দুর্গাপুজোর পাস বিক্রি এবং ভুয়ো সংস্থার মাধ্যমে আর্থিক দুর্নীতির অভিযোগে ধৃত রাজ্যের প্রাক্তন মন্ত্রী তথা গায়ক ইন্দ্রনীল সেন। কলকাতা পুলিশের তদন্তে একের পর এক চাঞ্চল্যকর তথ্য সামনে আসছে। তদন্তকারী সূত্রে জানা গিয়েছে, শুধু পুজোর পাস বিক্রি নয়, সরকারি বিভিন্ন দফতরের টেন্ডার পাইয়ে দেওয়ার ক্ষেত্রেও বড় ধরনের দুর্নীতির হদিশ মিলেছে।
বৃহস্পতিবার দু’জন নিরাপত্তারক্ষী নিয়ে বিধানসভায় ঢুকেছিলেন ঋতব্রতপন্থী বিধায়ক। তারপর বৈঠকে ব্যস্ত হয়ে পড়েন। হঠাৎই বিধায়ক বৈঠকের মাঝে জানতে পারেন, তাঁর দুই নিরাপত্তারক্ষী তুলে নেওয়া হয়েছে। কাজলের অভিযোগ, তাঁর নিরাপত্তা প্রত্যাহার করা করা হয়েছে। এবার সুরক্ষা চেয়ে বিধানসভায় অধ্যক্ষ রথীন্দ্র বসুর (Rathindra Basu) দ্বারস্থ হন হাসনের বিধায়ক। এর কয়েক ঘণ্টা পরই নানুরে কাজল শেখের বাড়ির সামনে হাজির বিশাল পুলিশ বাহিনী।
ডিসেম্বরের শেষেই কি কলকাতা-সহ ৭ পুরসভায় ভোট? সূত্রের খবর ২৮ ডিসেম্বরের আগে হতে পারে পুরভোট। রাজ্য নির্বাচন কমিশনের সঙ্গে রাজ্য সরকারের আলোচনার পর পুরভোটের দিন ঘোষণা হতে পারে।
নির্বাচন কমিশনে জবাব দেওয়ার জন্য নতুন করে সময় পেয়েছে দুই শিবির। ঋতব্রতদের আর্জি শুনে ১০ দিন সময় দিয়েছে সুপ্রিম কোর্ট (Supreme Court)। তার মধ্যেই সব তৈরি করে ফেলতে হবে। তার আগেই খেলা ঘুরতে শুরু করেছে রাজ্য রাজনীতিতে। বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্য়োপাধ্যায়ের (Ritabrata Banerjee) সঙ্গে থাকা ৬৮ জন বিধায়কের মধ্য়ে অনেকেই ‘আমি মমতার সৈনিক’ বলে শিরোনামে আসতে শুরু করেছেন। অঙ্ক কষা শুরু হয়ে গিয়েছে কালীঘাটেও।
৩০ নভেম্বরের মধ্যে শুনানি শেষ করতে হবে। CAA সার্টিফিকেট দেওয়ার সমস্ত দায়িত্ব এখন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীকেই দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। রায়গঞ্জে এসে আরও একবার হিন্দু শরণার্থীদের আশ্বস্ত করলেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, ” আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী আয়রন ম্যান, অমিত শাহজি এখন আমার ওপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন, CAA সার্টিফিকেট দেওয়ার জন্য।”
বিস্তারিত পড়ুন: স্বরাষ্ট্রমন্ত্রী আমাদের আয়রন ম্যান, শাহজি এখন আমার ওপরেই দায়িত্ব দিয়ে দিয়েছেন: শুভেন্দু
আগামী শিক্ষাবর্ষ থেকেই প্রাথমিকে আমূল পরিবর্তন। এবার থেকে প্রাথমিকে এক একটি ক্লাসের দায়িত্ব এক একজন শিক্ষকের। ওই শিক্ষকই নির্দিষ্ট ক্লাসের সমস্ত বিষয় পড়াবেন। জানালেন স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন। শুধু তাই নয়, শিক্ষকদের ইনক্রিমেন্টও নির্ভর করবে সেই ক্লাসের পড়ুয়াদের উন্নতির ওপর।
বিস্তারিত পড়ুন: এক ক্লাস একই শিক্ষক! প্রাথমিক শিক্ষায় আমূল পরিবর্তন
কালীপুজো এবং ছট পুজোর জন্য বাজি নিয়ে কিছু বিধি আসছে। ১)পরিবেশ বান্ধব বাজি ব্যবহার করতে বলব। গ্রিন ক্রেকার্স ব্যবহার করুন। রাত ৮ টা থেকে ১০ টা। ছট পুজোর সময় সকাল ৬ টা ৮ টা বাজি পোড়ানোর সময় দেওয়া হয়েছে। বাজি বাজারগুলি লোকালয়ে যাতে না হয় সেটা দেখা হচ্ছে প্রশাসনের তরফে।
নিউটাউনে ভয়ঙ্কর দুর্ঘটনা। চার চাকা গাড়ির এসে ধাক্কা মারল অ্যাপ বাইককে। গুরুতর আহত অ্যাপ বাইক চালক ও মহিলা যাত্রী। তদন্তে নেমে প্রাথমিকভাবে উঠে এল চাঞ্চল্যকর তথ্য। জানা যাচ্ছে, যে গাড়িটি এসে ধাক্কা মারে, সেটি চালাচ্ছিলেন আহত মহিলার স্বামী। স্ত্রীকে ফলো করে এসে ধাক্কা মারার অভিযোগ। নিউটাউনের অ্যাকশন এরিয়া ওয়ান BG ব্লকের সামনে ভয়াবহ দুর্ঘটনা। জানা যাচ্ছে, মহিলার নাম সুকৃতি আদিত্য। তিনি কেষ্টপুরে ভাড়া বাড়িতে থাকেন। পেশায় বিউটি পার্লারের কর্মী। তাঁকে এনআরএস-এ নিয়ে যাওয়া হয়েছে।
বিস্তারিত পড়ুন: অ্যাপ বাইকে সওয়ার স্ত্রী, গাড়ি চালিয়ে এসে ধাক্কা মারলেন স্বামী! নিউটাউনে ভয়ঙ্কর ঘটনা