West Bengal Live: আজ কমিশনে ‘তৃণমূল’ শুনানি, দিল্লিতে পৌঁছলেন শি জিনপিং

Kolkata & West Bengal News Live Updates: তৃণমূল কংগ্রেসের নাম-প্রতীক কার থাকবে, তা নিয়েই আজ শুনানি জাতীয় নির্বাচন কমিশনে। তৃণমূলের দুই শিবিরকেই ডাকা হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই পৌছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, অরূপ রায়, ঋজু দত্ত, চন্দ্রিমা ভট্টাচার্য।

West Bengal Live: আজ কমিশনে তৃণমূল শুনানি, দিল্লিতে পৌঁছলেন শি জিনপিং
দিল্লিতে একদিকে তৃণমূলের শুনানি, অন্যদিকে ব্রিকস সামিট।Image Credit source: PTI

|

Sep 12, 2026 | 11:47 AM

LIVE NEWS & UPDATES

  • 12 Sep 2026 11:47 AM (IST)

    ভারতে পা রাখলেন শি জিনপিং

    • ভারতে এসে পৌঁছলেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং। ব্রিকস সামিটে যোগ দিতেই ভারতে আসা তাঁর।
    • দীর্ঘ সাত বছর পর ভারতে পা রাখলেন চিনা প্রেসিডেন্ট।
    • আজ ব্রিকস সামিটের ফাঁকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক আলোচনাতেও বসতে পারেন তিনি।
  • 12 Sep 2026 11:16 AM (IST)

    এলেন কল্যাণরাও

    • কমিশনে পৌঁছলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সাকেত গোখলে।
    • তারা মমতা-পন্থী তৃণমূলের তরফে উপস্থিত হয়েছেন।
    • ঋতব্রতদের সঙ্গে কথা বলার পর মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার কল্যাণদের সঙ্গে কথা বলবেন।
  • 12 Sep 2026 10:37 AM (IST)

    চিনের প্রেসিডেন্ট ভারতে আসার আগেই বড় পদক্ষেপ

    • আজ ব্রিকস সামিটে যোগ দিতে ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং।
    • তিনি ভারতে পা রাখার আগেই বড় পদক্ষেপ। ৬ বছর পর ফের চালু হল গুয়াংঝাউ- নয়া দিল্লি বিমান পরিষেবা।
    • আগামী ২১ সেপ্টেম্বর থেকে এই পরিষেবা চালু হচ্ছে।
  • 12 Sep 2026 10:32 AM (IST)

    ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর রাজ্যের

    •  চন্দননগর তথা হুগলিকে ঘিরে বড় পরিকল্পনা রাজ্য সরকারের। ফ্রান্সের সঙ্গে মউ স্বাক্ষর হল পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতরের।
    • শুক্রবার থেকে তিনদিন ব্যাপী বর্ণাঢ্য উৎসবের সূচনা করা হয়েছে চন্দননগরে। উপস্থিত ছিলেন রাজ্যের পর্যটন মন্ত্রী শঙ্কর ঘোষ ও ফ্রান্সের রাষ্ট্রদূত থিয়েরি ম্যাথু।
    • পর্যটন দফতরের তরফ থেকে জানানো হয়েছে, ফ্রান্স সরকারের ব্যবস্থাপনায় ‘দ্য রেজিস্ট্রি বিল্ডিং’-এর ‘রেনোভেশন’ করবে পশ্চিমবঙ্গ সরকারের পর্যটন দফতর।
    • আগামিদিনে এই ধরনের হেরিটেজ সংরক্ষণের কাজের মাধ্যমে হেরিটেজ ট্যুরিজমের ক্ষেত্র প্রশস্ত হবে বলে মনে করা হচ্ছে।
  • 12 Sep 2026 10:31 AM (IST)

    তৃণমূলের শুনানি আজ

    •  আগামী ৬ অক্টোবর নন্দীগ্রাম ও রেজিনগরে উপ নির্বাচন। কংগ্রেস ইতিমধ্যেই প্রার্থীর নাম ঘোষণা করেছে। বিজেপির অন্দরেও চলছে জল্পনা। কিন্তু প্রশ্ন রয়ে যাচ্ছে তৃণমূল কংগ্রেসকে নিয়ে।
    • ১৬ সেপ্টেম্বর মনোনয়ন জমা দেওয়ার শেষ দিন। তার আগে কোন শিবিরকে তৃণমূল কংগ্রেসের (Trinamool Congress) নাম ও প্রতীক ব্যবহারের অনুমোদন দেবে নির্বাচন কমিশন, সেদিকে তাকিয়ে সব শিবির।
    • আজ, শনিবার দুই পক্ষের সঙ্গে কথা বলবে কমিশন। আদৌ কি প্রতীক পাবে কেউ? নাকি সাময়িকভাবে ফ্রিজ করে দেওয়া হবে ঘাসফুল প্রতীক?

তৃণমূল কংগ্রেসের নাম-প্রতীক কার থাকবে, তা নিয়েই আজ শুনানি জাতীয় নির্বাচন কমিশনে। তৃণমূলের দুই শিবিরকেই ডাকা হয়েছে দিল্লিতে। ইতিমধ্যেই পৌছে গিয়েছেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, আখরুজ্জামান, অরূপ রায়, ঋজু দত্ত, চন্দ্রিমা ভট্টাচার্য। সকাল ১১টায় তাদের ডাকা হয়েছে। এরপর, দুপুর ১২টায় মমতা বন্দ্যোপাধ্যায়ের শিবিরের কথা শুনবে নির্বাচন কমিশন। অন্যদিকে, আজ দিল্লিতে শুরু হচ্ছে ব্রিকস সামিট। ইতিমধ্যেই ভারতে এসে পৌঁছেছেন রাশিয়া  ও ইরানের প্রেসিডেন্ট। আর কিছুক্ষণেই ভারতে আসছেন চিনের প্রেসিডেন্ট শি জিনপিং-ও। প্রধানমন্ত্রী মোদীর সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠক করবেন তিনি। দেশ ও রাজ্যের সমস্ত খবরের আপডেট দেখে নিন এক নজরে-

Loading...
Unable to load recommendations.
Follow Us