AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

বেঙ্গালুরুগামী রাজধানীতে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা

গতকাল রাত ন'টা নাগাদ তেলাঙ্গানার ভিকারাবাদ জেলার নাওয়ান্ডগি রেল স্টেশন পার করার সময়ই আচমকা লোকো পাইলট ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন তিনি।

বেঙ্গালুরুগামী রাজধানীতে আগুন, চালকের তৎপরতায় রক্ষা পেলেন যাত্রীরা
ফাইল চিত্র।
| Updated on: Jan 04, 2021 | 10:53 AM
Share

হায়দরাবাদ: বছরের শুরুতেই বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল রাজধানী এক্সপ্রেস। রবিবার রাতে দিল্লি থেকে বেঙ্গালুরুগামী রাজধানী এক্সপ্রেসের (New Delhi-Bengaluru Rajdhani Express) ইঞ্জিনে আচমকাই আগুন (Fire) লাগে। চালক ধোঁয়া দেখতে পেয়ে সঙ্গে সঙ্গে ট্রেন থামান, অল্পের জন্য বিপদের হাত থেকে রক্ষা পান যাত্রীরা।

দক্ষিণ সেন্ট্রাল রেলওয়ের প্রধান আধিকারিক সিএইচ রাকেশ বলেন, “গতকাল রাত ন’টা নাগাদ তেলাঙ্গানার ভিকারাবাদ জেলার নাওয়ান্ডগি রেল স্টেশন পার করার সময়ই আচমকা লোকো পাইলট ইঞ্জিন থেকে ধোঁয়া বের হতে দেখেন। সঙ্গে সঙ্গেই ট্রেন থামিয়ে দেন তিনি। পরীক্ষা করে দেখা যায়,ইঞ্জিনের একাংশ থেকে আগুনের ফুলকি বের হচ্ছে।”

আরও পড়ুন: আজ কেন্দ্রের সঙ্গে ফের বৈঠক, দাবিপূরণ না হলে ট্রাক্টর মিছিলের হুমকি কৃষকদের

তিনি জানান, যাত্রীদের সুরক্ষার কথা ভেবে আগেই ট্রেন থেকে ইঞ্জিনটিকে আলাদা করে দেওয়া হয়। এরপর দমকলের সাহায্যে কিছুক্ষণের মধ্যেই আগুন নিয়ন্ত্রণে আনা হয়। নাওয়ান্ডগি স্টেশনে অন্য একটি ইঞ্জিন পাঠালে ফের গন্তব্যের উদ্দেশে রওনা দেয় রাজধানী এক্সপ্রেস। ঘটনায় কোনও যাত্রীই আহত হননি।

ঠিক কী কারণে আগুন লেগেছিল, তা এখনও জানা না গেলেও সম্পূর্ণ বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলেই জানানো হয় রেলওয়ে আধিকারিকদের তরফ থেকে।

আরও পড়ুন: কোভ্যাকসিনের ছাড়পত্র নিয়ে জলঘোলা বিরোধীদের, বিশেষজ্ঞরা কী বলছেন?

Follow Us
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
বিদেশ যেতে চান অভিষেক, খোঁচা সজলের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
মেয়ের মৃত্যুর এক বছর পর ধৃত আরও ২, শুভেন্দুর প্রশংসা তামান্নার মায়ের
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
শওকতের পরিবারে কাকা-ভাইপোর যুগলবন্দি, কী চলছিল?
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
কোথা থেকে আসত টাকা? অভিষেকের বিরুদ্ধে নতুন অভিযোগ
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
অতীন ঘোষের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ, আসরে নামলেন কন্যা প্রিয়দর্শিনী
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
৮ বছরেরও পুলিশ অভিযুক্তদের 'খুঁজে' পাচ্ছিল না, রাজ্যে পালাবদল হতেই...
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
রাজ্য সরকার জমি দিতেই বড় কাজ করল বিএসএফ, এবার আরও সুরক্ষিত সীমান্ত
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
হুড়মুড়িয়ে ভেঙে পড়ল শেড, ভয়ঙ্কর ঘটনা তারাতলায়, আটকে অনেকে
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভন্দুর সঙ্গে দেখা করতে গিয়েছিলেন বালু, কিন্তু...
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা
শুভেন্দু অধিকারীর সঙ্গে দেখা করে আশ্বস্ত তামান্নার মা