AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি, রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত

Sumit Roy at Calcutta High Court: সুমিত রায় রক্ষাকবচের আবেদন জানিয়ে দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু, আর্জি গ্রহণ করলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির পরিস্থিতি তৈরি হয়নি। তাই পরে তালিকা অনুযায়ী শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

Calcutta High Court: সুপ্রিম কোর্টের স্থগিতাদেশেও মিলল না স্বস্তি, রক্ষাকবচ চেয়ে ফের হাইকোর্টে অভিষেকের পিএ সুমিত
সুমিত রায়
| Edited By: | Updated on: Aug 07, 2026 | 1:48 PM
Share

কলকাতা: ফের কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের (Abhishek Banerjee) আপ্ত সহায়ক সুমিত রায় (Sumit Roy)। গতকালই জমি কেলেঙ্কারি মামলায় তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। কিন্তু, তারপরেও ফের রক্ষাকবচের আবেদন করে কেন আদালতের দ্বারস্থ হলেন সুমিত? জানা গিয়েছে, দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন আদালতে। তবে, সেই আবেদন খারিজ করে দিয়েছে কলকাতা হাইকোর্ট।

কেন হাইকোর্টের দ্বারস্থ সুমিত?

নিয়োগ দুর্নীতি মামলায় কলকাতা হাইকোর্টে আগাম জামিন পেয়েছেন সুমিত। তবে, শালবনি এলাকায় জমি সংক্রান্ত মামলায় তাঁকে আগাম জামিন না দেওয়ায় সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন তিনি। ওই মামলায় গতকালই সুপ্রিম কোর্ট জানিয়েছে, যে সুমিতের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ, তাঁর গ্রেফতারিতে স্থগিতাদেশ দেওয়া হচ্ছে। তবে, জানা গিয়েছে, জমি ও চাকরি দুর্নীতি ছাড়া সুমিতের বিরুদ্ধে আরও ৪টি এফআইআর রয়েছে। তাই, হাইকোর্ট-সুপ্রিম কোর্টে আগাম জামিন পেয়েও অস্বস্তিতে সুমিত রায়। গ্রেফতারির আশঙ্কা করছেন। তাই ফের আদালতের দ্বারস্থ হয়েছেন সুমিত। রক্ষাকবচের আবেদন করেছেন।

দ্রুত শুনানির আর্জি জানিয়েছিলেন কলকাতা হাইকোর্টে। কিন্তু, আর্জি গ্রহণ করলেন না বিচারপতি সৌগত ভট্টাচার্য। বিচারপতি জানিয়ে দেন, মামলাটির জরুরি ভিত্তিতে শুনানির পরিস্থিতি তৈরি হয়নি। তাই পরে তালিকা অনুযায়ী শুনানি হতে পারে বলে জানিয়েছেন বিচারপতি।

সুপ্রিম কোর্টের নির্দেশ

শালবনি জমি কেলেঙ্কারি মামলায় সুপ্রিম কোর্ট সুমিতের গ্রেফতারিতে স্থগিতাদেশ দিলেও, কিছু শর্ত বেঁধে দিয়েছেন। শীর্ষ আদালতের নির্দেশ, সুমিতকে জিজ্ঞাসাবাদের জন্য হাজিরা দিতে হবে। তদন্তে সহযোগিতা করতে হবে। সঙ্গে একজন আইনজীবীকে নিয়ে যেতে পারবেন তিনি। সকাল ১০টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত সুমিতকে তদন্তের জন্য ডাকা যাবে। তবে, তাঁকে গ্রেফতার করা যাবে না।

Follow Us
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
আবেদন প্রত্যাহার করতে চাইলেন অভিষেক, মামলা খারিজ করল হাইকোর্ট
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
পরিত্যক্ত ইটভাটায় লক্ষ লক্ষ টাকা, কীভাবে খোঁজ পেল পুলিশ?
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
বাংলাদেশে ফিরতে চান, বাধা কোথায় জানালেন তসলিমা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
'কে কোথায় যাচ্ছে...', কাজের চাপ বোঝালেন অগ্নিমিত্রা
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
টালা ব্রিজে বাতিস্তম্ভে টানটান 'নাটক', চলল যুবকের স্টান্টবাজি
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
গ্রামের উন্নয়ন কীভাবে সম্ভব? চোখে আঙুল দিয়ে দেখাল খেয়াইবান্দা
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কলকাতায় থাবা বসাল বিষ্ণোই গ্যাং? সামনে এল বড় অভিযোগ
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
কেন অভিষেক সুপ্রিম কোর্টে গিয়েছিলেন? গভীর 'ষড়যন্ত্র' দেখছেন ঋতব্রত
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
শুভেন্দুর সঙ্গে কাকলিদের কী নিয়ে আলোচনা? মঙ্গলে সব নজর বঙ্গভবনে
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?
এবার মঙ্গলকোটে টুলুর আত্মীয় বাড়িতে পুলিশ, কী রয়েছে লাল ব্যাগে?