AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

WB Assembly: ‘আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি’, বিধানসভায় বিরোধীদের সরাসরি বার্তা দিলেন মমতা

Mamata Banerjee: বিএসএফ-কে জমি দেওয়ার বিষয়ে এদিন বিধানসভায় প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুতেও এদিন জবাব দেন মমতা। তিনি জানান, জমি দেওয়া হয়েছে। ১৫ কিলোমিটার পর্যন্ত যত জমি চান, দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন মমতা। তবে তার থেকে বেশি দূর পর্যন্ত জমি দিতে নারাজ মুখ্যমন্ত্রী।

WB Assembly: 'আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি', বিধানসভায় বিরোধীদের সরাসরি বার্তা দিলেন মমতা
Image Credit: TV9 Bangla
| Edited By: | Updated on: Feb 05, 2026 | 3:42 PM
Share

কলকাতা: বুধবারই সুপ্রিম কোর্টে সওয়াল করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আর বৃহস্পতিবারই বিরোধীদের বার্তা দিয়ে মমতা বললেন, ‘আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি’। বিধানসভা নির্বাচনের ঠিক আগে অধিবেশন কক্ষে শুভেন্দু অধিকারীদের উদ্দেশে মমতা বললেন, ‘আপনারা অনেক আসন হারাবেন।’

বৃহস্পতিবারের অধিবেশনে অনুপ্রবেশকারী ইস্যু নিয়েও সরব হন মমতা। তিনি বলেন, “বিরোধীরা শুধু অনুপ্রবেশকারী ইস্যু ধরেছে, নতুন ভোটাররা কি ভোট দেবেন না? আপনি পরিযায়ী বাঙালিদের হেনস্থা নিয়ে কী বলেছেন?” অসম সহ উত্তর-পূর্ব ভারতের রাজ্যগুলিতে কেন এসআইআর হচ্ছে না, সেই প্রশ্নও তোলেন মুখ্যমন্ত্রী।

আর কয়েকমাস পরই রাজ্যে বিধানসভা নির্বাচন। তার আগে এদিন বিধানসভায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে নজর ছিল রাজনৈতিক মহলের। সেই বক্তব্য মমতা সরাসরি বলেন, “বিরোধীরা সুস্থ থাকুন। কিন্তু অনেক সিট হারাবেন এটা মনে রাখুন। আপনারা জিরো ছিলেন জিরো থাকবেন, বাংলা হিরো ছিল হিরো থাকবে। যত‌ই এজেন্সি লাগান বাংলার মানুষ আপনাদের ধিক্কার জানায়।‌ লজ্জা লজ্জা লজ্জা। ডবল ইঞ্জিন সরকারে দিকে তাকিয়ে দেখুন, দিল্লির দিকে তাকিয়ে দেখুন। আপনার দিকে আঙুল তুলে মানুষ বলবে জানেইনা কিস্যু। আপনারা দেখতে থাকুন, অনেক সিট হারাবেন। আমরা কোর্টেও জিতি, ভোটেও জিতি।”

বিএসএফ-কে জমি দেওয়ার বিষয়ে এদিন বিধানসভায় প্রশ্ন তোলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। সেই ইস্যুতেও এদিন জবাব দেন মমতা। তিনি জানান, জমি দেওয়া হয়েছে। ১৫ কিলোমিটার পর্যন্ত যত জমি চান, দিয়ে দেওয়া হবে বলে আশ্বাস দেন মমতা। তবে তার থেকে বেশি দূর পর্যন্ত জমি দিতে নারাজ মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “যারা যারা জমি চেয়েছে দিয়েছি। আগে বরাদ্দ কাজ কমপ্লিট করুন। বাদ বাকি জমিও দিয়ে দেব। বিএসএফ তাদের এলাকা ৫০ কিমি বাড়িয়েছে। ১৫ কিলোমিটার পর্যন্ত যত জমি চান, দিয়ে দেব।”

Follow Us
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো
ধসে পড়ছে পাহাড়, বাইক ফেলে ছুট চালকের, দেখুন ভয়াবহ মুহূর্তের ভিডিয়ো