AQI
TV9 Network
User
Sign In

By signing in or creating an account, you agree with Associated Broadcasting Company's Terms & Conditions and Privacy Policy.

Paush Amavasya 2024: পৌষ অমাবস্যায় বাড়িতে বানিয়ে নিন ফুলকপি-কড়াইশুঁটির পরোটা, উপবাস ভেঙে রাতে খাবেন

Fulkopi paratha: কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে গোটা জিরে দিন। হাফ চামচ আদা গ্রেট করে দিয়ে ফুলকপি কড়াইশুঁটির পেস্ট দিন। নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। একটু জোয়ান মিশিয়ে দিন এতে। এই পুর ঠান্ডা করে নিতে হবে

Paush Amavasya 2024: পৌষ অমাবস্যায় বাড়িতে বানিয়ে নিন ফুলকপি-কড়াইশুঁটির পরোটা, উপবাস ভেঙে রাতে খাবেন
কেমন করে বানাবেন কড়াইশুঁটির পরোটা
| Updated on: Jan 11, 2024 | 7:30 AM
Share

বছরের প্রথম অমাবস্যা। হিন্দু পঞ্চাঙ্গ অনুসারে, পৌষ মাসের কৃষ্ণ পক্ষের অমাবস্যা তিথিতে পৌষ অমাবস্যা পালন করা হবে। হিন্দু ধর্মে অমাবস্যা তিথির বড়ই মাহাত্ম্য রয়েছে। অমাবস্যার দিন বিষ্ণু, সূর্য, শিবের উপাসনা করা হয়। পৌষ মাসের মঙ্গল ও শনিবারে বিশেষ কালীপুজো করা হয়। এছাড়াও ধুমধাম করে পালন করা হয় পৌষ আমাবস্যা। পৌষের এই কালীপুজোয় ভক্তিভরে পুজোর পর দেবীকে মূলো নিবেদন করা হয়। আর এরপর থেকে কেউই আর মূলো খান না। বলা হয় পৌষে মমতাময়ী রূপে পুজো করা হয় মা কালীর। মূলত বৃহস্পতিবারেই পুজো হবে অধিকাংশ বাড়ি, মন্দিরে। একে বৃহস্পতিবার তার উপর অমাবস্যা আর তাই নিরামিষ তো হবেই। পুজো সেরে রাতে বাড়িতে বানিয়ে খান ফুলকপি-কড়াইশুঁটির পরোটা। দেখে নিন কী ভাবে বানাবেন

শীত মানেই চারিদিকে টাটকা সবজির বাহার। এই সময় ফুলকপি, বাঁধাকপি, শিম, পেঁয়াজকলি, কড়াইশুঁটি কত কিছুই না ওঠে বাজারে। পৌষ অমাবস্যায় সবজি দিয়ে পুজো দেওয়ার রীতি রয়েছে। বিশেষত সকলেই মূলো দিয়ে পুজো দেন। এই অমাবস্যায় মূলো দিয়ে পুজো দেওয়ার পর আর তা খাওয়া হয় না। আর তাই ফুলকপি-কড়াইশুঁটি দিয়ে বানিয়ে খান এই পরোটা। দেখে নিন কী ভাবে বানাবেন-

একটা ছোট ফুলকপির ফুল বড় করে কেটে নিন। কড়াইশুটি ছাড়িয়ে নিতে হবে। ফুলকপি ধুয়ে নিয়ে গ্রেট করে নিতে হবে। গ্রেট করা ফুলকপি একটা পাত্রে রেখে সামান্য নুন মাখিয়ে নিন। কড়াইশুটি মিক্সিতে কাঁচালঙ্কা দিয়ে পিষে নিতে হবে। এর মধ্যে সামান্য হিং মিশিয়ে দিন। এর মধ্যে ফুলকপি দিয়ে আবারও পেস্ট করে নিতে হবে। কড়াইতে এক চামচ সাদা তেল দিয়ে গোটা জিরে দিন। হাফ চামচ আদা গ্রেট করে দিয়ে ফুলকপি কড়াইশুঁটির পেস্ট দিন। নাড়াচাড়া করে একদম শুকনো করে নিতে হবে। একটু জোয়ান মিশিয়ে দিন এতে। এই পুর ঠান্ডা করে নিতে হবে। ময়দার মধ্যে জিরে গুঁড়ো, একটু নুন-চিনি, জোয়ান দিয়ে মেখে একটু নরম করে মাখিয়ে নিতে হবে। ময়দা খুব বেশি শক্ত মাখবেন না। উপর থেকে সাদা তেল বুলিয়ে নিন। এবার বড় মাপের ৪ টে লেচি কেটে নিতে হবে। এর মধ্যে পুর ভরে বেলে নিতে হবে। এবার পরোটা প্রথমে সেঁকে নিয়ে চারিদিকে সাদা তেল ছড়িয়ে দিতে হবে। ালুর দমের সঙ্গে পরিবেশন করুন এই পরোটা। এই পরোটা বেশ মোটা হবে।

Follow Us
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
প্রশাসনের দুয়ারে ঘুরেও আবাসের ঘর পাননি, এতদিনে জানতে পারলেন সত্যিটা
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
একমাত্র রোজগেরে মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ছে, সরকারের দিকে তাকিয়ে পরিবার
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
যাদবপুর নিয়ে রাজ্যপালের দ্বারে ABVP, কী দাবি জানাল?
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
দুধ পান করছেন, আসল কি না জানেন? দেখে নিন ভিডিয়ো
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
কলকাতা পৌরনিগমের ভোটে বিজেপির প্রার্থী বাছাই নিয়ে বড় বার্তা সুকান্তর
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
অটলবিহারী বাজপেয়ির চরিত্রে অভিনয় নিয়ে মুখ খুললেন সুকান্ত, কী বললেন?
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
যাদবপুরে উপাচার্যকে ঘেরাও, তারপর যা হল...
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মালদহ এয়ারপোর্ট আজ সমাজবিরোধীদের আখড়া, কেন্দ্রের ১৯ কোটি গেল কোথায়?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
মধ্যবিত্তের পকেটে টান, বাজারে কোন সবজির কত দাম?
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা
ট্রাম্প-নাতালি হার্পকে ঘিরে ফের পরকীয়ার জল্পনা