AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Baby Skin Care Tips: ক্রিম নাকি লোশন! গরমে বাচ্চার জন্য কোনটা বাছবেন? জানালেন বিশিষ্ট চিকিৎসক!

Summer baby skin care tips by pediatrician: গরমকালে বাচ্চার ত্বকে ক্রিম নাকি লোশন মাখানো ভালো? গরমে শিশুর ত্বককে ঘামাচি মুক্ত রাখতে বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ ডাঃ অর্পণ সাহার জরুরি পরামর্শ জানুন এই প্রতিবেদনে।

Baby Skin Care Tips: ক্রিম নাকি লোশন! গরমে বাচ্চার জন্য কোনটা বাছবেন? জানালেন বিশিষ্ট চিকিৎসক!
কখন এবং কীভাবে মাখাবেন?Image Credit: Gemini Ai
| Updated on: May 18, 2026 | 12:59 PM
Share

তীব্র গরমে ওষ্ঠাগত প্রাণ। বড়দেরই যেখানে ত্রাহি ত্রাহি অবস্থা, সেখানে বাড়ির একরত্তি শিশুটির (Baby Skin Care) কষ্ট আরও বেশি। এই মরসুমে শিশুদের ত্বকের যত্ন নেওয়া অত্যন্ত চ্যালেঞ্জিং। অনেক মা-বাবাই ভাবেন, শীত চলে গিয়েছে মানেই বোধহয় শিশুর ত্বকে আর ময়েশ্চারাইজার লাগানোর প্রয়োজন নেই। আবার কেউ কেউ ত্বক খসখসে হওয়া রুখতে শীতের ভারী ক্রিমই (Baby Cream) শিশুর শরীরে মাখিয়ে দিচ্ছেন। আপনিও কি এই ভুলটি করছেন?

আপনার এই একটি অসতর্কতা কিন্তু শিশুর কোমল ত্বকের মারাত্মক ক্ষতি ডেকে আনতে পারে। গরমের এই দিনগুলিতে আদরের সোনাকে সুস্থ রাখতে ক্রিম নাকি লোশন (Baby Lotion)- কোনটা বেছে নেওয়া উচিত, তা নিয়ে স্পষ্ট পরামর্শ দিলেন বিশিষ্ট শিশুরোগ বিশেষজ্ঞ (Pediatrician) ডাঃ অর্পণ সাহা।

সোশাল মিডিয়ায় শিশুদের স্বাস্থ্য সচেতনতা নিয়ে বেশ জনপ্রিয় এই চিকিৎসক স্পষ্ট জানিয়েছেন, গরমের দিনে ভুলেও বাচ্চার গায়ে ঘন বা ভারী ক্রিম মাখানো উচিত নয়। কিন্তু কেন? ডাঃ সাহার কথায়, ভারী ক্রিম অত্যন্ত গাঢ় ও তেলতেলে হয়। গরমকালে এই ধরনের ক্রিম মাখলে শিশুর ত্বকে থাকা ঘর্মগ্রন্থি বা ঘামের ছোট ছোট ছিদ্রগুলো পুরোপুরি বন্ধ হয়ে যায়। আর ঘাম বেরোতে না পেরেই ত্বকে বাসা বাঁধে চুলকানি এবং লাল লাল দানা, যাকে সাধারণ ভাষায় ‘ঘামাচি’ বা হিট র‍্যাশ বলা হয়।

তাহলে উপায় কী? এই গরমে শিশুর ত্বক নরম ও সতেজ রাখতে চিকিৎসকের পরামর্শ হল হালকা ময়েশ্চারাইজিং লোশন। তবে বাজারে পাওয়া যাওয়া যেকোনও লোশন কিনে নিলেই চলবে না। বাচ্চার জন্য এমন লোশন বেছে নিতে হবে যা হবে এক্কেবারে হালকা, আঠালো বা তেলতেলে ভাবহীন এবং রাসায়নিক মুক্ত বা প্যারাবেন ফ্রি (Paraben Free Lotion)। এই ধরনের লোশন খুব দ্রুত ত্বকের গভীরে শুষে যায় এবং ত্বকের আর্দ্রতা বজায় রাখে।

কখন এবং কীভাবে মাখাবেন?

ডাঃ অর্পণ সাহা জানিয়েছেন, গরমকালে শিশুদের ময়েশ্চারাইজার মাখানোর সেরা সময় হল স্নান করানোর ঠিক পরপরই। শরীর হালকা মুছে একটু ভিজে ভাব থাকাকালীন লোশন লাগালে তা সবচেয়ে ভালো কাজ করে। তবে যেসব শিশুদের ত্বক একটু বেশি শুষ্ক বা ড্রাই স্কিন (Dry Skin Care), তাদের ক্ষেত্রে দিনে কেবল একবার মাখালেই চলবে না। মায়েরা চাইলে সারাদিনে বাড়তি আরও দুই থেকে তিনবার হালকা হাতে এই লোশন বাচ্চার শরীরে লাগিয়ে দিতে পারেন। মনে রাখবেন, গরমের দিনে সঠিক স্কিন কেয়ার রুটিনই কিন্তু আপনার সন্তানকে ঘামাচি মুক্ত আর হাসিখুশি রাখতে পারে।

Follow Us