Deepika Padukone: বিশেষ এই রঙের শাড়িই all time favourite দীপিকার, বসন্তে এমন শাড়িতে নেশা ধরাবেন আপনিও

Deepika Padukone's fashion: এই হোয়াইট শেড বিশেষ পছন্দ নায়িকার। একাধিকবার তাঁকে দেখা গিয়েছে এই সাদা টোনের শাড়িতে। প্রতিবারই অসাধারণ দেখতে লেগেছে নায়িকাকে। রাফেল স্টাইলের কুঁচি দেওয়া শাড়ি, বিডসের ব্লাউজ আর পুঁথি বসানো শাড়ির পাড়- আইভরি রঙের এই সাজেও একাধিকবার দেখা দিয়েছেন দীপিকা

Deepika Padukone: বিশেষ এই রঙের শাড়িই all time favourite দীপিকার, বসন্তে এমন শাড়িতে নেশা ধরাবেন আপনিও
দীপিকার বসন্ত বাহার

| Edited By: রেশমী প্রামাণিক

Feb 29, 2024 | 6:30 PM

বাতাসে এখন প্রেমের গুঞ্জন। এই বসন্তেই কত শত প্রেম তৈরি হয়, আার বিচ্ছেদও নেহাত কম হয় না। তবুও বসন্ত যেন আমাদের অনেক বেশি উদাস করে দেয়, ফিরিয়ে দেয় নস্ট্যালজিয়া। মন দেওয়া-নেওয়া হয়েছে সেই কবেই।  তাঁরা হলেন দীপিকা পাড়ুকোন এবং রণবীর সিং। ২০১২ সাল থেকে তাঁদের প্রেমপর্ব শুরু। ২০১৮ সালে রণবীর এবং দীপিকার বিয়ে হয়। ইটালির লেক কোমোতে ‘ডেস্টিনেশন ওয়েডিং’ হয়েছিল তাঁদের। এরপর একাধিকবার অনেক গুঞ্জন উঠেছে। শোনা গিয়েছে তাঁদের বিচ্ছেদের গল্প। শত্রুর মুখে ছাই দিয়ে ৬ বছরে পড়ল তাঁদের দাম্পত্য। বিয়ের পর দুজনেই চুটিয়ে প্রচুর ভাল ভাল কাজ করেছেন। একই সঙ্গে দীপিকা তাঁর প্যাশনকে নিয়ে গিয়েছেন অন্য মাত্রায়। খুব সাধারণ পোশাক, গয়নায় চোখ ধাঁধানো লুকে দেখা যায় তাঁকে।

ডিজাইনার সব্যসাচী মুখোপাধ্যায়ের তৈরি শাড়ি বিশেষ পছন্দ তাঁর। সম্প্রতি BAFTA-এর মঞ্চে আইভরি হোয়াইট রঙের শাড়িতে দেখা গিয়েছে দীপিকা পাড়ুকোনকে। আর এই লুকে দীপিকাকে দেখে চোখ সরাতে পারছেন না কেউই। শাড়ি জুড়ে সিক্যুইনের কাজ। ডিপ কাট ব্লাউজেও ছিল চমক। ব্লাউজের ব্যাক ডিজাইন ছিল দেখবার মত। ড্রামাটিক আই মেকআপ, হেয়ার স্টাইল আর স্টেটমেন্ট জুয়েলারিতে তাক লাগিয়ে দিয়েছেন নায়িকা।

তবে এই হোয়াইট শেড বিশেষ পছন্দ নায়িকার। একাধিকবার তাঁকে দেখা গিয়েছে এই সাদা টোনের শাড়িতে। প্রতিবারই অসাধারণ দেখতে লেগেছে নায়িকাকে। রাফেল স্টাইলের কুঁচি দেওয়া শাড়ি, বিডসের ব্লাউজ আর পুঁথি বসানো শাড়ির পাড়- আইভরি রঙের এই সাজেও একাধিকবার দেখা দিয়েছেন দীপিকা। ব্লাউজ নিয়ে এক্সপেরিমেন্ট করতে ভালবাসেন তিনি। ন্যুড মেকআপের সঙ্গে চোখে শুধুমাত্র কাজল পরেছেন। টেনে খোঁপা করে হেয়ার স্টাইল করেছেন। আর কানে স্টোন বসানো স্টাড ইয়াররিং। এমন লুকে সকাল কিংবা সন্ধ্যার যে কোনও পার্টি, অনুষ্ঠানে যেতে পারেন আপনি। আই মেকআপের ক্ষেত্রে নির্দিষ্ট একটি স্টাইল রয়েছে দীপিকার। সুন্দর করে আইলাইনার পরেন তিনি। ক্রোশের কাজ করা স্লিভলেস হল্টারনেক ব্লাউজ, চুলে সেই চিরাচরিত খোঁপা আর কানে স্টাড ইয়াররিং- এমন স্টাইলও ভক্তমহলে দারুণ হিট।

সাদা রঙে যে দারুণ সুন্দর ফ্যাশন করা যায় তা দীপিকা বার বার দেখিয়ে দিয়েছেন। আর এমন লুক খুবই মার্জিত। যেমন আভিজাত্য বজায় থাকে তেমনই বজায় থাকে স্টাইলও। বসন্তের দিনে তাই বিয়েবাড়ি থেকে পার্টি এমন আইভরি রঙের শাড়ি বেছে নিতে পারেন আপনিও।

Follow Us