AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Banana Storage Hacks: কলা কালো হয়ে যাচ্ছে? এই ঘরোটা টোটকায় বেশিদিন তাজা থাকবে

Keep Bananas Fresh Tips: কলার খোসায় কালো ছোপ পড়তে শুরু করে? মাঝখান থেকে নরম হয়ে নষ্ট হয়ে যায় ফল? গৃহস্থালির এই অতি পরিচিত সমস্যা দূর করতে আর বাজার থেকে বার বার কলা কেনার প্রয়োজন নেই। খুব সাধারণ কয়েকটি ঘরোয়া উপায় বা টোটকা মেনে চললেই এক সপ্তাহেরও বেশি সময় কলা একদম তাজা ও সতেজ রাখা সম্ভব।

Banana Storage Hacks: কলা কালো হয়ে যাচ্ছে? এই ঘরোটা টোটকায় বেশিদিন তাজা থাকবে
| Updated on: Aug 18, 2026 | 6:26 PM
Share

বাজার থেকে কিনে আনার দু-তিন দিনের মধ্যেই কলার খোসায় কালো ছোপ পড়তে শুরু করে? মাঝখান থেকে নরম হয়ে নষ্ট হয়ে যায় ফল? গৃহস্থালির এই অতি পরিচিত সমস্যা দূর করতে আর বাজার থেকে বার বার কলা কেনার প্রয়োজন নেই। খুব সাধারণ কয়েকটি ঘরোয়া উপায় বা টোটকা মেনে চললেই এক সপ্তাহেরও বেশি সময় কলা একদম তাজা ও সতেজ রাখা সম্ভব।

কলা থেকে প্রাকৃতিক ‘ইথিলিন’ গ্যাস নির্গত হয়, যা ফলটিকে দ্রুত পাকাতে সাহায্য করে। কলার বোঁটা বা কাণ্ড থেকেই মূলত এই গ্যাস ছড়িয়ে পড়ে। তাই বোঁটার অংশটিকে প্লাস্টিক বা অ্যালুমিনিয়াম ফয়েল দিয়ে শক্ত করে মুড়ে রাখলে ইথিলিন গ্যাস ছড়াতে পারে না। ফলে কলা অনেক ধীরগতিতে পাকে এবং খোসাও সহজে কালো হয় না।

এ ছাড়া আরও একটি অত্যন্ত কার্যকর উপায় হল কলার কাঁদি ঝুলিয়ে রাখা। টেবিল বা সমতল জায়গায় কলা রাখলে নিচের অংশের ওপর চাপ পড়ে বাতাসের সংস্পর্শে দ্রুত পচন ধরে। কিন্তু হাওয়ায় ঝুলিয়ে রাখলে চারপাশ থেকে সমান বাতাস পায় এবং দীর্ঘদিন ভালো থাকে।

তবে মনে রাখা জরুরি, কাঁচা বা হালকা পাকা কলা ভুলেও ফ্রিজে রাখা উচিত নয়। ফ্রিজের অতিরিক্ত ঠান্ডায় কলার খোসা দ্রুত কালো হয়ে যায়, যদিও ভিতরের অংশ ঠিক থাকে। কলা সব সময় ঘরের স্বাভাবিক তাপমাত্রায়, সরাসরি সূর্যালোক থেকে দূরে ও অন্যান্য ফলের থেকে আলাদা রাখা বুদ্ধিমানের কাজ।

এই সহজ টোটকাগুলি মেনে চললে একদিকে যেমন অপচয় কমবে, তেমনই দীর্ঘদিন তাজা কলার স্বাদ উপভোগ করা যাবে।

Follow Us
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
জোড়া ফলায় উত্তাল সমুদ্র, বেড়েছে জলস্তর...কী হাল কপিল মুনি আশ্রমের?
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
'এত টাকা কোথা থেকে আসে?' অভিষেককে আক্রমণ দিলীপের
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
তারাপীঠ হোটেল লাগোয়া পুকুরে নামল ডুবুরি! মিলবে প্রাণের হদিশ?
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
কীভাবে যোগাযোগ করত সন্দেহভাজন ধৃত পাক চররা, সামনে এল চাঞ্চল্যকর তথ্য
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
নাম বাদ পড়লে ফের আবেদনের সুযোগ, কবে থেকে আবেদন করতে পারবেন জেনে নিন
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
বেঙ্গল STF-র জালে সন্দেহভাজন ISI চর, কী অভিযোগ?
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
ভারতীয় সিম কী কাজে ব্যবহার করত ISI? সামনে আসছে বিস্ফোরক তথ্য
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
আশিস বন্দ্যোপাধ্যায়কে কী বলেছিলেন মুখ্যমন্ত্রী? জানালেন কেষ্ট
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
দুর্নীতিগ্রস্ত কেউ ভয় দেখিয়েছিলেন আশিসকে? কী বললেন মুখ্যমন্ত্রী?
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের
ধর্মতলা নিয়ে বড় নির্দেশ শমীকের