West Bengal News Today: কলকাতা হাইকোর্ট পেল ৮ বিচারপতি, মঙ্গলে শপথের সম্ভাবনা

West Bengal-Kolkata Updates: দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাতঃরাশ বৈঠকে ডাক পেয়েছেন এনসিপিআই-র সাংসদরা। আজ বেশ কয়েকজন সাংসদ এই বৈঠকে অংশ নেবেন। তবে থাকবেন না মুসলিম সাংসদরা, কারণ আবু তাহেরের বৈঠক রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে।

West Bengal News Today: কলকাতা হাইকোর্ট পেল ৮ বিচারপতি, মঙ্গলে শপথের সম্ভাবনা
কলকাতা হাইকোর্টImage Credit source: Tv9 Bangla

| Edited By: সঞ্জয় পাইকার

Aug 08, 2026 | 12:12 AM

দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রাতঃরাশ বৈঠকে ডাক পেয়েছেন এনসিপিআই-র সাংসদরা। আজ বেশ কয়েকজন সাংসদ এই বৈঠকে অংশ নেবেন। তবে থাকবেন না মুসলিম সাংসদরা, কারণ আবু তাহেরের বৈঠক রয়েছে রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে। সেই বৈঠকে কী হয়, তার দিকেও থাকবে নজর। চোখের চিকিৎসায় বিদেশ যাত্রার আবেদন নিয়ে ফের একবার সুপ্রিম কোর্টের দ্বারস্থ হচ্ছেন তৃণমূল সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়।  কলকাতা পুরসভায় আসছে বড় বদল। কলকাতা পুরসভার ২০৯টি ওয়ার্ডের বিজ্ঞপ্তি জারি করেছে রাজ্যে পৌর ও নগরোন্নয়ন দপ্তর। রাজ্যের সমস্ত খবর দেখে নিন এক নজরে-

LIVE NEWS & UPDATES

The liveblog has ended.
  • 08 Aug 2026 12:11 AM (IST)

    Calcutta High Court: আরও ৮ বিচারপতি পেল কলকাতা হাইকোর্ট

    • কলকাতা হাইকোর্টে আরও ৮ বিচারপতি নিয়োগে ছাড়পত্র দিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু।
    • ওই ৮ বিচারপতি হলেন আর্যক দত্ত, অতরূপ বন্দ্যোপাধ্যায়, সন্দীপ কুমার দে, পার্থপ্রতিম রায়, সুদীপ দেব, অনুজ সিং, অর্জুন রায় মুখোপাধ্যায় এবং ঋষদ মেদোরা।
    • ২ বছর অতিরিক্ত বিচারপতি হিসেবে দায়িত্ব পালন করবেন তাঁরা।
    • সম্ভবত মঙ্গলবার তাঁরা শপথ গ্রহণ করবেন।
  • 07 Aug 2026 05:16 PM (IST)

    CM Suvendu Adhikari: তাপস রায়দের সঙ্গে নিয়ে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রায় মুখ্যমন্ত্রী

    • ৯ অগস্ট থেকে ১৭ অগস্ট পর্যন্ত রাজ্যে ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রা পালন হবে।
    • আজ (শুক্রবার) ‘হর ঘর তিরঙ্গা’ যাত্রার সূচনায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
    • এদিন আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত মিছিল হয়।
    • সেই মিছিলে মুখ্যমন্ত্রীর সঙ্গে রয়েছেন তাপস রায়-সহ রাজ্যের একাধিক মন্ত্রী ও বিজেপি নেতা।
  • 07 Aug 2026 03:56 PM (IST)

    শিক্ষকদের পুনর্বহালের দাবিতে মিছিল

    • ‘যোগ্য’ শিক্ষকদের পুনর্বহালের দাবিতে পথে নামলেন শিক্ষকরা। শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত হচ্ছে এই মিছিল।
    • OMR বাছাই করে ‘যোগ্য’ শিক্ষক-শিক্ষাকর্মী চাকরি ফেরাক রাজ্য সরকার।  সেই দাবিতে শিয়ালদহ থেকে ধর্মতলা পর্যন্ত মিছিলে হাঁটছেন ‘যোগ্য’ শিক্ষক হিসাবে নিজেদের দাবি করা মানুষরা।
    • এই মিছিলে অংশ নিয়েছেন প্রদেশ কংগ্রেসের রাজ্য সভাপতি শুভঙ্কর সরকার।
  • 07 Aug 2026 03:14 PM (IST)

