AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

CAA Case in Supreme Court: CAA সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট, জমা পড়েছে ২৩৭টি আবেদন

CAA Case in Supreme Court: স্থগিতাদেশের আর্জির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন, আপাতত তাঁর কিছু বলার নেই, কারণ যাঁরা স্থগিতাদেশ চাইছেন, তাঁদের কাছে কোনও সঠিক যুক্তি নেই। শুনানির পর প্রধান বিচারপতি মামলা শুনতে সম্মত হন।

CAA Case in Supreme Court: CAA সংক্রান্ত মামলা শুনবে সুপ্রিম কোর্ট, জমা পড়েছে ২৩৭টি আবেদন
সিএএ নিয়ে মামলা সুপ্রিম কোর্টেImage Credit: GFX- TV9 Bangla
| Updated on: Mar 15, 2024 | 11:49 AM
Share

নয়া দিল্লি: নাগরিকত্ব সংশোধনী আইন কার্যকর হয়েছে সদ্য। এরপরই সেই আইনে স্থগিতাদেশের আর্জি জানিয়ে সুপ্রিম কোর্টে জমা পড়েছে দুই শতাধিক আবেদন। সেই সব আবেদন শুনতে সম্মত হল সুপ্রিম কোর্ট। শুক্রবার জানিয়ে দেওয়া হয়েছে, আগামী ১৯ মার্চ, মঙ্গলবার থেকে শুরু হবে শুনানি। ইন্ডিয়ান ইউনিয়ন মুসলিম লিগ সহ একাধিক সংগঠনের তরফে আর্জি জানানো হয়েছে। আইনজীবী কপিল সিবাল জরুরি ভিত্তিতে মামলার শুনানির আর্জি জানিয়েছেন। ২০১৯ সালে এই আইন সংসদে পাশ হওয়ার পরও একাধিক মামলা হয়েছিল সুপ্রিম কোর্টে। প্রধান বিচারপতি ডি ওয়াই চন্দ্রচূড়ের বেঞ্চে চলবে শুনানি।

স্থগিতাদেশের আর্জি জানিয়ে কপিল সিব্বল এদিন বলেন, ২০১৯ সালে সিএএ (CAA) পাস হয়েছিল। সেই সময় যেহেতু কোনও বিধি ছিল না, তাই স্থগিতাদেশ দেওয়া হয়নি। কিন্তু এখন নির্বাচনের আগে বিজ্ঞপ্তি জারি করে বিধি লাগু করা হয়েছে। তিনি দাবি করেন, যদি একবার নাগরিকত্ব দেওয়া হয়ে যায়, তাহলে তা আর প্রত্যাহার করা যাবে না। তাই এখন শুনানির প্রয়োজন।

স্থগিতাদেশের আর্জির বৈধতা নিয়ে প্রশ্ন তুলেছেন সলিসিটর জেনারেল তুষার মেহতা। তিনি জানিয়েছেন, আপাতত তাঁর কিছু বলার নেই, কারণ যাঁরা স্থগিতাদেশ চাইছেন, তাঁদের কাছে কোনও সঠিক যুক্তি নেই। শুনানির পর প্রধান বিচারপতি মামলা শুনতে সম্মত হন।

গত ১১ মার্চ বিজ্ঞপ্তি প্রকাশ করে আইন কার্যকর করা হয়েছে গোটা দেশ জুড়ে, এ আইন অনুযায়ী, ভারতের প্রতিবেশী তিন দেশ- বাংলাদেশ, পাকিস্তান ও আফগানিস্তান থেকে আসা অ-মুসলিম শরণার্থীরা ভারতের নাগরিকত্ব পাবেন।

Follow Us
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ভোটের মুখে আরও চাপ বাড়াল ইডি! এবার কলকাতা পুলিশের DC-কে তলব
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
৬ মাসেই গোর্খাদের সমস্যা সমাধানের আশ্বাস শাহর
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
জয়নগর থেকে নরেন্দ্রপুর, বিরোধীদের পোস্টার ছেঁড়াকে ঘিরে উত্তেজনা
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
LIVE: 'মমতা দিদি, তেরা সময় আব সমাপ্ত হো রাহা হ্যায়', শেষ প্রচারে শাহ
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
রাকেশের সভা ঘিরে উত্তপ্ত একবালপুর, বিক্ষোভ তৃণমূল ও বিজেপির
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
ভয়াবহ পরিস্থিতি, দেখুন কীভাবে হাসপাতালের কাচ ভেঙে বের করা হল রোগীদের
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
'আমি ফাঁকা আওয়াজ দিই না', টিভি৯ বাংলায় এক্সক্লুসিভ শুভেন্দু
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
রাস্তায় বাইক নিয়ে বেরনোর আগে জেনে নিন, বাংলার ভোটে বেনজির নির্দেশিকা
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম
'হুমকি আসত...', মৃত্যুর বারবার বলতেন সিপিএমের নূর আজম