বদহজম থেকে ফ্যাটি লিভার—এই ৩ উপায়ে জিরে খেলে কমবে পেটের গোলমাল
Cumin Seeds for Stomach Problem: হজমের সমস্যা দূর করা থেকে শুরু করে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে জিরে। জিরে পেট সংক্রান্ত সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। লিভারকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এই মশলা। কোষ্ঠকাঠিন্য, মলত্যাগে সমস্যাকে দূর করে জিরে।

স্বাস্থ্য সচেতন হতে গিয়ে তেল-মশলা ছাড়াই খাবার খান অনেকে। খাবারে তেলের পরিমাণ কমালেও মশলার ভূমিকা অনেক। হলুদ থেকে দারুচিনি—একাধিক মশলা খাবারে শুধু স্বাদ বাড়ায় না। এসব মশলার মধ্যে একাধিক গুণ রয়েছে, যা দেহে উপকারিতা প্রদান করে। এমনই একটি মশলা হয় জিরে। কখনও গোটা আবার কখনও গুঁড়ো, রান্নায় প্রায়শই জিরে ব্যবহার করা হয়। কিন্তু এই মশলা যে আপনার স্বাস্থ্যে উপকারিতা এনে দেয়, তা অনেকেরই অজানা।
হজমের সমস্যা দূর করা থেকে শুরু করে ওজন কমাতে বিশেষ ভূমিকা পালন করে জিরে। জিরে পেট সংক্রান্ত সমস্যাকে দূরে রাখতে সাহায্য করে। লিভারকে ডিটক্সিফিকেশনে সাহায্য করে এই মশলা। কোষ্ঠকাঠিন্য, মলত্যাগে সমস্যাকে দূর করে জিরে। জিরের মধ্যে ভিটামিন, ফাইবার ও মিনারেল রয়েছে। এই মশলা ওজনকে বশে রাখতে সাহায্য করে। অন্যদিকে, অ্যান্টিঅক্সিডেন্ট রয়েছে জিরেতে। এই মশলা আরথ্রাইটিসের ঝুঁকি এড়াতে সাহায্য করে। রান্নায় জিরে মিশিয়ে খেলে অবশ্যই উপকার পাওয়া যায়। তবে, এই ৩ উপায়ে জিরে খেলে বেশি ও চটজলদি উপকার পাবেন।
জিরে ভেজানো জল: ডিটক্স ওয়াটার হিসেবে জিরের জলের কদর সবচেয়ে বেশি। আগের দিন রাতে এক গ্লাস জলে এক চামচ জিরে ভিজিয়ে রাখুন। পরদিন সকালে খালি পেটে এই জল পান করুন। এই পানীয় বদহজমের সমস্যা থেকে মুক্তি দেবে। পাশাপাশি গ্যাস-অম্বল হলে এক নিমেষে অ্যাসিডিটি কমে যাবে।
জিরের চা: দিন শুরু করুন এক কাপ জিরের চা খেয়ে। গরম জলে ১ চামচ জিরে ভাল করে ফুটিয়ে নিন। তারপর ওই চা ছেঁকে নিয়ে পান করুন। এই পানীয় হজম স্বাস্থ্য উন্নত করবে এবং হজমজনিত সমস্যা দূর করবে। পাশাপাশি ফ্যাটি লিভারের ঝুঁকিও কমাবে এই পানীয়।
ভাজা জিরে গুঁড়ো: শুকনো কড়াইতে গোটা জিরে ভাল করে ভেজে নিন। এরপর মিক্সিতে এই রোস্টেড জিরে গুঁড়ো করে নিন। এক গ্লাস ঈষদুষ্ণ জলে এক চামচ ভাজা জিরে গুঁড়ো মিশিয়ে পান করুন। এই পানীয় লিভারে জমে থাকা সমস্ত দূষিত পদার্থ বের করে দেবে। এছাড়া আপনি এই জিরে গুঁড়ো খাবারের মিশিয়েও খেতে পারেন। অন্ত্রের স্বাস্থ্যকেও ভাল রাখবে জিরে গুঁড়ো।
