AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

খেজুর খেয়ে বীজ ফেলে দেবেন না! এভাবে খেলে উপকার পাবেন তিনগুণ

সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কফির স্বাদ ও গন্ধ সাধারণ কফির মতোই চমৎকার রোস্টেড ফ্লেভারের হয়, অথচ এতে ক্যাফেইনের পরিমাণ থাকে প্রায় শূন্য। যারা প্রতিদিনের চা বা কফির অভ্যাসে বদল এনে স্বাস্থ্যকর কিছু ট্রাই করতে চান, তাদের জন্য এই হোমমেড 'ডেট সিড কফি' (Date Seed Coffee) দারুণ একটি বিকল্প হতে পারে।

খেজুর খেয়ে বীজ ফেলে দেবেন না! এভাবে খেলে উপকার পাবেন তিনগুণ
| Updated on: May 23, 2026 | 3:57 PM
Share

শরীর সুস্থ রাখতে খেজুরের জুড়ি মেলা ভার। পুষ্টিগুণে ভরপুর এই সুপারফুডটি আমরা অনেকেই নিয়মিত ডায়েটে রাখি। তবে সাধারণত খেজুর খাওয়ার পর তার বীজটি আমরা আবর্জনার পাত্রেই ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন, অবহেলায় ফেলে দেওয়া এই বীজই আসলে কত বড় কাজের জিনিস হতে পারে?

আজকাল সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও তুমুল ভাইরাল হয়েছে, যেখানে খেজুরের বীজ দিয়ে চমৎকার কফি তৈরির এক অভিনব উপায় দেখানো হয়েছে। সবচেয়ে আকর্ষণীয় বিষয় হলো, এই কফির স্বাদ ও গন্ধ সাধারণ কফির মতোই চমৎকার রোস্টেড ফ্লেভারের হয়, অথচ এতে ক্যাফেইনের পরিমাণ থাকে প্রায় শূন্য। যারা প্রতিদিনের চা বা কফির অভ্যাসে বদল এনে স্বাস্থ্যকর কিছু ট্রাই করতে চান, তাদের জন্য এই হোমমেড ‘ডেট সিড কফি’ (Date Seed Coffee) দারুণ একটি বিকল্প হতে পারে।

শুধু খেজুরই নয়, তার বীজের মধ্যেও লুকিয়ে রয়েছে প্রচুর পুষ্টিগুণ। গবেষকদের মতে, খেজুরের বীজে রয়েছে উচ্চ মাত্রায় অ্যান্টি-অক্সিডেন্ট, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতে সাহায্য করে। এ ছাড়াও এতে রয়েছে ডায়েটারি ফাইবার, স্বাস্থ্যকর ফ্যাট, প্রোটিন এবং নানা ধরনের প্রয়োজনীয় খনিজ বা মিনারেলস। ফলে এই বীজ দিয়ে তৈরি পানীয় শরীরের সার্বিক স্বাস্থ্যের উন্নতি ঘটাতে অত্যন্ত কার্যকরী।

বাড়িতেই অত্যন্ত সহজে এই স্বাস্থ্যকর পানীয়টি বানিয়ে নেওয়া সম্ভব। রইল এর সহজ প্রণালী, ১০-১২টি খেজুরের বীজ, ১ কাপ জল বা দুধ, স্বাদ অনুযায়ী মধু বা গুড়, সামান্য দারচিনি গুঁড়ো।

প্রথমে খেজুরের বীজগুলোকে জল দিয়ে খুব ভালো করে ধুয়ে নিন, যাতে গায়ে লেগে থাকা মিষ্টি ভাব বা নোংরা পুরোপুরি পরিষ্কার হয়ে যায়। ধোয়ার পর বীজগুলোকে রোদে বা ফ্যানের নিচে রেখে সম্পূর্ণ শুকিয়ে নিতে হবে। শুকনো বীজগুলোকে একটি প্যানে নিয়ে হালকা আঁচে ১৫ থেকে ২০ মিনিট ধরে ভালো করে ভাজুন (Dry Roast)। ভাজতে ভাজতে যখন বীজগুলোর রঙ গাঢ় বাদামী হয়ে আসবে এবং কফির মতো সুন্দর সুগন্ধ বেরোতে শুরু করবে, তখন গ্যাস বন্ধ করে দিন।

বীজগুলো ঠান্ডা হয়ে গেলে মিক্সার বা গ্রাইন্ডারে দিয়ে একদম মিহি করে গুঁড়ো করে নিন। ব্যাস, আপনার ঘরোয়া ‘ডেট সিড কফি পাউডার’ তৈরি। এটি একটি এয়ারটাইট পাত্রে দীর্ঘদিন সংরক্ষণও করতে পারেন। এবার একটি পাত্রে জল বা দুধ গরম করতে দিন। তাতে ১ থেকে ২ চামচ খেজুরের বীজের কফি পাউডার মিশিয়ে দিন। মাঝারি আঁচে মিনিট পাঁচেক ফুটিয়ে নিন, যাতে ফ্লেভারটা ভালোভাবে মিশে যায়।

Follow Us