Bangla NewsKolkata West bengal news live updates west bengal and kolkata latest news update on 11 september
live now
West Bengal NEWS Highlights Updates: সুমিতকে জেরায় ৩ কুশীলবের নাম, নোটিস দিতে চলেছে CID: সূত্র
NEWS Highlights Updates: কলকাতার দুই অফিসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে, জমি দুর্নীতি মামলায় আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার তাঁকে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি।
দুর্গাপুজোয় আমিষ বিতর্ক নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মধ্যপ্রদেশের সন্ত বাগেশ্বর বাবার বক্তব্যের পক্ষে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, “তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারতের কথা বলেছেন। তাঁর ঐতিহ্য-সংস্কৃতির কথা তাঁর মতন করে বলেছেন। যাঁর গ্রহণ করার করবেন, যাঁর গ্রহণ করার করবেন না।” তিনি এও বলেন, “তিনি তো কারোর ওপর কিছু চাপিয়ে দিতে চাননি।” এবার মুখ খুললেন খোদ বাগেশ্বর বাবা। তবে দেশের মাটিতে দাঁড়িয়ে নয়। স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে।
Dumdum: প্রোমোটার থেকে কোটি টাকা তোলাবাজি, ধৃত দমদমের প্রাক্তন চেয়ারম্যান
প্রোমোটার থেকে কোটি টাকা তোলাবাজির অভিযোগে গ্রেফতার দমদম পৌরসভার প্রাক্তন চেয়ারম্যান বরুণ নট্ট ওরফে বঙ্কু সহ তিনজন।
গ্রেফতার করল দমদম থানার পুলিশ।
দমদমের প্রোমোটার সুজয় মজুমদারের কাছ থেকে কোটি টাকা তোলাবাজি করার অভিযোগ রয়েছে আট জনের বিরুদ্ধে।
কলকাতা: ভিন রাজ্যের আর্থিক দুর্নীতি মামলায় কলকাতায় ইডির অভিযান।
কলকাতার দুই অফিসে তল্লাশি চালাচ্ছেন এনফোর্সমেন্ট ডিরেক্টরেটের আধিকারিকরা। এদিকে, জমি দুর্নীতি মামলায় আজই অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্ত সহায়ক সুমিত রায়কে আদালতে পেশ করা হবে। বৃহস্পতিবার তাঁকে অভিষেকের বাড়ি থেকে গ্রেফতার করে সিআইডি। সঙ্গে ছিল STF-ও। আজকে রাজ্যের খবর দেখুন এক নজরে।