Attack on Mamata Banerjee: অবশেষে ‘পিসি’ বলে মমতার উপর হামলা চালানো ওই মহিলার পরিচয় সামনে এল

Mamata Banerjee: সাংসদ দোলা সেনের দাবি, ওই মহিলা নেশাগ্রস্ত অবস্থায় হামলার চেষ্টা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর। নিজেকে মমতার ভাইঝি বলে দাবি করে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন। পরে তাঁকে আটক করা হয়।

Attack on Mamata Banerjee: অবশেষে পিসি বলে মমতার উপর হামলা চালানো ওই মহিলার পরিচয় সামনে এল
কে এই মহিলাImage Credit source: TV9 Bangla

| Edited By: তন্নিষ্ঠা ভাণ্ডারী

Oct 13, 2026 | 11:02 PM

কলকাতা: তৃতীয়ার দিন পুজোর উদ্বোধন সেরে বাড়ি ফিরছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ফেরার পথে হেনস্থা হতে হল নেত্রীকে। সোমবার দিল্লি থেকে ফেরার পর মঙ্গলবার এলাকার একটি পুজো মণ্ডপ উদ্বোধন করতে গিয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। সেখান থেকে ফেরার পথে এক মহিলা তাঁর উপর হামলা চালায় বলে অভিযোগ। হাতে ছুরি নিয়ে হামলার চেষ্টা করা হয় বলে জানিয়েছেন কালীঘাটপন্থী নেত্রী উপাসনা চৌধুরী। অবশেষে সামনে এল অভিযুক্তের পরিচয়।

এদিন সন্ধ্যা ৬টা নাগাদ ঘটনাটি ঘটে। অভিযোগ, ওই মহিলা শুধু ‘পিসি’ বলে মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করে তাই নয়, মমতাকে অকথ্য ভাষায় গালিগালজ করতে থাকে বলেও অভিযোগ। ঘটনার পরই ওই মহিলাকে আটক করে কালীঘাট থানার পুলিশ। কালীঘাটপন্থী নেতা-নেত্রীরা প্রশ্ন তোলেন, তবে কি নিজের বাড়ির বাইরেও নিরাপদ নন মমতা?

সাংসদ দোলা সেনের দাবি, ওই মহিলা নেশাগ্রস্ত অবস্থায় হামলার চেষ্টা করেছিলেন। নিজেকে মমতার ভাইঝি বলে দাবি করে ভিড়ের মধ্যে ঢোকার চেষ্টা করেছিলেন।

কালীঘাট থানার তরফে জানানো হয়েছে, ওই অভিযুক্তের নাম নাম অনসূয়া সাহা। তিনি নিউ আলিপুরের বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশ জানিয়েছে, ওই মহিলা পেশায় সিভিক ভলান্টিয়ার। পশ্চিম বন্দর থানায় পোস্টিং ছিল তাঁর। ২০১১ সাল থেকে পোস্টিং ছিল তাঁর। তবে একবছরের বেশি সময় ধরে তিনি ডিউটিতে অনুপস্থিত ছিলেন বলে জানা গিয়েছে।

Loading...
Unable to load recommendations.
Follow Us