    তারাতলায় আগুন

    • তারাতলা ইন্ডিয়ান জুট ইন্ডাস্ট্রিস বহুতলের টপ ফ্লোরে আগুন। ঘটনাস্থলে দমকলের ৫ ইঞ্জিন এবং তারাতলা থানার পুলিশ।
    •  পুরো ইনস্টিটিউটে জল জমে রয়েছে, তাই আগুন নেভানোর কাজ শুরু করতে দেরি হয়।
    • দমকলকর্মীদের  হাঁটু জল পেরিয়ে ইন্সটিটিউশনের ভিতরে ঢুকতে হয়।
  • 07 Aug 2026 02:21 PM (IST)

    রেলকর্মীর দ্বিখণ্ডিত দেহ উদ্ধার

    • সাতসকালে হুগলি স্টেশনে তীব্র চাঞ্চল্য। রেল লাইন থেকে উদ্ধার হল রেলকর্মীর দুই টুকরো দেহ!
    • মানসিক চাপে আত্মঘাতী হয়েছেন কি না ওই রেলকর্মী, তা নিয়ে উঠছে প্রশ্ন।
    • শুক্রবার সকালে হুগলি স্টেশনে ট্রেনে কাটা পড়ে অস্বাভাবিক মৃত্যু হয় কমল সেনপতির(৫৩)।
    • তিনি রেলের পাবলিক ওয়ার্কস ইন্সপেক্টর(PWI) ছিলেন।
    • কর্মস্থলে মানসিক চাপে অবসাদগ্রস্থ ছিলেন তিনি, এমনটাই দাবি।

    বিস্তারিত পড়ুন: চন্দননগর যাওয়ার কথা ছিল, আপ লাইনে মিলল রেলকর্মীর দুই টুকরো দেহ!

  • 07 Aug 2026 02:18 PM (IST)

    আবার পথে নামছে ককরোচরা

    • যন্তর মন্তরের আন্দোলনেই সীমাবদ্ধ নয়, দেশজুড়েই এবার নামছে ককরোচ জনতা পার্টি (Cockroach Janta Party)।
    • তারা শুরু করছে একটি প্রচার অভিযান, নাম- ক্যায়া বোলতি পাবলিক (Kya Bolti Public)।
    • শিক্ষা ব্যবস্থায় সংস্কার থেকে শুরু করে বেকারত্ব, মিডিয়ার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলবেন তারা।
  • 07 Aug 2026 02:02 PM (IST)

    Abhishek Banerjee: ফের সুপ্রিম কোর্টে অভিষেক

    • প্রথমে হাইকোর্ট, তারপর সুপ্রিম কোর্ট, তারপর আবার হাইকোর্ট। কোথাও কোনও সুরাহা না হওয়ায়, এবার ফের সুপ্রিম কোর্টের দ্বারস্থ হলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়।
    • চোখের চিকিৎসা দেশের কোনও হাসপাতালে করাতে চান না তিনি। যাবেন বিদেশেই। কলকাতা হাইকোর্ট এসএসকেএমে চিকিৎসা করাতে বলায় আপত্তি জানিয়েছিলেন ডায়মন্ড হারবারের সাংসদ। খারিজ হয়ে যায় তাঁর মামলা।
  • 07 Aug 2026 02:01 PM (IST)

    KMC Delimitation: ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি ওয়ার্ড করার সিদ্ধান্ত, বিজ্ঞপ্তি জারি

    • বিভিন্ন ওয়ার্ডের মধ্যে ভোটার সংখ্যার ব্যাপক তারতম্য। ফলে, কলকাতার (Kolkata) সব ওয়ার্ডে সমান উন্নয়ন করা সম্ভব হচ্ছে না। এই যুক্তিতেই কলকাতার ১৪৪টি ওয়ার্ড ভেঙে ২০৯টি ওয়ার্ড করার সিদ্ধান্ত নিয়েছে সরকার। অর্থাৎ ওয়ার্ড পুনর্বিন্যাস বা ডিলিমিটেশন করা হচ্ছে।
    • কোন কোন ওয়ার্ড ভাঙা হবে, কোন বিধানসভা এলাকায় কতগুলি ওয়ার্ড থাকবে, সেই সংক্রান্ত প্রস্তাব আগেই জমা পড়েছিল। এবার সেই সংক্রান্ত বিজ্ঞপ্তিও জারি করা হল।
    • বিজ্ঞপ্তি অনুযায়ী, এই নোটিফিকেশনের জারির পর কারও যদি কোনও আপত্তি থাকে, তাহলে সেই ব্যক্তি বা সংস্থা জানাতে পারবে। সেইমতো আলোচনা হবে। তবে তা এক থেকে দেড় সপ্তাহের বেশি নয়।
  • 07 Aug 2026 01:55 PM (IST)

