Bangla NewsKolkata West bengal news live updates Suvendu Adhikari Visits Kalajharia in Jhargram: Maiden Junglemahal Tour as Chief Minister Live Updates On 23 October
West Bengal News: সফরের শুরুতেই তিনি পা রাখছেন ঝাড়গ্রামের প্রত্যন্ত লোধা-শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামে। ৯৬টি পরিবারের প্রায় ৩৬০ জন লোধা-শবর সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে। দীর্ঘ বঞ্চনার পর নতুন সরকারের কাছে একরাশ প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা।
মুখ্যমন্ত্রী হিসাবে দায়িত্ব গ্রহণের পর এই প্রথম জঙ্গলমহল সফরে আসছেন শুভেন্দু অধিকারী। সফরের শুরুতেই তিনি পা রাখছেন ঝাড়গ্রামের প্রত্যন্ত লোধা-শবর অধ্যুষিত কালাঝরিয়া গ্রামে। ৯৬টি পরিবারের প্রায় ৩৬০ জন লোধা-শবর সম্প্রদায়ের মানুষের বাস এই গ্রামে। দীর্ঘ বঞ্চনার পর নতুন সরকারের কাছে একরাশ প্রত্যাশা নিয়ে তাকিয়ে রয়েছেন এখানকার বাসিন্দারা।
দেখুন লাইভ টিভি-
LIVE NEWS & UPDATES
The liveblog has ended.
23 Oct 2026 04:54 PM (IST)
Baguihati Fire: বাগুইআটির বস্তিতে ভয়াবহ আগুন
বাগুইআটির বস্তিতে ভয়াবহ আগুন। আটঘরা পূর্বপাড়া বস্তিতে আগুন লাগে। দুপুর সাড়ে তিনটে নাগাদ আগুন লাগে বলে খবর। কালো ধোঁয়ায় ঢেকেছে এলাকা। ঘটনাস্থলে দমকলের দু’টি ইঞ্জিন পৌঁছে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা করছে। এখনও পর্যন্ত হতাহতের কোনও খবর পাওয়া যায়নি। তবে, প্রত্যক্ষদর্শীদের দাবি, ২০-২৫টি ঘর পুড়ে ছাই হয়ে গিয়েছে।
আমহার্ট স্ট্রিট থানায় সিঁড়িতে বসে বিক্ষোভ কুণাল ঘোষের। চোরবাগানের ঘটনায় আসল অপরাধীকে না ধরে নির্দোষকে গ্রেফতার করা হয়েছে বলেন অভিযোগ তাঁর। জানা গিয়েছে, ধৃত ব্যক্তি কুণাল ঘোষের অনুগামী। প্রতিবাদে থানায় ধর্নায় বসেন কুণাল ঘোষ। থানার সিঁড়িতে বসে বিক্ষোভ দেখান তিনি।
23 Oct 2026 01:22 PM (IST)
Suvendu Adhikari: জঙ্গলমহলে একাধিক প্রকল্পের সূচনা
জঙ্গলমহলে সফরে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। প্রথমবার লোধা-শবরদের গ্রামে শুভেন্দু। উপজাতি গোষ্ঠীকে প্রতি সপ্তাহে পুষ্টিকর খাবার দেওয়া হবে। ঝাড়গ্রাম থেকেই নতুন কর্মসূচি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। সরকারি প্রকল্প থেকে বঞ্চিত হবেন না লোধা-শবররা: CM
পশ্চিম মেদিনীপুরে ২৫ হাজার, ঝাড়গ্রামে ৪৫ হাজার মানুষ এই কিট পাবে। 2 লক্ষ ছাত্র ছাত্রীর জন্য বিশেষ বৃত্তি পদান করা হবে । ঝাড়গ্রাম জেলাকে বিশেষ উদ্যোগ, ৩৪২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছে। আদিবাসী বিশ্ববিদ্যালয় চালুর করার কথা। : CM
