AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Bageshwar Baba: কেন বলেছিলেন? এবার বাংলার বিতর্ক সামলাতে স্কটল্যান্ড থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা! কী বললেন?

Bageshwar Baba Durga Puja controversy: বাগেশ্বর বাবার মন্তব্যে বাঙালি ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগ তুলে ভবানীপুরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস। কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কলকাতার ভবানীপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বাগেশ্বর বাবার ছবি পোড়ান। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়।

Bageshwar Baba: কেন বলেছিলেন? এবার বাংলার বিতর্ক সামলাতে স্কটল্যান্ড থেকে মুখ খুললেন বাগেশ্বর বাবা! কী বললেন?
বাগেশ্বর বাবাImage Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 11, 2026 | 10:23 AM
Share

কলকাতা:  দুর্গাপুজোয় আমিষ বিতর্ক নিয়ে তোলপাড় রাজ্য রাজনীতি। মধ্যপ্রদেশের সন্ত বাগেশ্বর বাবার বক্তব্যের পক্ষে বৃহস্পতিবার বিধানসভায় দাঁড়িয়ে সওয়ালও করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি স্পষ্ট বলে দিয়েছেন, “তিনি দেশপ্রেম, রাষ্ট্রবাদ, অখণ্ড ভারতের কথা বলেছেন। তাঁর ঐতিহ্য-সংস্কৃতির কথা তাঁর মতন করে বলেছেন। যাঁর গ্রহণ করার করবেন, যাঁর গ্রহণ করার করবেন না।” তিনি এও বলেন, “তিনি তো কারোর ওপর কিছু চাপিয়ে দিতে চাননি।” এবার মুখ খুললেন খোদ বাগেশ্বর বাবা। তবে দেশের মাটিতে দাঁড়িয়ে নয়। স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে।

, স্কটল্য়ান্ডের গ্লাসগো থেকে  মধ্য়প্রদেশের বাগেশ্বর বাবা কার্যত তাঁর দুর্গাপুজোয় বাঙালির খাওয়া-দাওয়া নিয়ে মন্তব্যের ব্যাখ্যাই দিলেন । বললেন,  ‘আমি আপনার খাওয়া নিয়ে কেন বলব! আপনারা তো আমাদের নিজের। আমি কেন বলব? ‘

বাগেশ্বর বাবা বলেন, “‘ দুর্গাপূজার বিষয়ে আমি বলেছিলাম, দেবীর আশেপাশের জায়গায় পবিত্রতা বজায় রাখুন।মাছ, মাংস প্যান্ডেলে নয়, বাড়িতে খান। আমি কারও খাদ্যাভ্যাস বা জীবনে কোন নিয়ম লাগু করতে পারি নাকি! কিন্তু ধর্মগুরু হওয়ায় হিংসার বিরুদ্ধে তো কথা বলতে পারি।”

বাগেশ্বর বাবার মন্তব্যে বাঙালি ভাবাবেগে আঘাত লেগেছে, এই অভিযোগ তুলে ভবানীপুরে বিক্ষোভে সামিল হন কংগ্রেস। কংগ্রেস ও যুব কংগ্রেসের কর্মী-সমর্থকেরা কলকাতার ভবানীপুর থানার সামনে জড়ো হয়ে বিক্ষোভ প্রদর্শন করেন এবং বাগেশ্বর বাবার ছবি পোড়ান। একইসঙ্গে তাঁর বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগও দায়ের করা হয়। বৃহস্পতিবার বিধানসভায় প্রথম থেকেই গেরুয়া শব্দের অপমানের বিরুদ্ধে রীতিমতো কড়া বার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “আমি কতগুলো লোককে দেখলাম, ভবানীপুরে থানার সামনে ছবি পুড়িয়েছে। আমি এখান থেকে সিপি-কে বলছি, ওই লোকগুলোকে গ্রেফতার করতে হবে। এ রাজ্যে এসব চলবে না। অনেক করেছেন।” মুখ্যমন্ত্রীর নির্দেশের পরই অ্যাকশনে পুলিশ। ইতিমধ্যেই ভবানীপুর বিক্ষোভ প্রদর্শনের ঘটনায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। ওই ঘটনায় জড়িত বাকিদেরও শনাক্তকরণের চেষ্টা চলছে।

Follow Us