AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Govt Employees DA: DA নিয়ে বিরাট ঘোষণা নবান্নের, এক কিস্তিতেই দেওয়া হবে বকেয়া সমস্ত টাকা!

West Bengal Govt Employees DA: রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ সময় ধরে যে বকেয়া ডিএ রয়েছে, তা দ্রুত মিটিয়ে দিতে তৎপর রাজ্যের নতুন সরকার। এক কিস্তিতেই সম্পূর্ণ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ এ, বি, সি ও ডি কর্মীরা সকলেই বকেয়া ডিএ পাবেন।

WB Govt Employees DA: DA নিয়ে বিরাট ঘোষণা নবান্নের, এক কিস্তিতেই দেওয়া হবে বকেয়া সমস্ত টাকা!
বকেয়া DA নিয়ে বিরাট ঘোষণা।Image Credit: TV9 বাংলা
| Edited By: | Updated on: Sep 23, 2026 | 11:12 PM
Share

কলকাতা: রাজ্য সরকারি কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা নিয়ে বড় ঘোষণা। এক কিস্তিতেই সম্পূর্ণ বকেয়া মেটানোর সিদ্ধান্ত নিল নবান্ন। ২০০৮ সালের ১ এপ্রিল থেকে ২০১৫ সালের ৩১ ডিসেম্বর পর্যন্ত সম্পূর্ণ বকেয়া মহার্ঘ ভাতা মেটানোর সিদ্ধান্ত রাজ্য সরকারের। বুধবার এই সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করল রাজ্যের অর্থ দফতর।

কারা মহার্ঘ ভাতা পাবেন?

রাজ্য সরকারি কর্মীদের দীর্ঘ সময় ধরে যে বকেয়া ডিএ রয়েছে, তা দ্রুত মিটিয়ে দিতে তৎপর রাজ্যের নতুন সরকার। এক কিস্তিতেই সম্পূর্ণ মহার্ঘ ভাতা দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। গ্রুপ এ, বি, সি ও ডি কর্মীরা সকলেই বকেয়া ডিএ পাবেন।

জানা গিয়েছে, গ্রুপ ‘এ’, ‘বি’ ও ‘সি’ কর্মীদের বকেয়া মহার্ঘ ভাতা সরাসরি জিপিএফ অ্যাকাউন্টে জমা পড়বে। গ্রুপ ‘ডি’ কর্মীদের প্রাপ্য অর্থ সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে জমা দেওয়া হবে।

অবসরের তিন মাসের মধ্যে থাকা যোগ্য কর্মীদের বকেয়া অর্থও সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হবে। জিপিএফে জমা পড়া বকেয়া অর্থ ২০২৮ সালের ৩১ মার্চ পর্যন্ত তোলার ক্ষেত্রে বিধিনিষেধ বহাল থাকবে। অর্থাৎ এখন মহার্ঘ ভাতার বকেয়া টাকা জমা পড়লেও, তা ২০২৮ সালের আগে তোলা যাবে না।

কর্মীদের চাকরি ও বেতনের নথি যাচাই করে প্রাপ্য বকেয়ার হিসাব নির্ধারণের নির্দেশ অর্থ দফতরের। অর্থ বরাদ্দের অপেক্ষা না করেই বকেয়া মহার্ঘ ভাতার বিল প্রক্রিয়াকরণ করতে পারবে ট্রেজারি।

জানা গিয়েছে, বকেয়া মেটানোর জন্য মানবসম্পদ ব্যবস্থাপনায় প্রযুক্তিগত পরিবর্তন শুরু করা হয়েছে। অর্থ প্রদানের বিস্তারিত পদ্ধতি নিয়ে পৃথক নির্দেশিকা জারি করবে অর্থ দফতর। এ কথা আজ নির্দেশিকা জারি করে জানাল অর্থ দফতর।

Follow Us