AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Afternoon Nap and Weight Gain Facts: দুপুরে খাওয়ার পর কি ঘুমিয়ে কাদা হন? শরীরে কী কী ঘটে জানুন

Afternoon Nap weight gain: দুপুরে খাওয়ার পর ভাতঘুম দেওয়া কি সত্যিই ওজন বাড়িয়ে দেয়? অনেকেই এই ভাতঘুম বেশ পছন্দের অভ্যাস। চিকিৎসকদের মতে, দোষ ঘুমের নয় বরং ঘুমের সময়ের। জানুন কী বলছেন বিশেষজ্ঞরা?

Afternoon Nap and Weight Gain Facts: দুপুরে খাওয়ার পর কি ঘুমিয়ে কাদা হন? শরীরে কী কী ঘটে জানুন
জানুন কী বলছেন বিশেষজ্ঞরা? Image Credit: Gemini Ai
| Updated on: May 14, 2026 | 2:56 PM
Share

ভাতঘুম (Afternoon Nap) বাঙালির এক অবিচ্ছেদ্য আবেগ। দুপুরের ভূরিভোজের পর একটু চোখ বোজা অনেকের কাছেই স্বর্গসুখ। কিন্তু এই সুখ কি শরীরের জন্য অসুখ ডেকে আনছে? অনেকেই মনে করেন দুপুরে ঘুমোলে শরীর ভারী হয়ে যায়, আবার কেউ বলেন এতে ক্লান্তি দূর হয়। আপনি কি মাঝেমধ্যেই দোটানায় ভোগেন যে দুপুরে ঘুমিয়ে ওজন বাড়িয়ে ফেলছেন কি না? তাহলে আজকের এই প্রতিবেদন আপনার জন্যই। চিকিৎসক থেকে বিশেষজ্ঞ— ঠিক কী বলছেন তাঁরা? জানলে আপনিও অবাক হতে পারেন।

২০১৯ সালে ব্রিটিশ মেডিকেল জার্নাল (BMJ) এর অন্তর্ভুক্ত ‘Heart’ নামক গবেষণাপত্র অনুযায়ী দুপুরের ঘুম বা ‘দিবানিদ্রা’ আদতে কোনও বদভ্যাস নয়। বরং এটি আপনার শরীরের জন্য বেশ কার্যকরী হতে পারে। তবে এখানে একটি সূক্ষ্ম বিচার আছে। সমস্যাটা ঘুমের নয়, সমস্যাটা হল ঘুমের মেয়াদের। আপনি যদি দুপুরে ঘণ্টার পর ঘণ্টা ঘুমিয়ে কাটান, তবেই বিপদ। শরীরকে চাঙ্গা রাখতে মাত্র ১৫ থেকে ২০ মিনিটের একটি ‘মিনি ন্যাপ’ বা ম্যাজিকের মতো কাজ করে। এতে মস্তিষ্ক সচল হয় এবং কাজের এনার্জি ফিরে আসে।

প্রশ্ন উঠতে পারে, ঘুমোলে ওজন বাড়ে কেন? চিকিৎসকরা বলছেন, দুপুরে বেশি সময় ধরে ঘুমোলে রাতের ঘুমের বারোটা বেজে যায়। আর রাতের স্বাভাবিক ঘুমের চক্র (Sleep Cycle) বিঘ্নিত হলেই শরীরে হরমোনের  গোলমাল শুরু হয়। রাতে ঘুম কম হলে রক্তে ‘ঘ্রেলিন’ নামক হরমোনের ক্ষরণ বাড়ে, যা আপনার খিদে বাড়িয়ে দেয়। অন্যদিকে, ‘লেপটিন’ পেট ভরে যাওয়ার সংকেত দেয়, তার পরিমাণ কমে যায়। ফলে আপনি অবচেতনভাবেই বেশি খেয়ে ফেলেন। অনিদ্রার কারণে শরীরে কর্টিসল বা স্ট্রেস হরমোন বেড়ে যায়, যা ক্যালোরি পোড়ানোর ক্ষমতা কমিয়ে দেয়। আর এই সবের মিলিত ফল হল- হু হু করে ওজন বেড়ে যাওয়া।

সমাধানের পথ কী?

অফিসে থাকুন বা বাড়িতে, দুপুরে খাওয়ার পর আলস্য কাটানোর সেরা উপায় হল অল্প হাঁটাচলা। আর যদি ঘুমোতেই হয়, তবে অ্যালার্ম দিয়ে ২০-৩০ মিনিটের বেশি কখনওই নয়। দীর্ঘক্ষণের ভাতঘুম মানেই রাত জাগা, আর রাত জাগা মানেই উল্টোপাল্টা মুখরোচক খাবারের হাতছানি। তাই ওজন নিয়ন্ত্রণে রাখতে গেলে দুপুরের আয়েশি ঘুমকে বিসর্জন দিতে হবে না, শুধু তার রাশ টানতে হবে সময়ের কাঁটায়। মনে রাখবেন, পরিমিত ঘুম আপনার বন্ধু, কিন্তু অতিরিক্ত ঘুমই হল ওজনের প্রধান শত্রু।

Follow Us