CBM Drive Arrests: দ্বিতীয় দফার আগে বড় অ্যাকশন পুলিশের! ১দিনেই বাংলা গ্রেফতার ১০৯৫

Confidence Building Measures Police: সবচেয়ে বেশি ধরপাকড় হয়েছে পূর্ব বর্ধমান জেলায় (৪৭৯ জন)। উল্লেখ্য, এই তালিকায় পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারু ভগত রয়েছেন। তাঁর বিরুদ্ধে পুলিশকেই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ রয়েছে। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩১৯ জন)। এক্ষেত্রে উল্লেখ্য, রবিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল।

CBM Drive Arrests: দ্বিতীয় দফার আগে বড় অ্যাকশন পুলিশের! ১দিনেই বাংলা গ্রেফতার ১০৯৫
পুলিশের কড়া পদক্ষেপImage Credit source: TV9 Bangla

| Edited By: শর্মিষ্ঠা চক্রবর্তী

Apr 27, 2026 | 1:26 PM

কলকাতা: রাজ্যে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং শান্তি বজায় রাখতে পুলিশ প্রশাসন বিশেষ ‘কনফিডেন্স বিল্ডিং মেজার্স’ (CBM) অভিযানে জোর দিয়েছে। এই অভিযানে রবিবার দুপুর থেকে সোমবার সকাল পর্যন্ত রাজ্যজুড়ে মোট ১০৯৫ জন দুষ্কৃতীকে গ্রেফতার করা হয়েছে। জেলাভিত্তিক পরিসংখ্যানও দেওয়া হয়েছে কমিশনের তরফ থেকে। শেষ ৩৬ ঘণ্টায় ১৫৪৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

তালিকা অনুযায়ী, সবচেয়ে বেশি ধরপাকড় হয়েছে পূর্ব বর্ধমান জেলায় (৪৭৯ জন)। উল্লেখ্য, এই তালিকায় পূর্ব বর্ধমানের তৃণমূল কাউন্সিলর নারু ভগত রয়েছেন। তাঁর বিরুদ্ধে পুলিশকেই হুঁশিয়ারি দেওয়ার অভিযোগ রয়েছে। এরপরই রয়েছে উত্তর ২৪ পরগনা (৩১৯ জন)। এক্ষেত্রে উল্লেখ্য, রবিবার রাত থেকে উত্তপ্ত হয়ে ওঠে জগদ্দল। বিজেপি প্রার্থীকে খুনের চেষ্টার অভিযোগে তৃণমূল কাউন্সিল-সহ ৪ জনকে গ্রেফতার করা হয়েছে।

তৃতীয় স্থানে দক্ষিণ ২৪ পরগনা (২৪৬ জন)। এছাড়া কলকাতা উত্তর (১০৯), হুগলি (৪৯), নদিয়া (৩২) এবং হাওড়া (৩২) জেলা থেকেও বেশ কয়েকজনকে গ্রেফতার করা হয়েছে। সব মিলিয়ে গত ৩৬ ঘণ্টায় রাজ্যে মোট ১৫৪৩ জন দুষ্কৃতীকে গ্রেফতার করেছে পুলিশ। ভোটের আবহে কোনওপ্রকার অপ্রীতিকর ঘটনা এড়াতে এবং দুষ্কৃতীদের দৌরাত্ম্য রুখতে পুলিশের এই ব্যাপক ধরপাকড় অত্যন্ত তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। পুলিশের শীর্ষ মহল জানিয়েছে, এলাকায় শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে আগামী দিনেও এই কড়া পদক্ষেপ অব্যাহত থাকবে এবং দুষ্কৃতীদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

উল্লেখ্য, ভোট শুরুর আগেই কমিশন ‘ট্রাবল মেকার’ অর্থাৎ অশান্তি ছড়াতে পারে, এমন ব্যক্তিদের চিহ্নিত করে কমিশনের তালিকা ঘিরে বিতর্ক শুরু হয়। কলকাতা হাইকোর্টের দ্বারস্থ তৃণমূল। আগালত এই নির্দেশে স্থগিতাদেশ দেয়।

Follow Us