Mamata banerjee: ভোটের দিন ঘোষণা কবে? একটা ইঙ্গিত দিয়ে রাখলেন মমতা
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে কোর্ট। তিনি বলেন, "অর্ডারে সব বলা থাকে না। ভিডিয়োতে দেখতে পাবেন।" এরপর যাঁদের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন, "২৫ তারিখ ফের শুনানির ডেট আছে। ভোটের দিন ঘোষণা ১৫ বা ১৬ তারিখ হলেও চিন্তার কারণ নেই। অর্থাৎ আমরা ওয়াচ করব, আমরা দেখব। আমাদের পিটিশন অনুযায়ী অর্ডার হয়েছে।"

কলকাতা: ছাব্বিশের নির্বাচন কবে হবে, কবে ভোটের ফলাফল ঘোষণা হবে এই সব কিছু নিয়েই আপাতত চর্চার অন্ত নেই। জল্পনা-কল্পনা সব কিছুই চলছে। প্রত্যেকেই নিজের নিজের মতো করে মন্তব্য করছেন। এবার ভোট ঘোষণা নিয়ে একটা ইঙ্গিত দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।
মঙ্গলবার অভিষেক বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে ধরনা প্রত্যাহার করেন মুখ্যমন্ত্রী। তারপর তীব্র আক্রমণ শানাতে থাকেন নির্বাচন কমিশনকে। শুধু কমিশন নয়, পাশাপাশি বিজেপিকেও ছেড়ে কথা বলেননি বাংলার মুখ্যমন্ত্রী। নির্বাচন কমিশন যে বিজেপির অঙ্গুলিহেলনে চলে সে কথা ফের একবার অভিযোগের সুরে বলেন তিনি। সেই সময়ই এ কথা ও কথা বলতে গিয়ে মমতা বলেন, “ব্রিগেডের পর নির্বাচন ঘোষণা করলেও চিন্তা করবেন না।” মুখ্যমন্ত্রী এও বলেছেন, “আমি দেখেছি উনি ব্রিগেডের সভা করে যান তারপরই নির্বাচনের ডেট ঘোষণা করেন।” আগামী শনিবার, অর্থাৎ ১৪ মার্চ ব্রিগেডে মোদীর সভা রয়েছে। মুখ্যমন্ত্রীর অনুমান এরপরই নির্বাচন কবে হবে তার দিনক্ষণ ঘোষণা করা হতে পারে।
মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি, আজ সুপ্রিম কোর্টে শুনানির সময় নির্বাচন কমিশনকে ভর্ৎসনা করেছে কোর্ট। তিনি বলেন, “অর্ডারে সব বলা থাকে না। ভিডিয়োতে দেখতে পাবেন।” এরপর যাঁদের নাম বিচারাধীনের তালিকায় রয়েছে তাঁদের উদ্দেশে বার্তা দিয়ে মমতা বলেন, “২৫ তারিখ ফের শুনানির ডেট আছে। ভোটের দিন ঘোষণা ১৫ বা ১৬ তারিখ হলেও চিন্তার কারণ নেই। অর্থাৎ আমরা ওয়াচ করব, আমরা দেখব। আমাদের পিটিশন অনুযায়ী অর্ডার হয়েছে।”
