AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Calcutta High Court: ‘সকাল থেকে ডেকে ডেকে ক্লান্ত… আসতেই চায় না’, রাজ্য়ের আচরণ ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি

Calcutta High Court: এই মামলার গুরুত্ব বুঝে বিশেষভাবে চিহ্নিত করেছিলেন প্রধান বিচারপতি। সেই মতো আইনজীবীকে আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল। বাকি এজলাসে কী হয়, তা নিয়েও প্রশ্ন তুলেছেন প্রধান বিচারপতি।

Calcutta High Court: 'সকাল থেকে ডেকে ডেকে ক্লান্ত... আসতেই চায় না', রাজ্য়ের আচরণ ক্ষুব্ধ হাইকোর্টের প্রধান বিচারপতি
ক্ষুব্ধ প্রধান বিচারপতিImage Credit: GFX- TV9 Bangla
| Edited By: | Updated on: Sep 05, 2024 | 3:47 PM
Share

কলকাতা: জনস্বার্থ মামলায় রাজ্য সরকারের ভূমিকা নিয়ে প্রশ্ন তুললেন কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টিএস শিবজ্ঞানম। আদালতের বক্তব্য, রাজনৈতিকভাবে স্পর্শকাতর বা সেন্সিটিভ মামলা না হলে রাজ্য সরকার কোনও গুরুত্বই দিতে চায় না। অন্য কোনও মামলায় রাজ্য সরকারের কোনও আইনজীবীই আসে না বলে উল্লেখ করেছেন প্রধান বিচারপতি।

সুন্দরবনে বাঘের আক্রমণ সংক্রান্ত বিষয়ে একটি জনস্বার্থ মামলা দায়ের হয় হাইকোর্টে। আজ, বৃহস্পতিবার ছিল সেই মামলার শুনানি। মামলাকারী জানান, আলাদাভাবে তারা চিঠিও লিখেছিলেন। চিঠি দিয়ে সরকারি আইনজীবীকে আসতে অনুরোধ করা হয়েছিল। তারপরও রাজ্যের তরফে এদিন কোনও আইনজীবীর উপস্থিতি দেখা যায়নি। তাতেই কার্যত বিরক্তি প্রকাশ করেন প্রধান বিচারপতি।

প্রধান বিচারপতি এদিন শুনানিতে বলেন, রাজনৈতিকভাবে সেন্সিটিভ মামলা ছাড়া আইনজীবী আসেন না। রাজ্যের এই আচরণ দুর্ভাগ্যজনক। আমরা ক্লান্ত হয়ে গিয়েছি সকাল থেকে ডেকে ডেকে। রাজ্য সরকারের হয়ে কেউ আসতেই চায় না। তিনি আরও উল্লেখ করেন, এই মামলার গুরুত্ব বুঝে বিশেষভাবে চিহ্নিত করেছিলেন প্রধান বিচারপতি। সেই মতো আইনজীবীকে আদালতে যাওয়ার নির্দেশ দেওয়া হয়েছিল, তাও কেউ উপস্থিত হননি। প্রধান বিচারপতি শিবজ্ঞানম বলেন, “এটা প্রধান বিচারপতির এজলাসে হলে, বাকি এজলাসের অবস্থা বুঝুন কীভাবে চলছে।”

উল্লেখ্য, কলকাতার পুলিশ কমিশনার বিনীত গোয়েলকে নিয়ে হওয়া মামলায় আদালতে এদিন বিনীত গোয়েলের তরফে কোনও আইনজীবী ছিলেন না। তাতেও ক্ষুব্ধ হন প্রধান বিচারপতি। প্রশ্ন তোলেন, কেন কোনও আইনজীবী নেই। পরবর্তী শুনানিতে যাতে আইনজীবী অবশ্যই থাকে, সেই নির্দেশ দিয়েছেন প্রধান বিচারপতি।

Follow Us
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
ধর্মতলায় সাংবাদিক নিগ্রহে গ্রেফতারির সংখ্যা বেড়ে ১৬
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
মঙ্গলবার এনডিএ সংসদীয় দলের বৈঠক, কোন স্ট্র্যাটেজি ঠিক করবেন মোদী?
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
'কাশ্মীর মাঙ্গে আজাদি' স্লোগান দিলে কী হবে? জানিয়ে দিলেন শমীক
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
হঠাৎ একের পর এক দোকানে হানা দিলেন কৃষিমন্ত্রী দুধকুমার, কেন?
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
'সেবাশ্রয় কোনও ছোটখাটো দুর্নীতি নয়', ব্যাখ্যা দিলেন ঋতব্রত
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
দায়িত্বে নেই ধর্মেন্দ্র, শিক্ষামন্ত্রকের আপাতত 'প্রধান' প্রহ্লাদ জোশী
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
পুলিশের উর্দিতে হাত প্রাক্তন মুখ্যমন্ত্রীর
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
৫ টাকায় খাবার, সেখানেও দুর্নীতির থাবা!
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
কলকাতা থেকে পালিয়েও শেষরক্ষা হল না, অণ্ডাল থেকে জালে 'দাগি' আফরোজ
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?
রক্তাক্ত সাংবাদিকরা, গুন্ডাদমন আইন প্রয়োগে কেন আপত্তি বামেদের?