AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

DIY Face Pack: হেঁশেলে সামান্য উপাদান দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক, বাঁচবে স্কিন কেয়ারের খরচ

Skin Care Tips: আজকাল প্রায় সবাই স্কিন কেয়ার পণ্য কিনেই ব্যবহার করে। ভাল মানের স্কিন কেয়ার প্রডাক্ট ব্যবহার করে। কিন্তু প্রাকৃতিক উপাদানের কাছে সবই ব্যর্থ। কিন্তু হাতে সময় না থাকলে প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক বানানো সম্ভব হয় না। তবে, কম জিনিস দিয়ে ভাল মানের ফেসপ্যাক বানাতে পারেন।

DIY Face Pack: হেঁশেলে সামান্য উপাদান দিয়েই বানিয়ে ফেলুন ফেসপ্যাক, বাঁচবে স্কিন কেয়ারের খরচ
| Updated on: Aug 27, 2024 | 2:05 PM
Share

রোজের ব্যস্ত জীবনে যেটুকু নিজের জন্য সময় পাওয়া যায়, তাতে রয়েছে স্কিন কেয়ার। ত্বকের যত্ন না নিলেও তো সমস্যা। আবার ত্বকের জন্য সেরা পণ্য বাছাইও একটা চ্যালেঞ্জের কাজ। যদিও আজকাল প্রায় সবাই স্কিন কেয়ার পণ্য কিনেই ব্যবহার করে। ভাল মানের স্কিন কেয়ার প্রডাক্ট ব্যবহার করে। কিন্তু প্রাকৃতিক উপাদানের কাছে সবই ব্যর্থ। কিন্তু হাতে সময় না থাকলে প্রাকৃতিক উপাদান দিয়ে ফেসপ্যাক বানানো সম্ভব হয় না। তবে, কম জিনিস দিয়ে ভাল মানের ফেসপ্যাক বানাতে পারেন। সময়ও কম লাগবে এবং ত্বকেরও জেল্লা ফিরবে।

চিনি, লেবুর সঙ্গে মধুর ফেসপ্যাক

চিনি, পাতিলেবু, মধু—এসব উপাদান সবই বাড়ির হেঁশেলে সহজেই পাওয়া যায়। এসব উপাদান দিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। চিনি ত্বক থেকে মৃত কোষ পরিষ্কার করতে সাহায্য করবে। মধু ত্বককে ময়েশ্চারাইজ করবে। অন্যদিকে, লেবুর রস ত্বকে থেকে দাগছোপ, ট্যান তুলতে সাহায্য করে।

কফি ও কলার ফেসপ্যাক

কফি ত্বককে এক্সফোলিয়েট করতে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলতে সাহায্য করে। ট্যান পরিষ্কার করতে দুর্দান্ত সাহায্য করে কফি। কফির গুঁড়োর সঙ্গে পাকা কলা ম্যাশ করে ব্যবহার করতে পারেন। কলাও ত্বককে ময়েশ্চারাইজ করতে এবং ত্বকের সমস্যা কমাতেও সাহায্য করে।

সবজি ও বেসন

সবজি হিসেবে বেছে নিন শসা, টমেটোকে। শসা ও টমেটোর রসের সঙ্গে বেসন মিশিয়ে নিন। এক চিমটে হলুদ গুঁড়োও মেশাতে পারেন। এই ফেসপ্যাক ত্বকের আর্দ্রতা ধরে রাখবে এবং ত্বকের জেল্লা বাড়িয়ে তুলবে। ব্ল্যাকহেডস, ত্বকের অতিরিক্ত তেল পরিষ্কার করতেও উপকারী এই ফেসপ্যাক

ওটস ও মধু

রোগা হওয়ার জন্য রোজ ওটস খান। সেই ওটসই মুখেও মাখতে পারেন। ওটসের সঙ্গে মধু ও গোলাপ জল মিশিয়ে ফেসপ্যাক বানিয়ে নিন। ওটসের ফেসপ্যাক ত্বকের প্রদাহ কমাতে, মৃত কোষ পরিষ্কার করতে এবং ত্বককে নরম করে তুলতে সাহায্য করে।

Follow Us
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
বাড়িতে কৌতূহলীদের উঁকি মারা বন্ধ করতে অভিষেকের 'হাতিয়ার' ভিউ কাটার
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
ভেঙে পড়ল দোতলা বাড়ির একাংশ, দেখুন কী পরিস্থিতি
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
পুরীর মন্দিরে মহাসমারোহে পালিত জগন্নাথদেবের স্নানযাত্রা
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
হাতে তির ধনুক ও ঝাঁটা নিয়ে তৃণমূল নেতার বাড়িতে বিক্ষোভ
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
সরকারি টাকায় বাড়িতে ভ্যাট তৈরি TMC নেতার,ময়লা ফেলে বিক্ষোভ স্থানীয়দের
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
'আগে দুর্বল মুখ্যমন্ত্রী পেয়ে যা খুশি বলেছেন': শুভেন্দু অধিকারী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
উচ্চশিক্ষায় বঞ্চিত হবেন মুসলিমরা : নওশাদ সিদ্দিকী
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
ডিম নয়, দমদমে তৃণমূল কাউন্সিলরকে কালো কালি মাখালেন মহিলারা
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
দিঘার জগন্নাথ মন্দিরে মুখ্যমন্ত্রীর পিতা শিশির, প্রাক্তন সাংসদ বললেন..
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের
এখনই বিধানসভায় UCC বিল আসছে না, অন্য ভাবনা শুভেন্দু-সরকারের