AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Vitamin E for Hair: ত্বক নয়, চুলেও মাখা যায় ভিটামিন ই ক্যাপসুল, কিন্তু কোন টোটকায়?

Hair Care Tips: চুলের সমস্যা বারো মাস লেগেই থাকে। সেখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে একাধিক সমস্যা এড়াতে পারবেন। ভাল মানের প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা—সবই যখন চুলের যত্নে ব্যবহার করেছেন, এবার ভিটামিন ই ক্যাপসুলের উপরও ভরসা রাখুন।

Vitamin E for Hair: ত্বক নয়, চুলেও মাখা যায় ভিটামিন ই ক্যাপসুল, কিন্তু কোন টোটকায়?
| Updated on: Sep 06, 2024 | 2:09 PM
Share

ত্বকের জেল্লা ধরে রাখতে সাহায্য করে ভিটামিন ই। আজকাল অনেকেই ভিটামিন ই ক্যাপসুল কিনে মুখে মাখেন। তবে, এই উপাদান শুধু যে ত্বকের যত্ন নেয় তা নয়। চুলের খেয়াল রাখতেও দুর্দান্ত কাজ করে ভিটামিন ই ক্যাপসুল। চুলের সমস্যা বারো মাস লেগেই থাকে। সেখানে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করলে একাধিক সমস্যা এড়াতে পারবেন। ভাল মানের প্রসাধনী থেকে ঘরোয়া টোটকা—সবই যখন চুলের যত্নে ব্যবহার করেছেন, এবার ভিটামিন ই ক্যাপসুলের উপরও ভরসা রাখুন। চুলের সমস্যার সমাধান করতে কীভাবে ভিটামিন ই ক্যাপসুল ব্যবহার করবেন, রইল টিপস।

তেলের সঙ্গে মাখুন ভিটামিন ই ক্যাপসুল

চুলকে ভাল রাখতে তেলের জুড়ি মেলা ভার। হেয়ার অয়েল কেনার সময় দেখে নিন তাতে ভিটামিন ই রয়েছে কি না। যদি না থাকে, তাহলে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস ওই তেলে মিশিয়ে ব্যবহার করুন। এছাড়া নারকেল তেল, আমন্ড অয়েলের মতো তেলে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়েও চুলে মাখতে পারেন। এতে ত্বকের আর্দ্রতা বজায় থাকে এবং চুলের দ্রুত বৃদ্ধি ঘটে। এমনকি ঘনও হয় চুল। খুশকির সমস্যা এড়াতে সাহায্য করে।

ভিটামিন ই ক্যাপসুলের হেয়ার মাস্ক

প্রতি মাসে পার্লারে গিয়ে হেয়ার স্পা করানোর সময় থাকে না। আর স্পা বেশ খরচ সাপেক্ষ। যে কোনও হেয়ার মাস্কে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে নিন। ভিটামিন ই সমৃদ্ধ হেয়ার মাস্কও বাজারে পাওয়া যায়। সেটাও ব্যবহার করতে পারেন। ভিটামিন ই-তে ভরপুর হেয়ার মাস্ক ব্যবহার করলে চুলের আর্দ্রতা বজায় থাকবে। চুলের ক্ষয়ও প্রতিরোধ হয়।

ভিটামিন ই সমৃদ্ধ সিরাম

চুলের জট ছাড়াতে, চুলের জেল্লা ফেরাতে সিরাম দুর্দান্ত কাজ করে। নিয়মিত চুলে হেয়ার সিরাম ব্যবহার করলে চুল মসৃণ ও উজ্জ্বল হয়ে উঠে। বাজারে সহজেই ভিটামিন ই সমৃদ্ধ সিরাম মিলবে, সেটাই মাখতে পারেন। এছাড়া নারকেল তেল, জোজোবা অয়েলের সঙ্গে ভিটামিন ই ক্যাপসুলের নির্যাস মিশিয়ে সিরাম বানিয়ে নিন। দু’ফোঁটা করে এই সিরাম চুলে মাখুন।

Follow Us
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
বিজেপি কয়েকটা গদ্দারকে টাকা দিয়ে উত্তেজিত করল: মমতা
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
কালিয়াচকের ঘটনায় মালদহের জেলাশাসক, পুলিশ সুপারকে শোকজ সুপ্রিম কোর্টের
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
এত গরমে কেন শুধু শাড়ি পরেই ভোট প্রচারে ঘুরে বেড়াচ্ছেন শ্রেয়া?
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
চিংড়িমাছের মালাইকারি না দিলে ভ্যাঁ করে কেঁদে ফেলব: রূপা গঙ্গোপাধ্যায়
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
দিলীপ ঘোষের গাড়ি ঘিরে বিক্ষোভ, চা-চক্র থেকে ফেরার সময় কী ঘটল দেখুন
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মনোনয়ন জমা দেওয়ার আগে কী কী করলেন শুভেন্দু?
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
মুখ্যমন্ত্রীর বাড়ির সামনে উত্তেজনা, গাড়ি থেকে নামতে হল অমিত শাহকে!
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'অমিত শাহের পদত্যাগ দাবি করছি', তীব্র আক্রমণ মমতা বন্দ্যোপাধ্যায়ের
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
'আমার কিছু হয়ে গেলে...', বিচারকের কাতর কন্ঠস্বর, শুনলে চমকে যাবেন
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি
অমিত শাহ এগোতেই শুরু হল জুতো ছোড়াছুড়ি