AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Cervical Cancer Vaccine: কারা নিতে পারবেন ক্যানসারের টিকা, কোথায় দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী

Suvendu Adhikari on Cancer Vaccination: সার্ভিক্যাল ক্যানসারের জন্য নিতে হবে HPV ভ্যাকসিন। 'হিউম্যান পাপিলোমাভাইরাস' নামে এক বিশেষ ধরনের ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে এই ক্যানসার। এই ভাইরাস শরীরে দীর্ঘ সময় থাকলে হতে পারে ক্যানসারের মতো মারণরোগ। সেটি আটকাতেই এই ভ্যাকসিন দেওয়া হয়।

Cervical Cancer Vaccine: কারা নিতে পারবেন ক্যানসারের টিকা, কোথায় দেওয়া হবে, জানালেন মুখ্যমন্ত্রী
কিশোরীদের টিকাকরণImage Credit: Getty Image
| Edited By: | Updated on: May 30, 2026 | 12:14 PM
Share

কলকাতা: সারা দেশে মহিলাদের জন্য দ্বিতীয় বিপজ্জনক রোগ হল সার্ভিক্যাল ক্যানসার (Cervical Cancer Vaccine) বা জরায়ুমুখ ক্যানসার। প্রতিষেধক সেই রোগকে অনেকাংশেই নির্মূল করতে পারে। কেন্দ্রীয় সরকার আগেই বিনামূল্যে সেই ক্যানসারের টিকা দেওয়ার কর্মসূচি শুরু করেছে। এবার সেই টিকাকরণ শুরু হল রাজ্যে। শনিবার সেই প্রকল্পের সূচনা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধাননগর থেকে শুরু করলেও রাজ্যের একাধিক হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে দেওয়া হবে এই টিকা।

কারা কোথায় পাবেন টিকা?

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, রাজ্যের ২৩৫টি সরকারি হাসপাতাল ও স্বাস্থ্যকেন্দ্রে একযোগে এই টিকাকরণ কর্মসূচি শুরু করা হল শনিবার থেকে। আগামিদিনে ৮৮০টি কেন্দ্রে চলবে টিকাকরণ।

গত ২৮ ফেব্রুয়ারি দেশ জুড়ে এই কর্মসূচির সূচনা করা হয়েছে। এবার বাংলাতেও শুরু হল সেই কর্মসূচি। ১৪ বছর বয়সী কিশোরীরা এই টিকা নিতে পারবে। শুভেন্দু আরও জানিয়েছেন, মোট ৭ লক্ষ ৭২ হাজার ৬৫০ ডোজ টিকা এসেছে বাংলায়, যা বিনামূল্যে বিতরণ করা হবে।

কেন নিতে হবে এই টিকা

সার্ভিক্যাল ক্যানসারের জন্য নিতে হবে HPV ভ্যাকসিন। ‘হিউম্যান পাপিলোমাভাইরাস’ নামে এক বিশেষ ধরনের ভাইরাসের কারণে শরীরে বাসা বাঁধে এই ক্যান্সার। এই ভাইরাস শরীরে দীর্ঘ সময় থাকলে হতে পারে ক্যানসারের মতো মারণরোগ। সেটি আটকাতেই এই ভ্যাকসিন দেওয়া হয়।

ডব্লিউএইচও-এর তথ্য অনুযায়ী, সারা বিশ্বে মহিলাদের মধ্যে ক্যানসারে আক্রান্ত হওয়ার তালিকার চতুর্থ স্থানে রয়েছে এই সার্ভিক্যাল ক্যানসার। প্রতি বছর বিশ্বজুড়ে প্রায় ৬ লক্ষ মহিলা নতুন করে এই ক্যানসারে আক্রান্ত হন এবং ৩ লক্ষেরও বেশি মহিলার মৃত্যু ঘটে শুধুমাত্র সময়মতো চিকিৎসা ও সচেতনতার অভাবে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা আরও জানাচ্ছে যে, এই রোগে আক্রান্ত ও মৃত্যুর প্রায় ৯০ শতাংশই ঘটে ভারত সহ অন্যান্য নিম্ন ও মধ্য আয়ের দেশগুলোতে।

Follow Us
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
'খুনের মামলা, একবার ঢুকলে বেরোবে না', কার উদ্দেশে বললেন শুভেন্দু?
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
হঠাৎ মার্কসের ভাষায় কথা বললেন ঋতব্রত
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
'উপরে ভগবান আর নীচে প্রধান', এই প্রবাদ কেন বললেন দিলীপ ঘোষ
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
দেখুন কীভাবে পুলিশকে ঠেলে সরালেন মমতা বন্দ্যোপাধ্যায়
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মমতা বন্দ্যোপাধ্যায় যাবেন বলতেই ধর্মেন্দ্রর রেজিগনেশন! দাবি নেত্রীর
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
মালদার জোড়া কলেজে বহিরাগতদের দাদাগিরি! অভিযোগের কেন্দ্রে কারা?
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
'আমরা যখন ছোট ছিলাম...', আলোচনার বার্তা মোহন ভাগবতের!
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
এলোপাথাড়ি ইট-বোতল ও লাঠির মাঝে পড়ে আহত একাধিক সাংবাদিক
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
নিট আন্দোলনে রণক্ষেত্র পটনা, ছাপরা-সহ বিভিন্ন জায়গা!
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…
'আক্রান্ত' সাংবাদিক, নাম ধরে ধরে মুখ্যমন্ত্রী যা বলে দিলেন…