AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

ট্রাইব্যুনালের তালিকা কখন বেরবে? অপেক্ষায় ভোটাররা

Shrabanti Saha

| Edited By: সঞ্জয় পাইকার

Updated on: Apr 21, 2026 | 2:44 PM

Share

২৩ এপ্রিল (বৃহস্পতিবার) প্রথম দফার নির্বাচন। সুপ্রিম কোর্ট নির্দেশ দিয়েছে, মঙ্গলবার (২১ এপ্রিল) পর্যন্ত ট্রাইব্যুনাল যতজন ভোটারের নামের নিষ্পত্তি করবে, সেই তালিকা টাঙানো হবে। সেই তালিকায় যাঁদের নাম থাকবে, তাঁরা প্রথম দফার নির্বাচনে ভোট দিতে পারবেন। আজ (মঙ্গলবার) কখন ট্রাইব্যুনালের সেই তালিকা প্রকাশ হবে, তা নিয়ে জল্পনা ক্রমশ বাড়ছে। এদিন দুপুর পর্যন্ত ট্রাইব্যুনাল কোনও তালিকা প্রকাশ করেনি। ট্রাইব্যুনাল তালিকা প্রকাশের পর কমিশনের তরফে প্রথম দফার নির্বাচনে নিষ্পত্তি হওয়া ভোটারদের নাম ভোটার তালিকায় তোলা হবে। একইভাবে দ্বিতীয় দফায় অর্থাৎ ২৯ এপ্রিলের নির্বাচনের জন্য ২৭ এপ্রিল আরও একটি তালিকা প্রকাশ করবে ট্রাইব্যুনাল। ২৭ এপ্রিল পর্যন্ত যত জন ভোটারের নামের নিষ্পত্তি হবে, সেই তালিকা প্রকাশ হবে। তাঁরা ২৯ এপ্রিল ভোট দিতে পারবেন।

Follow Us