West Bengal Highlights UPDATE: মতুয়া প্রধান এলাকায় ৩০০ জন সার্টিফিকেট নাগরিকত্ব পেয়েছে: শুভেন্দু

Highlights NEWS UPDATE: আজ শনিবার থেকে শুরু হল জনগণনা। রাতেই লিঙ্ক তৈরি করে দেওয়া হয়েছে। সেলফ এনুম্যারেশনের মাধ্যমে এই প্রক্রিয়ায় অংশ নিতে পারবেন সাধারণ মানুষ। অন্যদিকে, এদিনই কলকাতার এক অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তসলিমা নাসরিন। ২০ বছর পর কলকাতায় এসেছেন তিনি। অনুষ্ঠানে থাকবেন শুভেন্দু অধিকারী।

West Bengal Highlights UPDATE: মতুয়া প্রধান এলাকায় ৩০০ জন সার্টিফিকেট নাগরিকত্ব পেয়েছে: শুভেন্দু
শুভেন্দু অধিকারীImage Credit source: Tv9 Bangla

| Edited By: শুভশ্রী রায়চৌধুরী

Aug 01, 2026 | 11:30 PM

২০ বছর পর কলকাতায় এসেছেন লেখিকা তসলিমা নাসরিন। কলকাতার অনুষ্ঠানে বক্তব্য রাখবেন তিনি। ওসমান গণি নামে এক ব্যক্তির উদ্যোগে এই আয়োজন করা হয়েছে। সেখানেই কবিতাপাঠ করবেন তসলিমা। উপস্থিত থাকবেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 01 Aug 2026 09:54 PM (IST)

    Special Train: শ্রাবণী মেলা উপলক্ষে বিশেষ ট্রেন পরিষেবা

    চলতি বছরের শ্রাবণী মেলা উপলক্ষে চলবে স্পেশ্যাল ট্রেন। ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway)। মোট ২১ জোড়া মেলা স্পেশাল ট্রেন চালানো হবে। একইসঙ্গে লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আরও বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। নির্দিষ্ট  স্টেশনগুলিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে, সাহায্য নেওয়া হচ্ছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার। আবার কিছু স্টেশনে স্টপেজর সময়ও  বাড়ানো হয়েছে।

    পড়ুন বিস্তারিত: শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশ্যাল ট্রেন, বাড়ছে স্টপেজের সময়, বড় পদক্ষেপ রেলের

  • 01 Aug 2026 05:29 PM (IST)

    Bengal STF: যন্তর মন্তরে নাশকতার পরিকল্পনা ছিল হামিমের

    • শুধু মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর উপর হামলার ছক নয়। দিল্লির যন্তর মন্তরেও আন্দোলনের সময় নাশকতার ছক কষেছিল সন্দেহভাজন জইশ-ই-মহম্মদ জঙ্গি হামিম মণ্ডল।
    • পাকিস্তান থেকে নির্দেশ আসত তার কাছে।
    • শনিবার সাংবাদিক বৈঠক করে এমনই সব বিস্ফোরক তথ্য সামনে আনল বেঙ্গল এসটিএফ (STF)।
    • তবে তদন্তের স্বার্থে সব তথ্য প্রকাশ করল না তারা। হামিমকে কীভাবে ধরা গেল, এদিন তাও জানালেন বেঙ্গল এসটিএফের আইজি গৌরব শর্মা।

    বিস্তারিত পড়ুন: যন্তর মন্তরে পুলিশের পোশাকে হামলার ছকও ছিল হামিমের, বিস্ফোরক তথ্য সামনে আনল বেঙ্গল STF

  • 01 Aug 2026 04:49 PM (IST)

    আগের সরকার CAA এর বিরুদ্ধে ছিল: শুভেন্দু

    শুভেন্দু বলেন, “নাগরিকত্ব কার্ড বিতরণ হয়েছে। বিরোধী দলের লোকজন এসেছেন। আমি বিরোধী থাকাকালীন কোথাও ডাক পাইনি। আগের সরকার CAA এর বিরুদ্ধে ছিল।”

    শুভেন্দু বলেন, “এই আইনে লেখা ছিল, ধর্মীয় সংখ্যালুঘুদের সহ নাগিকত্বের মর্যাদা দেবে। অথচ এই আইনকে ক্যা-ক্যা ছি ছি বলা হয়েছে। ভুল বোঝানো হয়েছে। তৎকালীন মুখ্যমন্ত্রী নিজে মিছিল করেছেন CAA-র বিরুদ্ধে। সরকার সকলের জন্য নীতি তৈরি করেন।”

    শুভেন্দু বলেন, “বিজেপি ও প্রধানমন্ত্রীকে জুমলা বলা হয়েছে। অনেকে বিশ্বাসও করে নিলেন। তৎকালীন মুখ্যমন্ত্রী মানুষজনকে ভয় দেখাতে শুরু করল। আর সাধারণ মানুষের বড় অংশ ভাবল সরকার যখন বলছে তখন আবেদন করলেন না। অনেক কম আবেদন হল।”

    শুভেন্দু বলেন, “এরপর যখন SIR শুরু হল, তখন আবেদন করুন, আবেদন করুন শুরু হল। এখনও অবধি ২৩,৯৫৬ জন সার্টিফিকেট পেয়েছেন। এই ১১ সপ্তাহে আমরা সার্টিফিকেট দিয়েছি ৫. ৯৬৬। মোট ২ লক্ষ ৩০ হাজার ৬০৫। আমরা আজ সার্টিফিকেট দেব অনেককে।”

