AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Weather Update Today: বঙ্গে জারি হলুদ সতর্কতা, ঝড়-বৃষ্টিতে ভাসবে এই সকল জেলা

Weather Update Today: এরই মধ্যে হাওয়া বদলের খবর দিল আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই হাওয়া বদল হয়েছে বলে খবর। আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে।

| Edited By: | Updated on: Jan 30, 2024 | 5:18 PM
Share

কলকাতা: উধাও শীত। সকালের দিকে শিরশির করলেও বেলা বাড়তেই গরম অনুভূত হচ্ছে। জানুয়ারি মাসের শেষেই বেহাল অবস্থা শীতের। এরই মধ্যে হাওয়া বদলের খবর দিল আলিপুর আবহাওয়া অফিস। পশ্চিমী ঝঞ্ঝার জেরেই হাওয়া বদল হয়েছে বলে খবর। আলিপুর আবহাওয়া অফিস বৃহস্পতিবার হলুদ সতর্কতা জারি হয়েছে দক্ষিণবঙ্গে। দেওয়া হয়েছে ঝড়-বৃষ্টির পূর্বাভাস। বিক্ষিপ্ত বৃষ্টি হতে পারে বুধবার ও শুক্রবারও। আগামী পাঁচদিন আপাতত ঠান্ডা ফিরে আসার কোনও সম্ভাবনা নেই।

কোথায়-কোথায় বৃষ্টি হবে?

বুধবার বৃষ্টির সম্ভাবনা বীরভূম, মুর্শিদাবাদ, নদিয়া, উত্তর ও দক্ষিণ ২৪ পরগনা, হাওড়া, হুগলি, কলকাতায়। বাকি জেলাতেও বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা। বৃহস্পতিবার বৃষ্টি হতে পারে দক্ষিণবঙ্গের উপকূল ও উপকূল সংলগ্ন প্রায় সব জেলাতেই। হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। তবে বৃষ্টি বেশি হওয়ার সম্ভাবনা বৃহস্পতিবার।শুক্রবার দু-এক জেলায় বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টি দু’ এক পশলা। বৃষ্টি হতে পারে নদিয়া, উত্তর ও দক্ষিণ চব্বিশ পরগনায়।

এ দিকে, মাঘ মাসের এই অকাল বৃষ্টিতে সবজি চাষের ব্যাপক ক্ষতি হতে পারে। আলু চাষেও পড়তে পারে প্রভাব। যার জেরে সিঁদুরে মেঘ দেখছেন কৃষকরা।

Follow Us