ভোর।

তবে ভোরের দিকে ঠান্ডা ঠান্ডা ভাব থাকলেও বেলা গড়াতেই তা উধাও হচ্ছে কলকাতা-সহ গোটা দক্ষিণবঙ্গে। বেলা বাড়তেই চড়ছে রোদ। তখন গরমের অস্বস্তি বেশ টের পাওয়া যাচ্ছে। হাওয়া অফিসের তরফেও দ্রুত হাওয়াবদলের ইঙ্গিত দেওয়া হয়েছে। ন্যূনতম তাপমাত্রা ১৮.৬ ডিগ্রি থাকলেও সর্বোচ্চ তাপমাত্রা ৩১.৭ ডিগ্রিতে পৌঁছে যাবে। সর্বোচ্চ ও সর্বনিম্ন তাপমাত্রার এই পার্থক্যের জেরে অনেকেই সর্দি-কাশির সমস্যায় জেরবার হচ্ছেন।

বৃহস্পতিবার দক্ষিণবঙ্গে বিক্ষিপ্ত বৃষ্টির পূর্বাভাস দিয়েছে হাওয়া অফিস। বৃহস্পতিবার হালকা বৃষ্টির পূর্বাভাস কলকাতাতেও। তবে সোমবার কলকাতা-সহ দক্ষিণবঙ্গের অধিকাংশ জেলাতেই আকাশ থাকবে পরিষ্কার। উঠবে রোদ। এবং বৃষ্টিপাতের কোনও সম্ভাবনা নেই।

Follow Us
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
গাড়ি নিয়ে এসে চক্ষু চড়কগাছ BDO-র, অফিসে ঢুকতে ভ্যানই 'ভরসা'
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
৪ বছরের শিশু ডেঙ্গি আক্রান্ত হতেই শোরগোল চন্দ্রকোনায়, পদক্ষেপ পৌরসভার
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
খাবারের সন্ধানে এসে শাবক ও মা হাতি পড়ল জলের ট্যাঙ্কে, তারপর...
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
রোদ উঠলেও মহাবিপদ! জারি হলুদ সতর্কতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
অনশনের হুঁশিয়ারি দিয়েছিলেন, শুরুর আগেই পুরনো মামলায় শ্রীঘরে TMC নেতা
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাড়ে ৫ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, থানা থেকে বেরিয়ে যা বললেন অভিষেক...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
সাবধান হয়ে যান, জেনে নিন কোথায় কী করলে কত জরিমানা দিতে হবে...
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
পাশ কাটিয়ে গেল সাইকেল, উল্টে গেল টোটো, দেখুন সিসিটিভি ফুটেজ
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
বাড়ি থেকে ঝুলন্ত দেহ উদ্ধার মমতার ভাইঝির, কারণ ঘিরে ধোঁয়াশা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা
প্রথম উপার্জনের টাকায় বৃদ্ধাশ্রমের আবাসিকদের মুখে হাসি ফোটাল ওরা