  • 01 Aug 2026 01:05 PM (IST)

    Pink Card: সব মহিলার জন্য ফ্রি নয় বাস, লাগবে পিঙ্ক কার্ড

    • আজ, ১ অগস্ট থেকে চালু হওয়ার কথা বহু প্রতীক্ষিত ‘পিঙ্ক কার্ড’ (Pink Card)-র।
    • এই কার্ডের মাধ্যমে যোগ্য মহিলা যাত্রীরা সরকারি বাসে নির্ধারিত নিয়ম অনুযায়ী বিনামূল্যে যাতায়াতের (Free Bus Travel) সুযোগ পাবেন। যাদের পিঙ্ক কার্ড থাকবে না, তারা ফ্রি-তে সরকারি বাস চড়তে পারবেন না। তাদের নির্দিষ্ট ভাড়াই দিতে হবে।
    • ইতিমধ্যেই যারা পিঙ্ক কার্ডের জন্য আবেদন প্রক্রিয়া সম্পন্ন করেছেন, এমন বহু মহিলার হাতে পিঙ্ক কার্ড পৌঁছে গিয়েছে।
  • 01 Aug 2026 01:03 PM (IST)

    Hamim Mondal Update: হামিমের বান্ধবী গ্রেফতার

    • পুলিশের জালে তাঁর বান্ধবী অর্পিতা সরকার। শুক্রবার রাতে ঝাড়খণ্ডের সাহেবগঞ্জ থেকে গ্রেফতার করা হয়েছে ওই তরুণীকে।
    • হামিমকে জিজ্ঞাসাবাদ করার পরই তাঁকে গ্রেফতার করে পুলিশ। পুলিশ সূত্রে খবর, জঙ্গি কার্যকলাপ চালানোর জন্য অর্পিতাকে ব্যবহার করতেন হামিম।
    • পুলিশ সূত্রের খবর, রাজ্যের রাজনৈতিক নেতা, আমলাদের আত্মীয়-স্বজনদের হানিট্র্যাপে ফেলার চেষ্টা করতেন অর্পিতা। তারপর তাঁদের কাছ থেকে তথ্য বের করার চেষ্টা করতেন বলে অভিযোগ।
  • 01 Aug 2026 01:02 PM (IST)

    Mid Day Meal: আজ থেকে মিড ডে মিল দেবে ইসকন, প্রকল্পের সূচনায় মুখ্যমন্ত্রী

    • মিড ডে মিলের রান্না শুরু হচ্ছে ইসকনে। আজ থেকে রাজ্য জুড়ে সব স্কুলে শিশুদের মিড ডে মিল দেবে ইসকন।
    • ৩০ হাজার পড়ুয়ার মিড ডে মিলের দায়িত্ব পেয়েছে ইসকন। সেই প্রকল্পের সূচনায় উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • নিজে রান্নায় হাত লাগিয়ে প্রকল্পের উদ্বোধন করলেন শুভেন্দু। ইসকনের আয়োজিত যজ্ঞেও উপস্থিত ছিলেন তিনি।
  • 01 Aug 2026 11:14 AM (IST)

    Suvendu Adhikari: সেলফ এনুমারেশনের আবেদন শুভেন্দুর

    • আজ থেকে শুরু হয়েছে জনগণনা। ইতিমধ্যেই চালু হয়ে গিয়েছে পোর্টাল।
    • সাংবাদিক বৈঠক করে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানালেন, এটি সংবিধান স্বীকৃত একটি প্রক্রিয়া। ইতিমধ্যেই তিনি নিজে সেলফ এনুমারেশন করে ফেলেছেন।
    • ১ থেকে ১৫ অগস্ট পর্যন্ত চলবে এই সেল্ফ ড্রাইভ পোর্টাল। সেখানে ৩৩টি প্রশ্নের উত্তর দিতে হবে জনগণকে।
  • 01 Aug 2026 10:04 AM (IST)

    West Bengal Census: শুরু হল জনগণনা, বাড়িতে বসেই নিজেই করুন ফর্ম ফিল আপ

    • ১ অগস্ট শনিবার থেকে রাজ্যে শুরু হচ্ছে জনগণনা। দেশ জুড়েই জনগণনা হচ্ছে। এই প্রথম ডিজিটাল জনগণনা হচ্ছে।
    • জনগণনার প্রথম ধাপ হিসাবে আগামী ১৫ দিন সেল্ফ এনুমারেশন (Self Enumeration) প্রক্রিয়া চলবে। ১ থেকে ১৫ অগস্ট রাজ্যের বাসিন্দারা বাড়ি বসে, অনলাইনে নিজেরাই জনগণনার ফর্ম পূরণ করতে পারবেন।
    • জনগণনার প্রথম ধাপে সেল্ফ এনুমারেশন করার জন্য শুক্রবার রাত ১২টা থেকেই প্রয়োজনীয় লিঙ্ক সাধারণ মানুষের জন্য চালু করে দেওয়া হয়েছে বলে জানিয়েছেন কলকাতা পুরসভার কমিশনার তথা কলকাতার প্রিন্সিপাল সেন্সাস অফিসার স্মিতা পান্ডে।
Loading...
Unable to load recommendations.
Follow Us