AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Citizenship rules: দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দিল এই দেশ

Dual Citizenship: বর্তমানে বিদেশিরা ৮ বছর বসবাস করলেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। নতুন নিয়মে এই সময় কমে দাঁড়াচ্ছে ৫ বছর। এমনকি ইন্টিগ্রেশন হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে। অভিবাসীরা যে দেশেরই হন না কেন নতুন আইনে তিনি দ্বৈত পাসপোর্ট রাখার সুযোগ পাবেন

Citizenship rules: দ্বৈত নাগরিকত্বের অনুমোদন দিল এই দেশ
প্রতীকী ছবি।
| Updated on: Jan 21, 2024 | 9:52 PM
Share

বার্লিন: অনেক দেশেই রয়েছে দ্বৈত নাগরিকত্ব। এবার জার্মানিতেও চালু হচ্ছে এই সুযোগ। জার্মানিক নাগরিকেরা দ্বৈত নাগরিকত্ব রাখতে পারবেন বলে নতুন আইনের অনুমোদন দিয়েছেন সাংসদরা। জার্মানির সংসদের নিম্নকক্ষ বুন্ডেসটাগে এই বিলের পক্ষে অধিকাংশ ভোট পড়েছে। পাশাপাশি অভিবাসীদের জন্য নাগরিকত্ব লাভের সময়সীমাও কমিয়ে আনা হয়েছে নতুন বিলের। এই বিলটি অভিবাসী শ্রমিকদের কাছে আকর্ষণীয় হয়ে উঠবে এবং দেশে দক্ষ কর্মীর অভাব কমবে বলে মনে করেন জার্মানির স্বরাষ্ট্রমন্ত্রী ন্যান্সি ফেসার।

বর্তমানে বিদেশিরা ৮ বছর বসবাস করলেই পাসপোর্টের জন্য আবেদন করতে পারেন। নতুন নিয়মে এই সময় কমে দাঁড়াচ্ছে ৫ বছর। এমনকি ইন্টিগ্রেশন হওয়ার জন্য ‘অসাধারণ যোগ্যতা’ অর্জন করলে তিন বছরের মধ্যেই নাগরিকত্ব অর্জনের সুযোগ রাখা হয়েছে। অভিবাসীরা যে দেশেরই হন না কেন নতুন আইনে তিনি দ্বৈত পাসপোর্ট রাখার সুযোগ পাবেন, বর্তমানে যা সাধারণত ইউরোপিয়ান ইউনিয়নের সদস্য দেশ ও সুইজারল্যান্ডের নাগরিকেরা পেয়ে থাকেন।

জানা গিয়েছে, চ্যান্সেলর ওলাফ শলৎসের সোশ্যাল ডেমোক্র্যাটস-সহ (এসপিডি) জোট সরকারের শরিক ফ্রি ডেমোক্র্যাটস (এফডিপি) ও গ্রিন পার্টি দ্বৈত নাগরিকত্ব বিলের পক্ষে ভোট দিয়েছে। কট্টর ডানপন্থি দল এএফডি সঙ্গে এর বিরুদ্ধে অবস্থান নিয়েছে রক্ষণশীল দল ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট (সিডিইউ) ও ক্রিশ্চিয়ান সোশ্যাল ইউনিয়ন (সিএসইউ)৷ ৬৩৯টি ভোটের মধ্যে পক্ষে পড়েছে ৩৮২টি ভোট, অন্যদিকে বিপক্ষে ভোট পড়েছে ২৩৪টি। ২৩ জন আইনপ্রণেতা ভোটদান থেকে বিরত ছিলেন। সংখ্যাগরিষ্ঠ ভোট পাওয়ায় সহজেই পাশ হয়ে যায় বিলটি।

Follow Us