AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Govt Job in WB: ১ লক্ষ সরকারি চাকরি, ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, বিরাট ঘোষণা বাজেটে

West Bengal Budget: পালাবদলের পর প্রথম বাজেটেই সরকারি চাকরি নিয়ে বড় ঘোষণা করলেন স্বপন দাশগুপ্ত। থাকবে মহিলাদের জন্য সংরক্ষণ। সার্বিকভাবে বাজেটে নারী ক্ষমতায়নের উপর জোর দেওয়া হয়েছে বলে জানালেন অর্থমন্ত্রী।

Govt Job in WB: ১ লক্ষ সরকারি চাকরি, ৩৩ শতাংশ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে, বিরাট ঘোষণা বাজেটে
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 22, 2026 | 12:44 PM
Share

কলকাতা: স্কুল, কলেজ থেকে বিভিন্ন সরকারি প্রতিষ্ঠানে কার্যত খরা তৈরি হয়েছিল। দিনের পর দিন নিয়োগ না হওয়ায় ঘাটতি তৈরি হয় বলে দীর্ঘদিনের অভিযোগ ছিল। অবশেষে নিয়োগের ঘোষণা। পালাবদলের পর প্রথম বাজেটেই (West Bengal Budget) সরকারি দফতরে নিয়োগের বড় ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত (Swapan Dasgupta)। ক্ষমতায় আসার আগে সরকারি চাকরি ও মহিলাদের সংরক্ষণের কথা বলা হয়েছিল বিজেপির ইস্তাহারে। এবার সেই দল ক্ষমতায় আসার পর বাজেটেই হল সরকারি চাকরির ঘোষণা।

অর্থমন্ত্রী (Finance Minister) ঘোষণা করেছেন, সরকারি দফতরে ১ লক্ষ শূন্যপদ পূরণ করা হবে। এর মধ্যে ৩৩ শতাংশ শূন্যপদ মহিলাদের জন্য সংরক্ষিত থাকবে। ১ লক্ষ শূন্যপদের মধ্যে ২০ হাজার পুলিশে নিয়োগ হবে। ৫০ হাজার শিক্ষক, অধ্যাপক ও শিক্ষাকর্মী নিয়োগ করা হবে। ১ হাজার ইস্টার্ন ফ্রন্টিয়ার রাইফেলসে নিয়োগ হবে। আর যেখানে সুযোগ আছে, সেখানে ১০ শতাংশ পদ অগ্নিবীরদের জন্য সংরক্ষিত থাকবে।

সরকারি চাকরি ছাড়াও এবার বাজেটে সার্বিকভাবে মহিলাদের ক্ষমতায়নের উপর নজর দেওয়া হয়েছে। অন্নপূর্ণা যোজনার পাশাপাশি একাধিক ঘোষণা করা হয়েছে মহিলাদের জন্য। এর মধ্যে কলেজ ছাত্রী থেকে শুরু করে গর্ভবতী মহিলা, সবার কথাই বলা হয়েছে। এছাড়া বিজেপি সরকারের বাজেটে রয়েছে বিপুল নির্মাণের কাজ।

Follow Us