AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

West Bengal Assembly Election 2021 Phase 2: ‘ভোটারদের আইকার্ড কেন দেখবে আধাসেনা?’ প্রশ্ন তুলে জৈনকে পত্রবোমা মমতার

মমতা দাবি করেছেন, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের বুথে প্রবেশ করতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একটি নয়, বৃহস্পতিবার একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা।

West Bengal Assembly Election 2021 Phase 2: 'ভোটারদের আইকার্ড কেন দেখবে আধাসেনা?' প্রশ্ন তুলে জৈনকে পত্রবোমা মমতার
অলংকরণ- অভিজিৎ বিশ্বাস
| Updated on: Apr 01, 2021 | 6:46 PM
Share

কলকাতা: দ্বিতীয় দফার ভোট শেষ হতে না হতেই কেন্দ্রীয় আধাসেনা বাহিনীর (Central Force) ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে ডেপুটি নির্বাচন কমিশনাকে চিঠি দিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। সুদীপ জৈনকে (Sudeep Jain) চিঠি দিয়ে তিনি দাবি করেছেন, বৈধ পরিচয়পত্র থাকা সত্ত্বেও ভোটারদের বুথে প্রবেশ করতে বাধা দিচ্ছে কেন্দ্রীয় বাহিনী। একটি নয়, বৃহস্পতিবার একাধিক এই ধরনের ঘটনা ঘটেছে বলে চিঠিতে উল্লেখ করেছেন মমতা।

আজ সকাল থেকেই নন্দীগ্রামের একাধিক বুথে ছাপ্পা ভোট দেওয়ার অভিযোগ উঠছিল। তৃণমূল ও বিজেপি, উভয় শিবিরই একে অপরের বিরুদ্ধে একগুচ্ছ অভিযোগ তোলে। এই অবস্থায় সকাল গড়িয়ে দুপুর হতেই বয়ালের ৭ নম্বর বুথে হাজির হন মমতা। সেখান থেকে সোজা রাজ্যপাল জগদীপ ধনখড়কে ফোন করে নালিশ করেন তিনি। ঘণ্টাদুয়েক পর সেখান থেকে বেরিয়ে আসার পর ওই একই বুথে উপস্থিত হন নন্দীগ্রামের বিজেপি প্রার্থী শুভেন্দু অধিকারী।

বিকেলে ডেপুটি কমিশনারকে একটি চিঠি দিয়ে মমতা লেখেন, “বহু বুথে ভোটারদের পরিচয়পত্র দেখতে চাইছেন কেন্দ্রীয় বাহিনীর সদস্যরা।” চিঠিতে কমিশনের নিয়মাবলীর কথা উল্লেখ করে মুখ্যমন্ত্রী লিখেছেন, “কেন্দ্রীয় বাহিনী কোনও ভোটারের পরিচয়পত্র চাইতে পারে না।”

আরও পড়ুন: ‘নিশ্চুপ কমিশন’, করজোড়ে ক্ষমা চেয়ে কটাক্ষ মমতার

ভোটার কার্ড না থাকলেও অনেক সময় আধার কার্ড বা ড্রাইভিং লাইসেন্স দেখিয়ে ভোট দিতে দেওয়া হয়। অথচ নন্দীগ্রামে উল্টো ছবি দেখা যাচ্ছে বলে চিঠিতে অভিযোগ করেছেন মমতা। বিভিন্ন বুথের অন্দরে আধাসেনার উপস্থিতি নিয়েও প্রশ্ন তুলেছেন নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী। এখন সবে দু’দফা ভোট হয়েছে। ভবিষ্যতে যাতে এই ধরনের কোনও ঘটনা না ঘটে তা নিশ্চিত করার জন্য কমিশন যাতে পদক্ষেপ করে সেই আর্জি জানিয়েছেন মমতা।

আরও পড়ুন: ‘সকাল ৭ টা থেকে মার্কেটে শুধুই শুভেন্দু, মমতা প্রচার পেতে নাটক করছেন’

Follow Us
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!