AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Anubrata Mondal: কীভাবে কেষ্ট হয়ে উঠলেন অনুব্রত মণ্ডল! তাঁর জীবনের গল্প নিয়েই প্রকাশিত হল ‘খেলা হবে’

Anubrata Mondal: পুরসভা ভোটের আগেই প্রকাশ্যে এল খেলা হবে। অনুব্রত মণ্ডলের জীবনের গল্প লেখা রয়েছে সেই বইতে।

Anubrata Mondal: কীভাবে কেষ্ট হয়ে উঠলেন অনুব্রত মণ্ডল! তাঁর জীবনের গল্প নিয়েই প্রকাশিত হল 'খেলা হবে'
| Edited By: | Updated on: Feb 22, 2022 | 9:04 PM
Share

বোলপুর: কখনও তিনি হুঙ্কার দিয়েছেন ঘরে ঘরে ‘খেলা হবে’, কখনও বলেছেন ভয়ঙ্কর ‘খেলা হবে’। বীরভূমের রাজনীতিতে যাঁর নাম সবার আগে আসে, সেই অনুব্রত মণ্ডলকে নিয়ে এবার প্রকাশিত হল নতুন বই, যার নাম ‘খেলা হবে’। মঙ্গলবার বোলপুরে গীতাঞ্জলি প্রেক্ষাগৃগে বইটির উদ্বোধন করলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। ‘খেলা হবে’ নামে ওই বইতে লেখা হয়েছে অনুব্রত মণ্ডলের জীবনের কথা। পুরসভা ভোটের আগেই প্রকাশিত হল সেই বই।

বঙ্গ রাজনীতির এক চর্চিত নাম অনুব্রত মণ্ডল। তাঁর কথায় নাকি কার্যত বাঘে গরুতে এক ঘাটে জল খায়, এতটাই প্রভাবশালী তিনি। ভোট এলেই বিভিন্ন রকম দাওয়াই দিতে দেখা যায় তাঁকে। সম্প্রতি বীরভূমের পুর নির্বাচন প্রসঙ্গে অনুব্রত মণ্ডল বলেছেন ‘হকি খেলা হবে।’ এবার পুরসভা ভোটের আগেই বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে ‘দীপ প্রকাশন’ থেকে বের হল ‘খেলা হবে’ নামে ওই বই। বইটি লিখেছেন জনৈক সাংবাদিক চন্দ্রনাথ বন্দোপাধ্যায়।

মঙ্গলবার বোলপুর গীতাঞ্জলিতে অনুব্রত মণ্ডলের বইটির উদ্বোধনে উপস্থিত ছিলেন রাজ্যের শিক্ষামন্ত্রী ব্রাত্য বসু। এ ছাড়াও উপস্থিত ছিলেন, বীরভূম জেলার তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল, রাজ্যের ক্ষুদ্র ও বস্ত্র কুটির শিল্পমন্ত্রী চন্দ্রনাথ সিনহা।

অনুব্রত মণ্ডলের জীবনী নিয়ে লেখা ‘খেলা হবে’ নামে ওই বইটির দাম করা হয়েছে ২০০ টাকা। দীপ প্রকাশন সূত্রে জানা গিয়েছে, বইটিকে অনুব্রত মণ্ডলের বায়োগ্রাফি বলা যেতে পারে। কী ভাবে কেষ্ট থেকে তিনি অনুব্রত মণ্ডল হয়ে উঠেছেন, তা সেখানে লেখা রয়েছে। এ ছাড়াও এই বইয়ের প্রচ্ছদে ছবি থাকছে শুধুমাত্র অনুব্রত মণ্ডলের।

বিধানসভা ভোটের আগে বীরভূম জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডল হুঁশিয়ারি দিয়েছেন ‘খেলা হবে’ বলে। এমনকি তিনি পুরসভা নির্বাচনেও হকি খেলার কথা বলেছেন। তবে বই থেকেই ব্যক্তি অনুব্রত মণ্ডলকে আরও বেশি করে চেনা যাবে বলে মনে করছেন তাঁর অনুগামীরা।

আরও পড়ুন : Covid-19 Bulletin : আবার বাড়ল দৈনিক সংক্রমণ, ফিকে হয়ে এলেও পিছু ছাড়ছে না করোনা

Follow Us