AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ভোটের আগে তপ্ত তপসিয়া, রাস্তায় ফেলে বিজেপি নেত্রীকে ‘মারধর’

যদিও তৃণমূল কংগ্রেস (TMC) তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।

ভোটের আগে তপ্ত তপসিয়া, রাস্তায় ফেলে বিজেপি নেত্রীকে 'মারধর'
নিজস্ব চিত্র।
| Updated on: Apr 24, 2021 | 6:37 AM
Share

কলকাতা: ভোটের মুখে তপ্ত তপসিয়া (Topsia)। নির্বাচনকে সামনে রেখে ভোটের স্লিপ বিলি করার সময় এন্টালি বিধানসভা কেন্দ্রের এক মহিলা বিজেপি নেত্রীকে রাস্তায় ফেলে বেধড়ক মারধরের অভিযোগ। বাধা দিতে গেলে অন্য বিজেপি কর্মীদেরও মারধর করা হয় বলে অভিযোগ উঠেছে। অভিযোগের আঙুল তৃণমূলের দিকে। যদিও তৃণমূলের তরফে বক্তব্য মেলেনি। রাতেই ঘটনাস্থলে পৌঁছয় তপসিয়া থানার পুলিশ।

২৯ এপ্রিল শেষ দফায় ভোটগ্রহণ এন্টালি বিধানসভা কেন্দ্রে। তপসিয়ার বামনিয়ায় শুক্রবার রাতে বিজেপির কর্মী-সমর্থকরা ভোটের স্লিপ বিলি করছিলেন। অভিযোগ, সেই সময় তৃণমূলের কিছু কর্মী এলাকা দিয়ে যাচ্ছিলেন। বিজেপি কর্মীদের স্লিপ বিলি করতে দেখে উত্যক্ত করেন।

এরপরই রাস্তায় ফেলে এক বিজেপি নেত্রীকে বেধড়ক মারধর করা হয় বলে অভিযোগ। মারধর করা হয় তাঁর সঙ্গে থাকা অন্যান্য বিজেপি কর্মীদেরও। ঘটনাকে কেন্দ্র কে চরম উত্তেজনা ছড়ায় এলাকায়। পৌঁছয় পুলিশ। যদিও তৃণমূল কংগ্রেস তাদের বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ নস্যাৎ করে দিয়েছে।

আরও পড়ুন: বেলগাছিয়ায় অর্জুন সিংয়ের সভায় হামলার অভিযোগ, শূন্যে গুলি চালাল সিআইএসএফ

পাল্টা শাসকদলের দাবি, বিজেপির কর্মী-সমর্থকরা স্লিপ বিলি করার সময় বেছে বেছে তৃণমূলের লোকজনকে তা দিতে চায়। এদিকে তাঁরা তা নিতে অস্বীকার করায় গালিগালাজ শুরু করেন। পরে মারধরও করা হয় বলে তৃণমূলের তরফে অভিযোগ তোলা হয়েছে। দুই পক্ষই তপসিয়া থানায় অভিযোগ দায়ের করেছে।

Follow Us
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
এবার গোটা রাজ্যের জন্য বড় নির্দেশ কমিশনের, নিয়ম ভাঙলেই অ্যারেস্ট
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
ভরা সভায় জাপানের প্রধানমন্ত্রীকে কীভাবে অস্বস্তিতে ফেললেন ট্রাম্প?
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
যুদ্ধ চালাতে আরও ১৮ লক্ষ কোটি টাকা দরকার ট্রাম্পের!
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
'শুভেন্দুর রেকর্ড আছে', ভবানীপুরে লড়াইয়ের প্ল্যান অমিত শাহের?
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?