AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

SIT Formed, Anindita Roy Saraswati: হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, তাঁর কাঁধেই চোরবাগানের তদন্ত, জানুন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর পরিচয়

Kolkata: "সেটা খুঁজে বার করতে হবে। দোষীদের দোষী সাব্যস্ত করতে হবে। আর যাতে এই ঘটনা না ঘটে, পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হবে। পরবর্তীক্ষেত্রে ৩ মাসের রিপোর্ট জমা দেওয়াটা চ্যালেঞ্জিং। সময় তো বেশি নেই। তবে চেষ্টা তো করতেই হবে।"

SIT Formed, Anindita Roy Saraswati: হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি, তাঁর কাঁধেই চোরবাগানের তদন্ত, জানুন অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীর পরিচয়
অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতীImage Credit: Tv9 Bangla
| Updated on: Oct 22, 2026 | 8:17 PM
Share

কলকাতা: পুজোয় ঠাকুর দেখতে বেরিয়ে অকালে চলে গিয়েছে ১৯টি তাজা প্রাণ। চোরবাগানের ঘটনা নাড়িয়েছে গোটা দেশকে। ইতিমধ্যেই যথাযথ পদক্ষেপ করেছে রাজ্য সরকার। তৈরি হয়েছে SIT। সেই সিটের নেতৃত্বে রয়েছেন কলকাতা হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী। কে এই বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী? এক নজরে জেনে নেওয়া যাক তাঁর প্রোফাইল।

কে অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী?

দীর্ঘদিন তিনি নিম্ন আদালতে কাজ করেছেন। রয়েছে তাঁর আইনি অভিজ্ঞতা। ২০০৭ সালে ছিলেন কোচবিহার জেলা আদালতের বিচারক। এরপরের বছর কলকাতার সিটি সিভিল কোর্টে চিফ জাজ হিসাবে নিযুক্ত হন। এরপর ২০১২ সালে কলকাতা হাইকোর্টের প্রথম মহিলা বিচারপতি হিসাবে শপথ নেন। কলকাতা হাইকোর্ট থেকে অবসর নেওয়ার পর কেন্দ্রীয় সরকারের বহু গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তিনি। ২০২৬ সালে পশ্চিমবঙ্গের SIR-এর অ্যাপিলেট ট্রাইবুন্যালের চেয়ারম্যান নিযুক্ত হন।

সিটে আর কে কে আছেন?

প্রিন্সিপাল সেক্রেটারি, বিপর্যয় মোকাবিলা ও নগরিক সুরক্ষা দফতরের রাজেশ সিনহা, রয়েছেন রাজ্যের এসটিএফ-এর ডিজি জাভেদ শামিম, আছেন রাজ্য পুলিশের ডিজির প্রতিনিধি। দলে থাকছেন স্বরাষ্ট্র দফতরের একজন প্রতিনিধি। ৩ মাসের মধ্যে রাজ্য সরকারকে রিপোর্ট দেওয়ার কথা সিটের। কিন্তু সিটের প্রধানের দাবি, তিন মাসের মধ্যে রিপোর্ট জমা দেওয়া অবশ্যই চ্যালেঞ্জের।

সিটের প্রধান হাইকোর্টের অবসরপ্রাপ্ত বিচারপতি অনিন্দিতা রায় সরস্বতী বলেন, “এখনও তো বিস্তারিত কিছু আলোচনা হয়নি। প্রথমে আমাদের দেখতে হবে যে কার দোষে এই ঘটনাটি ঘটল। এতগুলো যে মৃত্যু, সেটা কী কী কারণে? সেটা খুঁজে বার করতে হবে। দোষীদের দোষী সাব্যস্ত করতে হবে। আর যাতে এই ঘটনা না ঘটে, পুজো কমিটিগুলিকে নির্দেশ দেওয়া হবে। পরবর্তীক্ষেত্রে ৩ মাসের রিপোর্ট জমা দেওয়াটা চ্যালেঞ্জিং। সময় তো বেশি নেই। তবে চেষ্টা তো করতেই হবে।”

Follow Us