ভূমিহীনদের বনভূমির জমির পাট্টা বিলি মুখ্যমন্ত্রীর। ঝাড়গ্রাম জেলাকে বিশেষভাবে গুরুত্ব দেওয়ার কথা বলেছেন মুখ্যমন্ত্রী। তিনি জানান, ঝাড়গ্রামে ২৫ হাজার পরিবার উপকৃত হবেন।
আদিবাসী শিল্পীদের সঙ্গে কথাও বলেন মুখ্যমন্ত্রী। তাঁদের জন্যও বিশেষ উদ্যোগ নেওয়ার আশ্বাস।
23 Oct 2026 11:36 AM (IST)
Dilip Ghosh: বিজেপি এত বড় হত কী করে, যদি সবাইকে না নিতাম: দিলীপ ঘোষ
ভোটের আগে দলবদল কোনও নতুন ট্রেন্ড নয়। পুরসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সেই জল্পনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। তৃণমূলের টিকিটে কাউন্সিলর হওয়া বেশ কয়েকজন বিজেপি থেকে টিকিট পেতে পারে বলেও চর্চা শোনা যাচ্ছে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অনেকে যে দলবদল করতে চাইছে, সেটাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি।
Chorbagan: চোরবাগানকাণ্ডে আত্মসমর্পণ আরও এক ঘোষকের
চোরবাগান বিপর্যয়ে গ্রেফতার আরও একজন ঘোষক। বৃহস্পতিবারই গ্রেফতার করা হয়েছিল মাইকের ঘোষক সঞ্জীব রাহা ওরফে সেন্টুকে। এবার আটক কুশল মজুমদার নামে আরও এক ঘোষক। ফেসবুক লাইভ করে কুশল দাবি করেন, ঘটনার পর ক্লাবের কর্তারা তাঁকে লুকিয়ে থাকার পরামর্শ দিয়েছিলেন। ফেসবুক লাইভে তিনি বলেন, “আমি একজন উবের ড্রাইভার। আমিও মাইকে বলেছিলাম। তবে কোনও খারাপ উদ্দেশ্য ছিল না। পাড়ার বড়রা বলল, এখন সবাই লুকিয়ে পর। ২ দিন পর থানা থেকে ফোন আসে। আমি থানায় যাব বলে বেরও হই। কিন্তু পাড়া থেকে একজন ফোন করে বলে, ২৭ তারিখের আগে যাবি না। আমি থানায় গিয়ে ধরা দিচ্ছি। আমার মেয়ের ভবিষ্যতের কথা ভেবে থানায় গিয়ে হাজিরা দিলাম।” থানায় গিয়ে আত্মসমর্পণ করা হয়েছে।
CM: আজ লোধা-শবরদের হাতে পুষ্টি বাস্কেট তুলে দেবেন CM
শুক্রবার বেলা ১১টা নাগাদ হেলিকপ্টারে ঝাড়গ্রামের কালাঝরিয়া শবর পাড়ার একটি মাঠে পৌঁছাবেন মুখ্যমন্ত্রী। সেখানে একটি জনকল্যাণমূলক সভায় যোগ দেবেন তিনি। এই সফরে লোধা-শবর পরিবারের সদস্যদের অভাব-অভিযোগ শোনার পাশাপাশি তাঁদের হাতে বিভিন্ন খাদ্যসামগ্রী ও নিত্যপ্রয়োজনীয় দ্রব্যাদি তুলে দেওয়ার কথা রয়েছে তাঁর। এ ছাড়া কয়েকজন উপভোক্তার হাতে বনভূমির পাট্টাও তুলে দেবেন মুখ্যমন্ত্রী।
জেলা প্রশাসন সূত্রে আরও জানা গিয়েছে, কালাঝরিয়া থেকেই বিশেষভাবে ঝুঁকিপূর্ণ জনজাতি গোষ্ঠীর মানুষের জন্য ‘বিশেষ পুষ্টি বাস্কেট’ প্রকল্পের আনুষ্ঠানিক সূচনা করবেন মুখ্যমন্ত্রী। এই প্রকল্পের আওতায় পরিবারপিছু নয়, মাথাপিছু অতিরিক্ত পুষ্টিকর খাদ্যসামগ্রী প্রতি মাসে সংশ্লিষ্ট জনজাতি গোষ্ঠীর মানুষের হাতে তুলে দেওয়ার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। শুক্রবার শুভেন্দু অধিকারী নিজেই কয়েকজন উপভোক্তার হাতে এই পুষ্টি বাস্কেট তুলে দেবেন।