AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update: একধাক্কায় ৭ ডিগ্রি কমল তাপমাত্রা, শহর জুড়ে অরেঞ্জ অ্যালার্ট

Kolkata and West Bengal Weather: ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেল শহরবাসী। কলকাতা ও লাগোয়া জেলায় দমকা হাওয়ার জেরে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় এদিন সকালে। আর ঝড়ের দাপট কমতে না কমতেই ঝেঁপে বৃষ্টি আসে। এটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

Weather Update: একধাক্কায় ৭ ডিগ্রি কমল তাপমাত্রা, শহর জুড়ে অরেঞ্জ অ্যালার্ট
সাত সকালে প্রবল বৃষ্টিImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 05, 2026 | 9:48 AM
Share

কলকাতা: পূর্বাভাস ছিল আগেই। অবশেষে গরম থেকে কিছুটা রেহাই পেল দক্ষিণবঙ্গবাসী। শুক্রবার কাকভোর থেকেই প্রবল বৃষ্টি (Heavy Rain) শুরু হয় কলকাতা ও সংলগ্ন জেলাগুলিতে। সঙ্গে প্রবল বেগে হাওয়া বইতে শুরু করে। ইতিমধ্যেই শহরের একাধিক রাস্তায় জল জমে গিয়েছে। দিনভর এই বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আলিপুর আবহাওয়া দফতর (Alipore Weather Office)।

শুক্রবার সকালেই কলকাতায় জারি হয়েছে কমলা সতর্কতা। সেই সঙ্গে হাওড়া, হুগলি ও উত্তর ২৪ পরগনা জেলাতেও কমলা সতর্কতা জারি থাকছে। তীব্রতা কম থাকলেও বৃষ্টি হবে দক্ষিণবঙ্গের আরও একাধিক জেলায়। পূর্ব মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনায় জারি থাকছে হলুদ সতর্কতা।

তবে গত দুদিন ধরে যে তীব্র গরম অনুভূত হচ্ছিল, তার থেকে কিছুটা স্বস্তি মিলল। ঝড়-বৃষ্টিতে সাময়িক স্বস্তি পেল শহরবাসী। কলকাতা ও লাগোয়া জেলায় দমকা হাওয়ার জেরে কার্যত দুর্যোগের পরিস্থিতি তৈরি হয় এদিন সকালে। আর ঝড়ের দাপট কমতে না কমতেই ঝেঁপে বৃষ্টি আসে। এটা প্রাক বর্ষার বৃষ্টি বলেই জানাচ্ছেন আবহাওয়াবিদরা।

হাওয়া অফিসের পূর্বাভাস বলছে, সপ্তাহান্তে বৃষ্টির পরিস্থিতিই থাকলে সংশ্লিষ্ট জেলাগুলিতে। বিক্ষিপ্ত বৃষ্টি চলবে আগামী সপ্তাহে মঙ্গলবার পর্যন্ত। গতকাল, বৃহস্পতিবারও দক্ষিণবঙ্গের একাধিক জেলায় বজ্রবিদ্যুৎসহ বৃষ্টি হয়েছে। বজ্রপাতে একাধিক মৃত্যুর ঘটনাও সামনে এসেছে।

দুই থেকে তিন ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমতে পারে এই বৃষ্টির জেরে। উত্তরবঙ্গে বৃষ্টির সম্ভাবনা রয়েছে। বৃষ্টি হতে পারে দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি এবং কোচবিহার জেলায়।

Follow Us
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রীলঙ্কার ইস্টার হামলার পরিকল্পনাকারী ‘ঘর শত্রু বিভীষণ’!
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
শ্রাদ্ধের আয়োজনের মধ্যেই হামাগুড়ি দিয়ে ফিরলেন 'মৃত' শেরপা
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
'বেপাত্তা' টিনা, কীভাবে উত্থান সব্যসাচীর এই বান্ধবীর?
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত