AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Dilip Ghosh: বিজেপি এত বড় হত কী করে, যদি সবাইকে না নিতাম: দিলীপ ঘোষ

Dilip Ghosh on TMC joining: বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে, তিনি এই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। শমীকের বক্তব্য, মানুষ ভোট দিয়েছে পোশাকের রং পাল্টানোর জন্য নয়, পোশাকের ভিতরের মানুষ পাল্টানোর জন্য। আজ, শুক্রবারই কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের নেতৃত্বে পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

Dilip Ghosh: বিজেপি এত বড় হত কী করে, যদি সবাইকে না নিতাম: দিলীপ ঘোষ
দিলীপ ঘোষImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Oct 23, 2026 | 8:53 AM
Share

কলকাতা: ভোটের আগে দলবদল কোনও নতুন ট্রেন্ড নয়। পুরসভা ভোট যত এগিয়ে আসছে, ততই সেই জল্পনা নতুন করে মাথাচাড়া দিচ্ছে। তৃণমূলের টিকিটে কাউন্সিলর হওয়া বেশ কয়েকজন বিজেপি থেকে টিকিট পেতে পারে বলেও চর্চা শোনা যাচ্ছে। সেই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছেন না রাজ্যের পঞ্চায়েতমন্ত্রী দিলীপ ঘোষ (Dilip Ghosh)। অনেকে যে দলবদল করতে চাইছে, সেটাও ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছেন তিনি।

ভোটের আগে দলবদলের সম্ভাবনা প্রসঙ্গে দিলীপ ঘোষ বলেন, “ভোট এলে অনেকেই চায় দলবদল করতে। এটা একটা ফ্যাশন হয়ে গিয়েছে।” তবে অন্য দল থেকে কেউ আসছেন কি না, সেই প্রশ্নের মুখে দলের সিদ্ধান্তের কথাই বলেন দিলীপ।

মন্ত্রী বলেন, “রাজনৈতিক কর্মীরা পার্টি পাল্টাতে থাকে। পার্টিও প্রয়োজন অনুযায়ী নিয়েই থাকে। বিজেপি এত বড় হত কী করে, যদি সবাইকে না নিতাম আমরা। গণতন্ত্রে সবার এই অধিকার আছে। জনতাই শেষ কথা বলে।”

উল্লেখ্য, পুরভোটের আগে অনন্যা বন্দ্যোপাধ্যায়, জুঁই বিশ্বাসের মতো বেশ কয়েকজনের নাম নিয়ে জল্পনা চলছে। শোনা যাচ্ছে তাঁরা পুরভোটে বিজেপির টিকিট পেতে পারেন। এই প্রসঙ্গে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্যকে প্রশ্ন করা হলে, তিনি এই সম্ভাবনার কথা উড়িয়ে দিয়েছেন। শমীকের বক্তব্য, মানুষ ভোট দিয়েছে পোশাকের রং পাল্টানোর জন্য নয়, পোশাকের ভিতরের মানুষ পাল্টানোর জন্য। আজ, শুক্রবারই কেন্দ্রীয় নেতা সুনীল বনশলের নেতৃত্বে পুরভোটের প্রার্থীতালিকা নিয়ে আলোচনা হতে পারে বলে জানা যাচ্ছে।

Follow Us