AC Side Effects: এখনও রোজ রাতে এসিতে ঘুমোচ্ছেন? কী কী ক্ষতি হতে পারে জানেন?

AC Side Effects: সারাদিনের খাটাখাটনির শেষে রাতে একটু ঠান্ডায় বেশ আরামের ঘুম। তবে আপনি কি জানেন, অভ্যেসে কী ক্ষতি হছে শরীরের?

AC Side Effects: এখনও রোজ রাতে এসিতে ঘুমোচ্ছেন? কী কী ক্ষতি হতে পারে জানেন?

Aug 16, 2024 | 8:27 PM

এসি ছাড়া ঘুমোতেই পারেন না রাতে! এমন অভ্যেস আছে অনেকেরই। সারাদিনের খাটাখাটনির শেষে রাতে একটু ঠান্ডায় বেশ আরামের ঘুম। তবে আপনি কি জানেন, অভ্যেসে কী ক্ষতি হছে শরীরের?

এখন বর্ষার মরসুম। যখন তখন বৃষ্টি সঙ্গে ভ্যাপসা গরম। এই সময় বাড়ে নানা ভাইরাস ও ব্যাকটেরিয়ার দৌরাত্ম্য। জ্বর সর্দি কাশি তো প্রায় ঘরে ঘরে হচ্ছে। সঙ্গে মশা ও জলবাহিত নানা রোগ। তার মধ্যেই কিন্তু সমস্যা বাড়াচ্ছে এসির ব্যবহার।

রাতে এসি চালিয়ে ঘুমোলে ড্রাই আইজের সমস্যা বাড়তে পারে। আবহাওয়ার আর্দ্রতার কারণে ইরিটেশন ও ইনফ্লেমেশনও বাড়তে পারে।
আর্দ্রতার তারতম্যের জন্য ত্বকের নানা সমস্যা হতে পারে। এমনকি অনেকেই রাতে বারবার উঠতে হবে বলে জল কম খান, ফলে শরীর ডিহাইড্রেটেড হতে পারে। ডিহাইড্রেশনের ফলে অ্যালার্জি ও ফ্ল্যাকি স্কিনের সমস্যাও বাড়তে পারে।

এসির ঠান্ডা যাঁদের মাইগ্রেনের সমস্যা আছে তাঁদের জন্য মোটে ভাল নয়। মাথা যন্ত্রণা হয়ে উঠতে পারে আপনার নিত্যসঙ্গী। এমনকি বিশেষজ্ঞদের মতে সব সময় এসি তে থাকলে মানসিক ভাবে হতাশ হয়েও পড়তে পারেন।

সিওপিডির রোগী হলেও এসি ভাল না। এসিতে আটকে থাকা ধুলো ময়লা থেকে আপনার ফুসফুসেরও সমস্যা হতে পারে। অ্যালার্জি বা অ্যাজমার সমস্যা হতে পারে।

পরিবারের কারও যদি সংক্রমক কোনও রোগ হয়, এবং তাঁর সঙ্গে একসঙ্গে একি ঘরে এসিতে থাকেন তাহলে সেই রোগ আপনার হতে পারে। এই মরসুমে অতিরিক্ত সময় এসিতে কাটালে তবে ভাইরাল ফিভার হতে পারে।

Follow Us