Toner Skin Care: ত্বক হবে উজ্জ্বল, টানটান যদি রোজ নিয়ম করে টোনার লাগান এইভাবে

Daily Skin Care: টোনার মুখকে টোনড রাখবে, চট করে বুড়িয়ে যেতে দেবে না। বজায় থাকবে স্বাভাবিক তারুণ্য। মুখে বয়সের ছাপ পড়বে না। তাই রোজ নিয়ম করে টোনার ব্যবহার করুন। যাঁরা দীর্ঘক্ষণ এসির মধ্যে থাকেন তাঁদের জন্য আরও বেশি প্রয়োজন রয়েছে এই টোনারের

Toner Skin Care: ত্বক হবে উজ্জ্বল, টানটান যদি রোজ নিয়ম করে টোনার লাগান এইভাবে
কী ভাবে ত্বকে টোনার লাগাবেন

| Edited By: রেশমী প্রামাণিক

Oct 17, 2023 | 8:00 AM

জেল্লাদার ত্বক আমরা সকলেই চা। চবে রোজের দূষণ, রোদ, ঘাম আর ঘন ঘন আবহাওয়া পরিবর্তনের কারণে ত্বকেও অনেক রকম সমস্যা দেখা দায়। রোজ দিনে একবার ফেসওয়াশ দিয়ে মুখ ধুলেও বাদবাকি রূপচর্চা করার মত সময় থাকে না আমাদের হাতে। ত্বক সুন্দর রাখতে গেলে ত্বকের যত্ন নিতেই হবে। শুধু ত্বক নয়, যা কিছু সুন্দর তার জন্যই প্রয়োজন যত্নের।  কাজের ব্যস্ততা, আবহাওয়ার পরিবর্তন এসব তো থাকবেই। আর এর মাঝে আমাদেরই খুঁজে নিতে হবে যে কী করে আমরা ত্বকের খেয়াল রাখব। এর জন্য গাদা গাদা পয়সা খরচ করার দরকার নেই। প্রয়োজন নেই অঢেল সময়ের। অনেক পরিশ্রম করতে হবে তাও নয়। ঘরে এই সামান্য যত্নটুকু নিতে পারলেই ত্বক থাকবে টানটান।

আর তার জন্য নিয়ম করে টোনার ব্যবহার করতে হবে। যাঁরা ত্বকের যত্ন নিয়ে সামান্য চিন্তাভাবনা করেন, তাঁরা ইতিমধ্য়েই টোনার ব্যবহার করেন। টোনার ত্বকের উপকার করে, কিন্তু ঠিক কী কী উপকার করে, তা না জেনেও করেন। আর যাঁরা এখনও মুখে টোনার ব্যবহার করেন না, তাঁরা অবশ্য়ই জেনে নিন। ত্বকের কী কী উপকার করে টোনার?

যদি হঠাৎ করেই দেখেন যে মুখ তৈলাক্ত হয়ে যাচ্ছে বা বেশি শুষ্ক হয়ে যাচ্ছে তাহলে বুঝতে হবে মুখের পিএইচ ভারসাম্য ঠিক নেই। যদিও বেশিক্ষণ এসির মধ্যে থাকলেও এই একই সমস্যা হতে পারে। পিএইচ ভারসাম্য নষ্ট হলে ত্বকের ক্ষতি হয় সবচেয়ে বেশি। ত্বকে নানা সমস্যা হবে,ব্রণ-অ্যালার্জির প্রকোপ বাড়বে। আর তাই মুখের এই পি এইচ ভারসাম্য বজায় রাখতে রোজ নিয়ম করে টোনারের ব্যবহার করতে হবে।

টোনার মুখকে টোনড রাখবে, চট করে বুড়িয়ে যেতে দেবে না। বজায় থাকবে স্বাভাবিক তারুণ্য। মুখে বয়সের ছাপ পড়বে না। তাই রোজ নিয়ম করে টোনার ব্যবহার করুন। যাঁরা দীর্ঘক্ষণ এসির মধ্যে থাকেন তাঁদের জন্য আরও বেশি প্রয়োজন রয়েছে এই টোনারের। সারাদিন পর আমাদের শরীরেও যেমন ক্লান্তি থাকে আবার আমাদের ত্বকেও সেই ক্লান্তির ছাপ পড়ে। ত্বকে ক্লান্তির ছাপ পড়লে তা চোখে মুখে স্পষ্ট হয়ে ওঠে। ত্বকের ক্ষতির হাত থেকে বাঁচাতে অবশ্য়ই এদিকে নজর দিন। টোনার ব্যবহার করলে তা ত্বককে ভিতর থেকে আর্দ্রতা জোগায়। সকালে ঘুম থেকে উঠে মুখ ধুয়ে টোনার লাগাতে পারেন আবার রাতে ঘুমোতে যাওয়ার আগে মুখ ধুয়ে টোনার ব্যবহার করতে পারেন। মুখ খেতে মেকআপ তোলার পরও টোনার ব্যবহার করা জরুরি।

Follow Us