আপাতত রাজ্যে না হলেও, জাতীয় রাজনীতিতে বেনজির সান্নিধ্যে মমতা-সিপিএম।
সিপিএম সাধারণ সম্পাদক এমএ বেবির সঙ্গে ফোনে কথা বললেন মমতা বন্দ্যোপাধ্যায়।
আগামী সপ্তাহেই দিল্লিতে ইন্ডিয়া জোটের বৈঠক হোক, চান মমতা। এই বিষয়ে উদ্যোগ নেওয়ার আবেদন জানিয়ে ফোনে কথা বলেছেন রাহুল গান্ধীর সঙ্গেও।
26 Sep 2026 11:12 AM (IST)
আসছেন মোহন ভাগবত
রাজ্যে পালাবদল ঘটেছে। বিজেপি নিজেদের সংগঠন বৃদ্ধিতে জোর দিয়েছে। এই অবস্থায় রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ রাজ্যে নিজেদের সংগঠনকে নিচের স্তর থেকে উপরের স্তর পর্যন্ত বদল করার সিদ্ধান্ত নিয়েছে।
আগামী ৮ অক্টোবর রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের প্রধান মোহন ভাগবত আসছেন বর্ধমানে।
রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘ সূত্রে খবর, সাংগঠনিক নির্বাচন নিয়ে এই সফরকালে যেমন আলোচনা হবে, এমনই রাজ্য সংগঠন বৃদ্ধির বিষয়ক একাধিক কর্মসূচি নেওয়া হয়েছে, সে বিষয়টিকে গুরুত্ব দেওয়া হবে।