West Bengal Election 2026 Live: আজই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, কত নাম বাদ যাবে?

West Bengal Assembly Elections 2026 Live News Updates in Bengali: আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি হয়েছে। আজও রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে খবর। কিন্তু, তা পিছিয়ে ফের মধ্যরাতই হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে।

West Bengal Election 2026 Live: আজই দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ, কত নাম বাদ যাবে?
দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ আজImage Credit source: Tv9 Bangla

Mar 27, 2026 | 12:46 PM

LIVE NEWS & UPDATES

  • 27 Mar 2026 12:46 PM (IST)

    WB Assembly ELection 2026 : বাংলায় ফের আক্রান্ত ভোট কর্মী

    ভোট প্রশিক্ষণ কেন্দ্রে মুখ্যমন্ত্রীর ছবি দেখানোর প্রতিবাদ করায় ভোট কর্মীকে মারধরের অভিযোগ। নদিয়ার রানাঘাটের ঘটনা। খুনের হুমকি দেওয়া হয় বলে অভিযোগ। ঘটনাকে কেন্দ্র উত্তেজনা ছড়িয়েছে।

  • 27 Mar 2026 12:40 PM (IST)

    WB Assembly Election 2026 : চলন্ত ট্রেনে প্রচার, কর্মীদের সঙ্গে ঝাল মুড়ি খেলেন তৃণমূল প্রার্থী

    শুক্রবার সকাল থেকেই রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলগুলির প্রার্থী ভোটের প্রচার শুরু করেছে। এদিন লোকাল ট্রেনে উঠে ভোট প্রচার করলেন ইন্দাসের তৃণমূল প্রার্থী শ্যামলী রায় বাগদী। আজ সকালে তিনি কুমরুল স্টেশনে দলের কর্মীদের সঙ্গে নিয়ে চলন্ত ট্রেনেই উঠে পড়েন। যাত্রীদের সঙ্গে জনসংযোগ ও ভোট প্রচার সারেন তিনি। ভোট প্রচারের ফাঁকেই দলের কর্মীদের সঙ্গে জমিয়ে ঝাল মুড়ি খান তৃণমূল প্রার্থী।

  • 27 Mar 2026 10:09 AM (IST)

    WB Assembly Election 2026 : পুলিশকে হুঁশিয়ারি সুকান্ত মজুমদারের

    ভোটের প্রচার পুরোদমে শুরু হয়ে গিয়েছে রাজ্য জুড়ে। সর্বশক্তি দিয়ে ঝাঁপিয়ে পড়েছে সব দল। এই পরিস্থিতিতে নতুন করে পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলতে শুরু করেছে বিজেপি। এবার কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদার কার্যত সতর্ক করলেন পুলিশকে। কুশমণ্ডির সভা থেকে সুকান্ত বলেন, “পুলিশ যদি সোজা হয়ে যায় তাহলে তৃণমূলের পার্টি অফিস খোলার লোক পাওয়া যাবে না।”

  • 27 Mar 2026 10:04 AM (IST)

    WB Assembly Election 2026 : ফের ২৩ রিটার্নিং অফিসার বদল, ভবানীপুর নিয়ে এল চিঠি

    শুভেন্দু অধিকারীর ঘনিষ্ঠ ব্যক্তিকে রিটার্নিং অফিসার পদে বসিয়েছে কমিশন, এমন অভিযোগ তুলে সরব তৃণমূল। চিঠি গেল নির্বাচন কমিশনের সদর দফতরে। এরপরই পদক্ষেপ করল কমিশন। রাজ্যের কাছে চাওয়া হল নাম। তিনজনের নাম চাওয়া হয়েছে।

  • 27 Mar 2026 10:01 AM (IST)

    SIR Supplementary : ট্রাইব্যুনাল গঠন কবে হবে, কীভাবে আবেদন করবেন? সিদ্ধান্ত আজই?

    ট্রাইব্যুনাল গঠন কবে হবে? আজ এই নিয়ে ফের বৈঠকে বসতে চলেছে হাইকোর্ট। নির্বাচন কমিশন কর্তাদের সঙ্গে বৈঠক করবেন হাইকোর্টের প্রধান বিচারপতি। এই বৈঠকে মূলত ট্রাইব্যুনাল গঠন কবে হবে, কোথায় কীভাবে আবেদন করা হবে, তা চূড়ান্ত করতেই এই বৈঠক করা হবে। সেইসঙ্গে সাপ্লিমেন্টারি লিস্ট কি প্রতিদিন প্রকাশ করা হবে? তা নিয়েও আলোচনা হবে। বিকেল পাঁচটা নাগাদ বৈঠক হবে বলে জানা গিয়েছে।

  • 27 Mar 2026 09:48 AM (IST)

    SIR Supplementary List : কখন বেরোবে দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা?

    আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি হয়েছে। সোমবার প্রথম সাপ্লি তালিকা প্রকাশ করেছিল কমিশন। আজ রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে খবর। কিন্তু, সোমবারের মতো তা পিছিয়ে ফের মধ্যরাত হতে পারে বলে মনে করা হচ্ছে। কত নাম বাদ যেতে পারে, সেই নিয়ে চর্চা চলছে রাজনৈতিক মহলে।

Live Assembly Election 2026 News Updates in Bengali: আজ দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ। কমিশন সূত্রে খবর, প্রায় ৬০ লক্ষ বিবেচনাধীন ভোটারের মধ্যে এখনও পর্যন্ত ৩৬ লক্ষের নিষ্পত্তি হয়েছে। সোমবার প্রথম সাপ্লি তালিকা প্রকাশ করেছিল কমিশন। প্রথমে রাত ৯টায় তালিকা প্রকাশের ঘোষণা করা হলেও, দেখা যায় প্রায় মধ্যরাতে তালিকা প্রকাশ করেছে কমিশন। আজও রাত ৯টায় সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ করা হবে বলে খবর। কিন্তু, তা পিছিয়ে ফের মধ্যরাতই হতে পারে বলে মনে করা হচ্ছে। এদিকে, শুক্রবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচার চলছে। তবে, আজ মমতা বন্দ্যোপাধ্যায়ের কোনও সভা নেই। অভিষেক বন্দ্যোপাধ্যায়ের তিন জায়গায় সভা রয়েছে। বিনপুর, পূর্ব মেদিনীপুরের পশ্চিম পাঁশকুড়া ও দক্ষিণ ২৪ পরগনার কুলপিতে জনসংযোগ করবেন। অন্যদিকে, শুভেন্দু অধিকারীরও পূর্ব মেদিনীপুরে সভা রয়েছে।

Follow Us