Natural Face Wash: ফেসওয়াশ শেষ? এভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ পরিষ্কার করুন, জেল্লা ফেটে পড়বে

Homemade Cleansers: বেশিরভাগ মানুষ মুখ পরিষ্কার করতে বাজারচলতি ফেসওয়াশ বা ক্লিনজারের সাহায্য নেন। এগুলো মুখের উপর থেকে ময়লা দূর করে দিলেও, ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তার চেয়ে ভরসা রাখুন প্রাকৃতিক উপাদানের উপর।

Natural Face Wash: ফেসওয়াশ শেষ? এভাবে প্রাকৃতিক উপাদান দিয়ে মুখ পরিষ্কার করুন, জেল্লা ফেটে পড়বে

| Edited By: megha

May 15, 2023 | 2:23 PM

সারাদিনের কাজকর্মের পর বাড়ি ফিরে মুখে ঠান্ডা জলের ঝাপটা দিলে স্বস্তি পাওয়া যায়। আর দিনের শেষে মুখ পরিষ্কার করা জরুরি। সারাদিনের ধুলো-বালি, দূষণ, ঘাম আমাদের ত্বকের উপর ক্ষতিকারক প্রভাব ফেলে। তার চেয়েও বড় বিষয় হল, এগুলো আমাদের ত্বকের সৌন্দর্যকে নষ্ট করে দেয়। তখন মুখ পরিষ্কার করা জরুরি। বেশিরভাগ মানুষ মুখ পরিষ্কার করতে বাজারচলতি ফেসওয়াশ বা ক্লিনজারের সাহায্য নেন। এগুলো মুখের উপর থেকে ময়লা দূর করে দিলেও, ত্বকের প্রাকৃতিক তেল নষ্ট করে দেয়। তাই মুখ পরিষ্কার করতে আপনি প্রাকৃতিক উপাদানের তৈরি ক্লিনজারের উপর ভরসা রাখতে পারেন।

বেসন ও হলুদ- আগেরকার দিনে মা-ঠাকুমারা মুখ পরিষ্কার করতে বেসনের সাহায্য নিতেন। এবার আপনিও সেই পথ অনুসরণ করতে পারেন। অন্যদিকে, হলুদের মধ্যে অ্যান্টিঅক্সিডেন্ট ও অ্যান্টিমাইক্রোবিয়াল উপাদান রয়েছে। বেসন ও হলুদের মিশ্রণ দাগছোপ দূর করতে, ব্রণ কমাতে এবং ত্বক পরিষ্কার করতে সাহায্য করে। ২ চামচ বেসন ও ১ চামচ হলুদ নিন। এতে কাঁচা দুধ মিশিয়ে ঘন করে নিন। এবার মিশ্রণটি মুখে লাগিয়ে ২০ মিনিট অপেক্ষা করুন। এরপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে নিন। প্রতি সপ্তাহে অন্তত দু’বার এই টোটকা কাজে লাগাতে পারেন।

কাঁচা দুধ- কাঁচা দুধ ত্বকের জন্য দারুণ উপকারী। দুধ ত্বকের কোলাজেন বৃদ্ধিতে সাহায্য করে। এর জেরে ত্বকের বার্ধক্যের প্রক্রিয়া ধীর হয়ে যায়। তাছাড়া দুধ হল প্রাকৃতিক ফেসিয়াল ক্লিনজার। এটি মুখের উপর লাগালে আপনি পেয়ে যাবেন নরম ত্বক। দুধের মধ্যে অল্প নুন মিশিয়ে নিন। এবার ওই দুধে তুলোর বল ডুবিয়ে গোটা মুখে ভাল করে লাগিয়ে নিন। কিছুক্ষণ রেখে মুখ ধুয়ে ফেলুন। সপ্তাহে এক বা দু’বার দুধ দিয়ে মুখ পরিষ্কার করতে পারেন।

শসা ও দই- ত্বককে মসৃণ বানাতে সাহায্য করে টক দই। এমনকী দাগছোপও দূর করে দেয় দই। অন্যদিকে, শসা ত্বকে এনে দেয় সতেজতা। শসা ও দইয়ের সংমিশ্রণ যেমন ব্রেকআউটের সমস্যা দূর করে, তেমনই ত্বকের জেল্লা বাড়িয়ে তোলে। তাজা শসা অল্প করে কুড়ে নিন। এর মধ্যে ২-৩ চামচ দই মিশিয়ে নিন। এবার এই মিশ্রণটি ত্বকের উপর ১০ মিনিট লাগিয়ে রাখুন। তারপর ঠান্ডা জল দিয়ে মুখ ধুয়ে ফেলুন।

Follow Us