‘ধুরন্ধর ২’ এর বিলাস বহুল প্রাসাদটি আসলে কোথায় জানেন?

সিনেমাটিতে লিয়ারির যে প্রভাবশালী ডনের ডেরায় রণবীর সিংকে দেখা গিয়েছে, বাস্তবে সেটি চণ্ডীগড়ের সেক্টর ৯-এ অবস্থিত একটি ব্যক্তিগত সম্পত্তি। প্রায় ৩৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই ভিলাটি আভিজাত্যের চরম উদাহরণ। সিনেমার শুটিংয়ের জন্য কেন এই বাড়িকে বেছে নেওয়া হয়েছিল, তার নেপথ্যে রয়েছে এক চমৎকার গল্প।

ধুরন্ধর ২ এর বিলাস বহুল প্রাসাদটি আসলে কোথায় জানেন?

Apr 02, 2026 | 6:26 PM

আদিত্য ধরের ‘ধুরন্ধর: দ্য রিভেঞ্জ’ ছবিটির নেশায় মজেছে আট থেকে আশি। প্রেক্ষাগৃহে মুক্তির পর থেকেই চর্চায় রণবীর সিং ও সারা অর্জুনের রসায়ন। তবে শুধু অভিনয় নয়, ছবিটিতে দেখানো জামিল জামালির (রাকেশ বেদী) সেই রাজকীয় অন্দরমহল নিয়েও সাধারণের আগ্রহের শেষ নেই। করাচির লিয়ারি এলাকার ডন জামালির সেই প্রাসাদোপম বাড়িটি আসলে কোথায়? উত্তরটা শুনলে যে কেউ চমকে উঠতে পারেন। লিয়ারি নয়, সেই আলিশান ভিলার আসল ঠিকানা ভারতের চণ্ডীগড়।

সিনেমাটিতে লিয়ারির যে প্রভাবশালী ডনের ডেরায় রণবীর সিংকে দেখা গিয়েছে, বাস্তবে সেটি চণ্ডীগড়ের সেক্টর ৯-এ অবস্থিত একটি ব্যক্তিগত সম্পত্তি। প্রায় ৩৮ হাজার বর্গফুট এলাকা জুড়ে বিস্তৃত এই ভিলাটি আভিজাত্যের চরম উদাহরণ। সিনেমার শুটিংয়ের জন্য কেন এই বাড়িকে বেছে নেওয়া হয়েছিল, তার নেপথ্যে রয়েছে এক চমৎকার গল্প।

চণ্ডীগড়ের এই প্রাসাদে কী নেই! বাড়ির ভেতরে পা রাখলে দেখা মিলবে ৯টি সুবিশাল বেডরুমের। এছাড়া শারীরিক কসরতের জন্য জিম, শরীর ঠান্ডা করার জন্য পুল, সিনেমা দেখার জন্য প্রাইভেট হোম থিয়েটার তো রয়েছেই। এমনকি ভেতরে রয়েছে নিজস্ব স্পা, সালোঁ এবং মডার্ন বিলিয়ার্ডস রুম। গায়ত্রী বেদী ডিজাইনসের পক্ষ থেকে জানানো হয়েছে যে, এই ভিলার প্রতিটি কোণা হাই-এন্ড নান্দনিকতায় সাজানো হয়েছে।

তবে একটি মজার তথ্য শেয়ার করেছেন ইন্টেরিয়র ডেকোরেটর গায়ত্রী বেদী। ছবিতে জামিল জামালির বাড়ির অন্দরমহল বলতে যা যা দেখা গিয়েছে, তার সবটা কিন্তু এই ভিলায় শ্যুট হয়নি। রণবীর সিং ও সারা অর্জুনের সেই ভাইরাল হওয়া প্রথম কথোপকথনের দৃশ্য এবং দামি গাড়ির ভিড়ে ঘেরা যে প্রবেশপথ— শুধুমাত্র বাইরের সেই অংশটিই চণ্ডীগড়ের এই বাড়িতে চিত্রায়িত করা হয়েছে। অন্দরমহলের বাকি শটগুলি নেওয়া হয়েছে অন্য সেটে।

লিয়ারির ডন যখন পর্দায় ধমক দিয়ে বলেন, ‘বাচ্চা হ্যায় তু মেরা’, তখন সেই দাপটের সঙ্গে তাল মেলাতে এমন এক রাজকীয় কাঠামোরই প্রয়োজন ছিল। চণ্ডীগড়ের এই আভিজাত্যই ‘জামিল জামালি’র চরিত্রটিকে এক অনন্য মাত্রা দিয়েছে বলে মনে করছেন অনেকে। যারা সিনেমাটি দেখেছেন, তারা এখন থেকেই ‘ধুরন্ধর ২’-এর লোকেশনগুলো গুগল ম্যাপে খুঁজতে শুরু করেছেন। সিনেমার পর্দায় লিয়ারি মনে হলেও, এই রাজকীয় অভিজ্ঞতার স্বাদ নিতে হলে আপনাকে কিন্তু পঞ্জাবেই ঢুঁ মারতে হবে।

Follow Us