West Bengal NEWS Live Updates: ‘এটাই আসলে প্রকৃত গণতন্ত্র!’, সংবিধান দিবসে কোন প্রসঙ্গ উত্থাপন করলেন মুখ্যমন্ত্রী?

Bengal NEWS Live Updates: পাঁচ দফায় সময় বাড়ানোর পর অবশেষে ২৪ নভেম্বর স্পিকারের নোটিশের জবাব দিয়েছে এনসিপিআই। আর আজ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পিকারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি। সূত্রের খবর, এনসিপিআই-কে বারবার সময় দেওয়া নিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ জানাতে পারেন অভিষেকের আইনজীবী।

Nov 26, 2026 | 11:29 AM

LIVE NEWS & UPDATES

  • 26 Nov 2026 11:29 AM (IST)

    Cabinet meeting: কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ সফরে নিষেধাজ্ঞা

     ডিসেম্বরে কেন্দ্রীয় মন্ত্রীদের বিদেশ সফরের ওপর জারি হয়েছে নিষেধাজ্ঞা। সূত্রের খবর, আগামী ১৫ ডিসেম্বরের মধ্যেই সংসদের বিশেষ অধিবেশন বা স্পেশাল সেশন ডাকা হতে পারে। এই মর্মে ইতিমধ্যেই কেন্দ্রীয় মন্ত্রীদের উদ্দেশ্যে একটি গোপন বার্তা পাঠানো হয়েছে। সূত্রের খবর, NCPI সাংসদদেরও তৈরি থাকতে বার্তা দিয়েছেন বাংলার মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

  • 26 Nov 2026 11:28 AM (IST)

    WB School: বদলে যাচ্ছে স্কুলের ১৭টা বই

    আগামী ২ জানুয়ারি থেকেই রাজ্যের স্কুল পড়ুয়াদের হাতে নতুন পাঠ্যবই তুলে দিতে চলেছে স্কুল শিক্ষা দফতর। নতুন শিক্ষাবর্ষের শুরুতেই প্রাক-প্রাথমিক থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত মোট ১৭টি পাঠ্যবইয়ের নাম পরিবর্তন করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। দফতর সূত্রে খবর, প্রথম থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত যে বইগুলির নাম বদলানো হয়েছে, তার তালিকা নিচে দেওয়া হল—
    বিস্তারিত পড়ুন: স্কুলের পাঠ্যসূচিতে বদলে গেল ১৭টি বই! বড় পরিবর্তন

  • 26 Nov 2026 11:25 AM (IST)

    CM: বিধানসভায় সংবিধান দিবস পালন

    সংবিধান দিবসে শ্রদ্ধা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর। বিধানসভায় সংবিধান দিবস পালন করেন তিনি। আজ শুভেন্দুর মুখে উঠে আসে ভোট পরবর্তী হিংসার কথা। মুখ্যমন্ত্রীর নিশানায় কংগ্রেস-তৃণমূল। তিনি বলেন, “৫০ বছর পর বাংলায় এমন একটা ভোট হয়েছে, যেখানে হিংসাকে প্রতিহত করা সম্ভব হয়েছে। কোনও ভোটার বলতে পারবেন না গণতন্ত্র হরণ হয়েছে।” সংবিধানদিবসে তিনি উল্লেখ করেন, “এই হিংসাহীন ভোটই আসলে প্রকৃত গণতন্ত্র।” নির্বাচন কমিশনকে ধন্যবাদ জানান তিনি।

  • 26 Nov 2026 11:21 AM (IST)

    SC: আজ সুপ্রিম কোর্টে অভিষেকের মামলার শুনানি

    • পাঁচ দফায় সময় বাড়ানোর পর অবশেষে ২৪ নভেম্বর স্পিকারের নোটিশের জবাব দিয়েছে এনসিপিআই। আর আজ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পিকারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি।
    • সূত্রের খবর, এনসিপিআই-কে বারবার সময় দেওয়া নিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ জানাতে পারেন অভিষেকের আইনজীবী।
    • প্রসঙ্গত, গত ২৩ সেপ্টেম্বর শুনানিতে স্পিকার দ্রুত পদক্ষেপ করবেন বলে আশা প্রকাশ করেছিলেন প্রধান বিচারপতির বেঞ্চ।
    • চার সপ্তাহের মধ্যে যাবতীয় নোটিসের জবাব দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল এনসিপিআইকেও।

পাঁচ দফায় সময় বাড়ানোর পর অবশেষে ২৪ নভেম্বর স্পিকারের নোটিশের জবাব দিয়েছে এনসিপিআই। আর আজ সুপ্রিম কোর্টে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের স্পিকারের বিরুদ্ধে দায়ের করা মামলার শুনানি। সূত্রের খবর, এনসিপিআই-কে বারবার সময় দেওয়া নিয়ে আজ প্রধান বিচারপতির বেঞ্চে অভিযোগ জানাতে পারেন অভিষেকের আইনজীবী।

Loading...
Unable to load recommendations.
Follow Us