Ayushman Bharat Scheme Detail: বাড়িতে এইগুলো থাকলে আপনি আর আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, জেনে নিন কী কী

Ayushman Bharat Scheme in Bengal: এতদিন পর্যন্ত বাংলায় চালু ছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছিলেন। রাজ্যের যে কোনও পরিবার এই সুবিধা পেতেন। তবে, যদি পরিবারের কোনও সদস্য সরকারি স্বাস্থ্যবিমা বা চিকিৎসার সুবিধা (ESI বা অন্য কোনও সরকারি স্কিম) পান, তবে তাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে না। বিজেপি সরকার আসার পর যদিও তারা স্পষ্ট ভাবে জানিয়েছে, জনসেবা মূলক কোনও প্রকল্প তারা বন্ধ করছে না।

Ayushman Bharat Scheme Detail: বাড়িতে এইগুলো থাকলে আপনি আর আয়ুষ্মান ভারতের সুবিধা পাবেন না, জেনে নিন কী কী
নরেন্দ্র মোদীImage Credit source: Tv9 Bangla

May 12, 2026 | 11:26 PM

কলকাতা: রাজ্যে বিজেপি সরকার (BJP) আসতেই অবশেষে আয়ুষ্মান ভারতে যুক্ত হচ্ছে বাংলা। তৃণমূল (TMC) আমলে অভিযোগ ছিল, ভারতের অন্যান্য রাজ্যগুলিতে এই প্রকল্প চালু থাকলেও, তৃণমূল সরকার তা এখানে করতে দেয় না। কিন্তু পালা বদলের পরই নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়ে দিয়েছেন, এবার বাংলায়ও মিলবে কেন্দ্রের এই সুবিধা। তবে, জানেন কি সকলে কিন্তু কেন্দ্রের এই প্রকল্পের আওতায় আসবেন না।

কারা-কারা এই সুবিধা থেকে বঞ্চিত হবেন?

যে সকল পরিবারের দুই চাকা বা যার বাড়িতে চার চাকার গাড়ি রয়েছে, তাঁরা কিন্তু এই সুবিধা থেকে বঞ্চিত হবেন।

একই সঙ্গে যাঁদের মাছ ধরার নৌকা রয়েছে তাঁরাও কিন্তু এই সুবিধা পাবেন না।

আর যাঁদের আয় বার্ষিক আড়াই লক্ষ টাকার বেশি, তাঁরা আয়ুষ্মান ভারত প্রকল্পের সুবিধা পাবেন না।

এতদিন পর্যন্ত বাংলায় চালু ছিল স্বাস্থ্য সাথী প্রকল্প। তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই প্রকল্প চালু করেছিলেন। রাজ্যের যে কোনও পরিবার এই সুবিধা পেতেন। তবে, যদি পরিবারের কোনও সদস্য সরকারি স্বাস্থ্যবিমা বা চিকিৎসার সুবিধা (ESI বা অন্য কোনও সরকারি স্কিম) পান, তবে তাঁরা এই প্রকল্পের অন্তর্ভুক্ত হতে না। বিজেপি সরকার আসার পর যদিও তারা স্পষ্ট ভাবে জানিয়েছে, জনসেবা মূলক কোনও প্রকল্প তারা বন্ধ করছে না।

আয়ুষ্মান ভারতে কী কী সুবিধা মেলে?

রোগীর স্বাস্থ্য পরীক্ষা থেকে চিকিৎসকের পরামর্শ সবটাই এর আওতায় থাকে। একই সঙ্গে হাসপাতালে ভর্তি হওয়ার আগে তিন দিন অবধি চিকিৎসা ও সেবা-শুশ্রষার খরচ দেওয়া হয়। রোগী হাসপাতালে ভর্তি হলে তাঁর সমস্ত ওষুধ ও চিকিৎসার বাকি সামগ্রীর খরচ সরকারের। এছাড়াও, ডায়গনস্টিক ও ল্যাবরেটরি পরীক্ষার খরচ, আইসিইউ-র খরচও সরকার বহন করে।

Follow Us