    Sumit Roy: ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ সুমিত রায়

    ফের কলকাতা হাইকোর্টের দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়। গতকালই জমি কেলেঙ্কারি মামলায় তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, তারপরেও ফের রক্ষাকবচের আবেদন করে কেন আদালতের দ্বারস্থ হলেন সুমিত? জানা গিয়েছে, দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

    আরও পড়ুন, সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি, রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত

  • 07 Aug 2026 12:35 PM (IST)

    নবান্নে যাচ্ছেন ঋতব্রত-রা

    • ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে বিধায়ক প্রতিনিধি দল যাবে নবান্নে। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক করতে যাবে প্রতিনিধি দল।
    • প্রতিনিধি দলে রয়েছেন ফিরহাদ হাকিম, জাভেদ খান, আক্রুজ্জামান সহ অন্যান্য সংখ্যালঘু বিধায়করা।
    • লজিক্যাল ডিসক্রিপেনসি-তে নাম বাদ যাওয়া নাম সহ বিভিন্ন বিষয়ে আলোচনা  হবে। এমনটাই সূত্রের খবর।
  • 07 Aug 2026 11:42 AM (IST)

    মিঠুনকে দেখতে হাসপাতালে মুখ্যমন্ত্রী

    • হাসপাতালে ভর্তি অভিনেতা মিঠুন চক্রবর্তী।
    • তাঁকে দেখতে পিয়ারলেস হাসপাতালে পৌঁছলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
  • 07 Aug 2026 11:02 AM (IST)

    প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন আবু তাহের, খলিলুর রহমান

    • প্রধানমন্ত্রীর বৈঠকে যোগ দিলেন আবু তাহের, খলিলুর রহমান।
    • তাদের এই বৈঠকে থাকার কথা ছিল না কারণ মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর সঙ্গে বৈঠক ছিল বলেই জানানো হয়েছিল। তবে আজ দেখা যায়, প্রধানমন্ত্রীর প্রাতঃরাশ বৈঠকে যোগ দিয়েছেন তারা।
  • 07 Aug 2026 10:18 AM (IST)

    বাংলাদেশে পাচার হওয়ার আগেই বাজেয়াপ্ত অবৈধ ওষুধ

    • বড়সড় সাফল্য এল এনফোর্সমেন্ট ব্রাঞ্চ ও ড্রাগ কন্ট্রোলের যৌথ অভিযানে।
    • স্বরূপনগরের বিথারী এলাকায় সিল করে দেওয়া হলো সীমান্তবর্তী একটি ওষুধের দোকান ও গোডাউন।
    • একাধিক অবৈধ ওষুধ,  নথি বিহীন ওষুধ পেটি পেটি উদ্ধার হয় । যেসব ওষুধ অবৈধভাবে বাংলাদেশে পাচার হত বলেই সূত্র মারফত খবর ।
    • প্রায় ১০ ঘণ্টা ধরে চলে অভিযান, দোকানের মালিক পলাতক।

     

  • 07 Aug 2026 10:16 AM (IST)

    তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জ

    • গভীর রাতে তৃণমূল-বিজেপি সংঘর্ষে রণক্ষেত্র তুফানগঞ্জের মহিষকুচি, আহত ৭ , আটক ৩।
    • তুফানগঞ্জ-২ ব্লকের মহিষকুচি-১ গ্রাম পঞ্চায়েত এলাকায় তৃণমূল কংগ্রেস ও বিজেপি সমর্থকদের সংঘর্ষে বৃহস্পতিবার গভীর রাতে ব্যাপক উত্তেজনা ছড়ায়। রাত প্রায় ১২টা নাগাদ শুরু হওয়া সংঘর্ষে বিজেপির তুফানগঞ্জ-৪ নম্বর মণ্ডলের প্রাক্তন সভাপতি গৌতম দাস-সহ উভয় পক্ষের মোট সাতজন আহত হন।
    • আহতদের উদ্ধার করে বক্সিরহাট ব্লক প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে যাওয়া হলে সেখানেও দুই পক্ষের মধ্যে পুনরায় উত্তেজনা ও হাতাহাতির পরিস্থিতি তৈরি হয়।
    • পরে বক্সিরহাট থানার বিশাল পুলিশ বাহিনী পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। ঘটনায় উভয় পক্ষের মোট তিনজনকে আটক করেছে পুলিশ।
  • 07 Aug 2026 10:15 AM (IST)

