AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Special Train Service: শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশ্যাল ট্রেন, বাড়ছে স্টপেজের সময়, বড় পদক্ষেপ রেলের

Shravani Mela Special Trains: পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী মেলা উপলক্ষে জসিডি, দেওঘর, বৈদ্যনাথ ধাম ও বাসুকিনাথ স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জসিডি স্টেশনের হোল্ডিং এলাকার ধারণক্ষমতা প্রায় ৮৯ শতাংশ বৃদ্ধি করে একসঙ্গে ১২,৫০০ জন যাত্রী রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘণ্টার ওয়ার রুম এবং অতিরিক্ত বায়ো-টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে।

Special Train Service: শ্রাবণী মেলা উপলক্ষে ২১ জোড়া স্পেশ্যাল ট্রেন, বাড়ছে স্টপেজের সময়, বড় পদক্ষেপ রেলের
ফাইল ছবিImage Credit: Tv9 Bangla
| Edited By: | Updated on: Aug 01, 2026 | 9:41 PM
Share

কলকাতা: চলতি বছরের শ্রাবণী মেলা উপলক্ষে চলবে স্পেশ্যাল ট্রেন। ঘোষণা পূর্ব রেলের (Eastern Railway)। মোট ২১ জোড়া মেলা স্পেশাল ট্রেন (Special Train Service) চালানো হবে। একইসঙ্গে লক্ষ লক্ষ পুণ্যার্থীর নিরাপদ, স্বাচ্ছন্দ্যময় ও নির্বিঘ্ন যাত্রা নিশ্চিত করতে আরও বেশ কয়েকটি উদ্যোগ নিয়েছে পূর্ব রেল। নির্দিষ্ট  স্টেশনগুলিকে সিসিটিভি ক্যামেরায় মুড়ে ফেলা হচ্ছে, সাহায্য নেওয়া হচ্ছে এআই তথা কৃত্রিম বুদ্ধিমত্তার। আবার কিছু স্টেশনে স্টপেজর (Rail Station Stoppage) সময়ও  বাড়ানো হয়েছে।

শনিবার পূর্ব রেলের নতুন জেনারেল ম্যানেজার হিসেবে দায়িত্ব গ্রহণের পরই গীতিকা পাণ্ডে পূর্ব রেল সদর দফতরে এক উচ্চপর্যায়ের পর্যালোচনা বৈঠক করেন। মেলা চলাকালীন ২৪ ঘণ্টা নজরদারি, যাত্রী নিরাপত্তা, ভিড় নিয়ন্ত্রণ, পরিচ্ছন্নতা এবং মেলা স্পেশাল ট্রেনের সময়ানুবর্তিতা নিশ্চিত করার নির্দেশ দেন।

স্টেশনগুলিতে এআই চালিত সিসি ক্যামেরা

পূর্ব রেল সূত্রে জানা গিয়েছে, শ্রাবণী মেলা উপলক্ষে জসিডি, দেওঘর, বৈদ্যনাথ ধাম ও বাসুকিনাথ স্টেশনগুলিতে বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে। জসিডি স্টেশনের হোল্ডিং এলাকার ধারণক্ষমতা প্রায় ৮৯ শতাংশ বৃদ্ধি করে একসঙ্গে ১২,৫০০ জন যাত্রী রাখার ব্যবস্থা করা হয়েছে। সেখানে অ্যাম্বুলেন্স, প্রাথমিক চিকিৎসা কেন্দ্র, কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) চালিত অতিরিক্ত সিসিটিভি ক্যামেরা, ২৪ ঘণ্টার ওয়ার রুম এবং অতিরিক্ত বায়ো-টয়লেটেরও ব্যবস্থা করা হয়েছে।

দ্রুত টিকিট পরিষেবা

টিকিট পরিষেবা আরও সহজ ও দ্রুত করতে বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। মোট ২০টি ইউটিএস (UTS) কাউন্টার, ৬টি অটোমেটিক টিকিট ভেন্ডিং মেশিন (ATVM) এবং ৩০টি মোবাইল ইউটিএস ডিভাইস চালু রাখা হয়েছে।

স্পেশ্যাল ট্রেন

অতিরিক্ত যাত্রী চাপ সামাল দিতে পূর্ব রেল ২১ জোড়া স্পেশাল ট্রেন চালাবে। মোট ১,০১৭টি ট্রিপ পরিচালনা করবে। এই বিশেষ ট্রেনগুলি গোরক্ষপুর, রক্সৌল, জয়নগর, দানাপুর, পটনা, বারাণসী, জামালপুর, গোড্ডা এবং সাহেবগঞ্জ-সহ একাধিক গুরুত্বপূর্ণ স্টেশনের সঙ্গে সংযোগ বজায় রাখবে। পাশাপাশি যাত্রী চাহিদার কথা মাথায় রেখে মিথিলা এক্সপ্রেস, গঙ্গাসাগর এক্সপ্রেস, বালিয়া এক্সপ্রেস এবং মোকামা এক্সপ্রেসে অতিরিক্ত কোচ সংযোজন করা হয়েছে। জসিডি স্টেশনে ট্রেনের স্টপেজের সময়ও বাড়ানো হয়েছে যাতে যাত্রীরা নিরাপদে ওঠানামা করতে পারেন।

জরুরি পরিস্থিতি মোকাবিলার জন্য মধুপুর, জসিডি ও আসানসোলে তিনটি অতিরিক্ত ট্রেনের রেক প্রস্তুত রাখা হয়েছে। একই সঙ্গে প্রবীণ রেল আধিকারিকদের তত্ত্বাবধানে মেলা চলাকালীন ২৪ ঘণ্টা পরিচ্ছন্নতা অভিযান চালানো হবে।

পূর্ব রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক শিবরাম মাঝি জানান, শ্রাবণী মেলা উপলক্ষে প্রতিটি পুণ্যার্থীর নিরাপদ, আরামদায়ক যাত্রা নিশ্চিত করতে পূর্ব রেল সুপরিকল্পিতভাবে কাজ করছে। তিনি যাত্রীদের বৈধ টিকিট নিয়ে ভ্রমণ, রেলের নিরাপত্তা বিধি মেনে চলা এবং রেল ও আরপিএফ কর্মীদের সঙ্গে সহযোগিতা করার আহ্বান জানিয়েছেন।

Follow Us