AQI
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

কাজ থেকে বিরতি! শান্তির খোঁজে কোথায় গেলেন ভূমি পেডনেকর?

তবে কেবল ছবি নয়, নিজের অনুভূতির কথা লিখতে গিয়ে ভূমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি লেখেন, "সব যাত্রা আপনাকে নতুন জায়গায় নিয়ে যায় না, কিছু যাত্রা আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে।" গঙ্গার তীরে দাঁড়িয়ে তাঁর উপলব্ধি হয়েছে যে, এটি কেবল একটি নদী নয়, এটি একটি অনুভূতি।

কাজ থেকে বিরতি! শান্তির খোঁজে কোথায় গেলেন ভূমি পেডনেকর?
Image Credit: facebook
| Updated on: Mar 18, 2026 | 6:16 PM
Share

বলিউডের চাকচিক্য আর ব্যস্ত জীবন থেকে একটু ছুটি নিয়ে পাহাড়ের কোলে পাড়ি দিলেন অভিনেত্রী ভূমি পেডনেকর। মনের শান্তির খোঁজে তিনি পৌঁছে গিয়েছেন উত্তরাখণ্ডের হৃষিকেশে। সেখানে বিখ্যাত পরমার্থ নিকেতন আশ্রমে বেশ কিছুটা সময় কাটিয়েছেন তিনি। গঙ্গার পবিত্র জলে ডুব দেওয়া থেকে শুরু করে সন্ধ্যায় আরতি দেখা— আধ্যাত্মিকতার এই সুন্দর মুহূর্তগুলো তিনি ভক্তদের সঙ্গে সোশ্যাল মিডিয়ায় শেয়ার করে নিয়েছেন।

ভূমি তাঁর ইনস্টাগ্রাম হ্যান্ডেলে এই সফরের বেশ কিছু ছবি ও ভিডিয়ো শেয়ার করেছেন। সেখানে গ্ল্যামারাস সাজগোজ ছেড়ে তাঁকে দেখা গিয়েছে একেবারে সাদাসিধে লুকে। পরনে ছিল সাদা রঙের সাধারণ সালোয়ার-কামিজ এবং গলায় তুলসীর মালা। গঙ্গার ঘাটে বসে ধ্যান করার পাশাপাশি তিনি আশ্রমের আধ্যাত্মিক গুরু স্বামী চিদানন্দ সরস্বতী এবং সাধ্বী ভগবতী সরস্বতীর আশীর্বাদও নিয়েছেন।

তবে কেবল ছবি নয়, নিজের অনুভূতির কথা লিখতে গিয়ে ভূমি বেশ আবেগপ্রবণ হয়ে পড়েন। তিনি লেখেন, “সব যাত্রা আপনাকে নতুন জায়গায় নিয়ে যায় না, কিছু যাত্রা আপনাকে নিজের কাছে ফিরিয়ে আনে।” গঙ্গার তীরে দাঁড়িয়ে তাঁর উপলব্ধি হয়েছে যে, এটি কেবল একটি নদী নয়, এটি একটি অনুভূতি। তিনি আরও জানান, গঙ্গার পবিত্র জলে ডুব দিলে কেবল পাপ ধুয়ে যায় না, বরং মনের ভেতর জমে থাকা দীর্ঘদিনের ভার এবং কোলাহল থেকেও মুক্তি পাওয়া যায়। নিজেকে সম্পূর্ণভাবে সমর্পণ করার মাধ্যমেই যে শান্তি পাওয়া সম্ভব, তাই ফুটে উঠেছে ভূমির লেখায়।

হিমালয়ের কোলকে নিজের ‘ঘর’ বলে উল্লেখ করে ভূমি জানিয়েছেন, গত দু’দিন তাঁর জীবনের বিশেষ সময় কেটেছে। পরমার্থ নিকেতন আশ্রমের আধ্যাত্মিক গুরুদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে তিনি শীঘ্রই আরও কিছু চমক আসার ইঙ্গিত দিয়েছেন। এর আগে ভূমিকে স্বর্ণমন্দিরেও সময় কাটাতে দেখা গিয়েছিল। পেশাদার জীবনে তাঁকে শেষবার দেখা গিয়েছে সাইকোলজিক্যাল ক্রাইম থ্রিলার সিরিজ ‘দলদল’-এ ডিভিসি রিতা ফেরেরা হিসেবে। তবে আপাতত কাজের বিরতি নিয়ে আধ্যাত্মিকতায় মন দিয়েছেন ভূমি।

Follow Us