    কুলতলিতে গ্রেফতার কুখ্যাত অপরাধী

    • কুলতলিতে আগ্নেয়াস্ত্র সহ গ্রেফতার কুখ্যাত অপরাধী সাকাত আলি।
    • গোপন সূত্রে খবর পেয়ে বৃহস্পতিবার রাতে তল্লাশি অভিযান চালিয়ে কুলতলি থানার পুলিশ গ্রেফতার করেছে কুখ্যাত অপরাধী সাকাত আলি সরদারকে।
    • ধৃতের কাছ থেকে উদ্ধার হয়েছে একটি ওয়ান শটার আগ্নেয়াস্ত্র এবং দুই রাউন্ড কার্তুজ।
  • 07 Aug 2026 10:14 AM (IST)

    রক্তের কালোবাজারির জাল ছড়িয়েছে অনেকদূর?

    • দুর্গাপুরের শুধুমাত্র একটি বেসরকারি স্কুলই নয়, রক্তের কালোবাজারির জাল ছড়িয়েছিল অন্যত্রও।
    • রক্তের কারবারিদের জালে জড়িয়ে অন্য স্কুলের পড়ুয়ারাও অর্থের বিনিময়ে নিয়মিত রক্ত দিত নির্দিষ্ট একটি বেসরকারি হাসপাতালে।
    • সম্প্রতি রক্তদাতা পড়ুয়াদের জিজ্ঞাসাবাদ করে অন্তত তেমন তথ্যই পেয়েছেন দুর্গাপুরের একটি বেসরকারি স্কুলের অধ্যক্ষা দেবযানী বোসের।
    • তাঁর দাবি পড়ুয়াদের কাউন্সেলিং করতে গিয়ে তিনি জেনেছেন, তাঁর স্কুলের পড়ুয়ারা যখন রক্ত দিতে দুর্গাপুরের বেসরকারি হাসপাতালে গিয়েছিল, সেই সময় তারা সমবয়সী আরও বিভিন্ন স্কুলের পড়ুয়াদেরও রক্ত দিতে দেখেছিল।
  • 07 Aug 2026 10:12 AM (IST)

    তিলোত্তমা মামলায় প্রশ্নের মুখে সিবিআই

    • তিলোত্তমা মামলায় (RG Kar Case) ফের হাইকোর্টের (Calcutta High Court) প্রশ্নের মুখে সিবিআই (CBI)।
    • মানুষ বিচারের জন্য আর কতদিন অপেক্ষা করবে? সিবিআইকে প্রশ্ন বিচারপতি শম্পা সরকারের।
    • বৃহস্পতিবার তিলোত্তমা ধর্ষণ-খুনের মামলার তদন্তের অগ্রগতি সংক্রান্ত রিপোর্ট পেশ করে সিবিআইয়ের নতুন তদন্তকারী দল। কিন্তু, সিবিআইয়ের তদন্তে সন্তুষ্ট নয় আদালত। ফের একবার হাইকোর্টের ভর্ৎসনার মুখে পড়লেন সিবিআই আধিকারিকরা।
  • 07 Aug 2026 10:10 AM (IST)

    প্রধানমন্ত্রীর সঙ্গে বৈঠকে NCPI

    • স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের (Amit Shah) সঙ্গে সাক্ষাৎ এনসিপিআই(NCPI)-র পাঁচ সাংসদের।
    • এবার প্রধানমন্ত্রীরও মুখোমুখি হবেন তারা। শুক্রবার এনসিপিআই সাংসদদের সঙ্গে প্রাতরাশ বৈঠকে বসবেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী (PM Narendra Modi)।
    • শিবসেনা, এনসিপি-সহ নতুন যারা এনডিএ শরিক হয়েছেন, সেই সকল সাংসদদের বৈঠকে ডাকা হয়েছে। তবে আবু তাহের এবং খলিলুর রহমান বৈঠকে থাকবেন কিনা,  তা এখনও নিশ্চিত নয়।
Loading...
Unable to load recommendations.
Follow Us