AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Uniform Civil Code: সোমে UCC বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না, বড় পদক্ষেপ করছে শুভেন্দু-সরকার: সূত্র

West Bengal UCC Committee: সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হতে পারে। বিরোধী থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্টদের পরবর্তী ক্ষেত্রে এই কমিটির সঙ্গে যুক্ত করা হবে। উত্তরাখণ্ডে ইউসিসি বিল তৈরি সময়ও একই পদ্ধতিতে এগিয়েছিল সেখানকার সরকার। সেই রাজ্যেও কমিটির দায়িত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই।

Uniform Civil Code: সোমে UCC বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না, বড় পদক্ষেপ করছে শুভেন্দু-সরকার: সূত্র
বিধানসভা সোমবার অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বক্তব্য রাখতে পারেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Jun 29, 2026 | 12:17 AM
Share

কলকাতা: অভিন্ন দেওয়ানি বিধি (UCC) নিয়ে গত কয়েকদিন ধরেই রাজ্য রাজনীতিতে জোর আলোচনা চলছে। সোমবার বিধানসভার অধিবেশনে অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল আনা হতে পারে বলেও জানা যায়। বিরোধীরা এই বিলের বিরোধিতা করতে শুরু করেছে ইতিমধ্যে। সূত্রের খবর, এই আবহে সোমবার ইউসিসি বিল আকারে বিধানসভায় পেশ হচ্ছে না। পশ্চিমবঙ্গের প্রেক্ষাপটে ইউসিসি বিলের রূপরেখা কী হওয়া উচিত, তা নিয়ে একটি কমিটি গঠন করা হতে পারে বলে প্রশাসন সূত্রে খবর। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বিবৃতি দিয়ে এই কমিটি গঠনের কথা ঘোষণা করবেন বলেই খবর।

কী পদক্ষেপ করছে সরকার?

বাংলায় অভিন্ন দেওয়ানি বিধি চালুর কথা ভোটের প্রচারের সময়ই বলেছিল বিজেপি। রাজ্যে প্রথমবার ক্ষমতায় আসার পর বিজেপি স্পষ্ট করে দেয়, তাদের সংকল্পপত্রে যেসব কথা বলা হয়েছে, সেই প্রতিশ্রুতিগুলি পূরণ করা হবে। সরকার গঠনের দেড় মাসের মধ্যেই অভিন্ন দেওয়ানি বিধি নিয়ে বিল আনতে পদক্ষেপ করে শাসকদল। সোমবার আরও কয়েকটি বিলের সঙ্গে ইউসিসি বিলও পেশের কথা ছিল। আপাতত তা পেশ করা হচ্ছে না। বরং বিলের রূপরেখা ঠিক করতে একটি কমিটি গঠন করতে চলেছে সরকার।

সূত্রের খবর, সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাইকে চেয়ারম্যান করে এই কমিটি গঠন করা হতে পারে। বিরোধী থেকে শুরু করে বিভিন্ন পেশার সঙ্গে যুক্ত বিশিষ্টদের পরবর্তী ক্ষেত্রে এই কমিটির সঙ্গে যুক্ত করা হবে। উত্তরাখণ্ডে ইউসিসি বিল তৈরি সময়ও একই পদ্ধতিতে এগিয়েছিল সেখানকার সরকার। সেই রাজ্যেও কমিটির দায়িত্বে ছিলেন প্রাক্তন বিচারপতি রঞ্জনাপ্রকাশ দেশাই।

সূত্রের খবর, তাঁর সঙ্গে রাজ্য সরকারের প্রাথমিক আলোচনা হয়েছে। সোমবার আরও এক দফা আলোচনার পর কমিটির চেয়ারম্যানের নাম চূড়ান্ত করা হবে। সরকারি সূত্রে খবর, এই বিল আনার ক্ষেত্রে বেশ কিছু প্রতিবন্ধকতা আছে। সে কারণেই সরকার ধীরে চলো নীতিতে সতর্ক হয়ে পদক্ষেপ করতে চাইছে। বিভিন্ন অংশের মানুষের সঙ্গে কথা বলে তাদের মতামতের ভিত্তিতে এই বিল প্রস্তুত করা হবে বলে সূত্রের দাবি।

Follow Us